Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

Ranji Trophy: সামির দুরন্ত স্পেল, সুদীপের ম্যারাথন ইনিংস! জম্মুর বিরুদ্ধে লড়াই জারি বাংলার

ম্যাচ এখনও রোমাঞ্চকর জায়গায়। আগামিকাল, তৃতীয় দিনে জম্মু যদি প্রথম ইনিংসের লিড নেয়, তাহলে চাপে পড়বে বাংলা। 

Ranji Trophy: সামির দুরন্ত স্পেল, সুদীপের ম্যারাথন ইনিংস! জম্মুর বিরুদ্ধে লড়াই জারি বাংলার

ফের সেঞ্চুরি সুদীপের

রূপক মিশ্র

শেষ আপডেট: 16 February 2026 17:15

দ্য ওয়াল ব্যুরো: কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমি গ্রাউন্ডে (Bengal Cricket Academy Ground) রঞ্জি ট্রফি সেমিফাইনালে (Ranji Trophy 2026) দাপট দু’তরফেই। প্রথমে ব্যাট হাতে সুদীপ ঘরামি (Sudip Kumar Gharami), পরে বল হাতে মহম্মদ সামি (Mohammad Shami)। দ্বিতীয় দিনের শেষে লড়াইয়ে এগিয়ে বাংলা (Bengal)। তবে ম্যাচ এখনও খোলা। যে কোনও দিকেই চূড়ান্ত ফলাফল হেলে যেতে পারে।

সুদীপের ধৈর্য, বাংলার ৩২৮

দ্বিতীয় দিনের শুরুতে বাংলা ছিল ২৪৯/৫। সেখান থেকে ইনিংস টেনে নিয়ে যান সুদীপ ঘরামি (Sudip Kumar Gharami)। কোয়ার্টার ফাইনালের ত্রিশতরানের পর সেমিফাইনালেও সেঞ্চুরি। শেষ পর্যন্ত ১৪৬ রানের ম্যারাথন ইনিংস খেলে সাজঘরে ফেরেন। আকিব নবির (Auqib Nabi) বলে সুদীপ আউট হতেই ভেঙে পড়ে বাংলার লোয়ার অর্ডার। সুমন্ত গুপ্ত (Sumanta Gupta) ৩৯ রানের লড়াকু ইনিংস খেললেও শেষ পাঁচ উইকেটের দ্রুত পতন। যার জেরে গোটা টিম অলআউট ৩২৮ রানে (৯৭.১ ওভার)। শুরুটা মজবুত হলেও বড় স্কোরে পৌঁছনোর সুযোগ পুরোপুরি কাজে লাগাতে ব্যর্থ বাংলা শিবির।

সামির দুরন্ত স্পেল

ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় জম্মু ও কাশ্মীর (Jammu & Kashmir)। নতুন বলে আগুন ঝরান মহম্মদ সামি (Mohammad Shami)। শুভম খাজুরিয়া (Shubham Khajuria) ও ইয়াওয়ার হাসানকে (Yawer Hassan) দ্রুত আউট করেন। স্কোর দাঁড়ায় ১৩/২। পরে আরও একটি উইকেট ছিনিয়ে নেওয়ায় সামির  দিনশেষে পরিসংখ্যান ৩/৬০ (১৩ ওভার)।

চাপ জমতে থাকলেও জম্মু শিবির প্রত্যাঘাত হানে। শুভম পুন্দর (Shubham Pundir) ও অধিনায়ক পরস দোগরা (Paras Dogra) ইনিংস সামলানোর চেষ্টা চালান। দ্বিতীয় সেশনে জুটি গড়ে তোলায় কিছুটা স্থিতি ফেরে। তবে নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকায় পুরোপুরি ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি। আপাতত জম্মু-কাশ্মীর ১৯৮/৫ (৫১ ওভার)। কনহাইয়া ওয়াধাওয়ান (Kanhaiya Wadhawan) ও আবিদ মুস্তাক (Abid Mushtaq) ক্রিজে অপরাজিত। বাংলার থেকে এখনও ১৩০ রানে পিছিয়ে।

ম্যাচের ছবি: কার দাপট বেশি?

দ্বিতীয় দিনটা কার্যত বোলারদের। সকালে বাংলার ব্যাটিং লাইন আপে ধস, বিকেলে জম্মু-কাশ্মীর টালমাটাল। আকাশ দীপ (Akash Deep) ও সুরজ জয়সওয়াল (Suraj Jaiswal) সামিকে সাহায্য করেছেন। তবে ম্যাচ এখনও রোমাঞ্চকর জায়গায়। আগামিকাল, তৃতীয় দিনে জম্মু যদি প্রথম ইনিংসের লিড নেয়, তাহলে চাপে পড়বে বাংলা। আবার দ্রুত বাকি পাঁচ উইকেট তুলতে পারলে সামিদের সামনে ফাইনালের দরজা অনেকটাই খুলে যাবে।


```