Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

Ravindra Jadeja: ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভ্যানিশ! জাদেজার চেন্নাই ছাড়া নিয়ে জমে উঠল জল্পনা

খবর ছড়াতেই অস্থির চেন্নাই সমর্থকরা। অনেকেই সোশ্যাল মিডিয়ায় লিখছেন, ‘জাদেজা ছাড়া সিএসকে ভাবাই যায় না!’ কারও বক্তব্য, ‘জাদেজা গেলে দল তার আত্মা হারাবে।’

Ravindra Jadeja: ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভ্যানিশ! জাদেজার চেন্নাই ছাড়া নিয়ে জমে উঠল জল্পনা

রবীন্দ্র জাদেজা

রূপক মিশ্র

শেষ আপডেট: 10 November 2025 12:07

দ্য ওয়াল ব্যুরো: চেন্নাই সুপার কিংস (CSK) থেকে কি সত্যিই বিদায় নিচ্ছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)? সোমবার সকালে সোশ্যাল মিডিয়ায় চোখ রাখতেই চমক। হঠাৎ করেই উধাও জাদেজার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট (‘royalnavghan’)। আর সেই সূত্রেই গুজব আরও জোরালো—চেন্নাই থেকে হয়তো অলরাউন্ডারের বিদায়ের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে!

জাদেজা দীর্ঘদিন ধরে চেন্নাইয়ের অন্যতম মুখ। জিতেছেন ২০১৮, ২০২১ আর ২০২৩ সালের তিনটি আইপিএল (IPL) খেতাব। এমনকি ২০২২ সালে কয়েকটি ম্যাচে অধিনায়ক হিসেবেও দলকে নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু এবার শোনা যাচ্ছে, আইপিএলের মহানিলাম শুরুর আগেই চেন্নাই সেরে ফেলেছে বড়সড় ট্রান্সফার চুক্তি—রবীন্দ্র জাদেজার বদলে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) অধিনায়ক সঞ্জু স্যামসন (Sanju Samson) আসতে পারেন এম. এ. চিদাম্বরম স্টেডিয়ামে!

প্রস্তাবটা শুধু জাদেজা আর স্যামসনকে নিয়েই নয়। আলোচনায় আছেন ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারানও (Sam Curran), যিনি রাজস্থান শিবিরে যোগ দিতে পারেন বলে খবর। চেন্নাই এখন এমএস ধোনি (MS Dhoni) পরবর্তী সময়ের কথা চিন্তা করে দল গড়ে তুলছে। সেই কারণেই নেতৃত্ব আর ব্যাটিং দুই দিক থেকেই সঞ্জুকে ভবিষ্যতের নির্ভরযোগ্য অপশন হিসেবে ভাবছে ম্যানেজমেন্ট। জোরদার আলোচনা চলছে। রাজস্থান শিবিরও নাকি পুরো প্রস্তাবটা খতিয়ে দেখছে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

খবর ছড়াতেই অস্থির চেন্নাই সমর্থকরা। অনেকেই সোশ্যাল মিডিয়ায় লিখছেন, ‘জাদেজা ছাড়া সিএসকে ভাবাই যায় না!’ কারও বক্তব্য, ‘জাদেজা গেলে দল তার আত্মা হারাবে।’ যদিও প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফের (Mohammad Kaif) বক্তব্য, ধোনি যদি দলের স্বার্থে প্রয়োজন মনে করেন, তাহলে জাদেজাকে ছাড়তে দ্বিধা রাখবেন না। তাঁর ভাষায়, ‘যদি জাদেজাকে ছেড়ে দিতেই হয় দলের ভালোর জন্য, ধোনি সেটা করবেই। বন্ধুত্ব বা সম্পর্কের ঊর্ধে ওর কাছে সবসময় টিমের জয়টাই আগে।’

উল্লেখ্য, জাদেজা আইপিএলের প্রথম মরসুমেই রাজস্থান রয়্যালসের হয়ে মাঠে নেমে শেন ওয়ার্নের অধিনায়কত্বে প্রথম শিরোপা জেতা দলের সদস্য। ১৬ বছর পর আবার সেই শিবিরে ফেরা মানে একরকম বৃত্তপূরণ! চেন্নাইয়ের হয়ে এত সাফল্যের পর হঠাৎ ইনস্টাগ্রাম প্রোফাইল গায়েব হওয়া যে নিছক কাকতালীয় নয়, তা অনেকেই মনে করছেন। আপাতত চুক্তি থাকা কিংবা ভাঙা নিয়ে সরকারি ঘোষণা না এলেও, জল্পনা তুঙ্গে।


```