Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ঝমঝমিয়ে শুরু বৃষ্টি, আপাতত বন্ধ ব্রিসবেন টেস্ট

ব্রিসবেনের গাব্বা স্টেডিয়ামে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে।

ঝমঝমিয়ে শুরু বৃষ্টি, আপাতত বন্ধ ব্রিসবেন টেস্ট

বৃষ্টির কারণে থমকে তৃতীয় টেস্ট ম্য়াচ

শেষ আপডেট: 14 December 2024 06:33

দ্য ওয়াল ব্যুরো : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। এই সিরিজের তৃতীয় ম্যাচটি ব্রিসবেনে আয়োজন করা হচ্ছে। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। এই ম্যাচে বৃষ্টিপাতের আশঙ্কা আগেই ছিল। এবার সেটাই কার্যত অক্ষরে অক্ষরে ফলে গেল। ইতিমধ্যে ব্রিসবেনের গাব্বা স্টেডিয়ামে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। সেকারণে খেলা আপাতত বন্ধ রাখা হয়েছে।

এই ম্যাচে অস্ট্রেলিয়া ইতিমধ্যে ব্যাট করতে নেমেছে। ৫.৩ ওভারে তারা বিনা উইকেটে ১৯ রানও করে ফেলেছে। তবে এই বৃষ্টি খুব বেশিক্ষণ হবে না বলেই আশা করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই ফের শুরু হতে পারে খেলা।

তবে বৃষ্টি যে আজ (১৪ ডিসেম্ব) সারাদিনই এই ম্যাচে বিঘ্ন ঘটাবে, তা বলা যেতেই পারে। অ্যাকুওয়েদার থেকে ব্রিসবেনের লেটেস্ট ওয়েদার আপডেট পাওয়া গিয়েছে। সেখানে বলা হচ্ছে, ম্য়াচের প্রথমদিনই সবথেকে বেশি বৃষ্টি হবে। শনিবার (১৪ ডিসেম্বর) আনুমানিক ৮৮ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র বৃষ্টিই নয়, সঙ্গে বজ্রবিদ্যুতের আশঙ্কাও রয়েছে। এই পরিস্থিতিতে আদৌ কত ওভার খেলার সম্ভাবনা রয়েছে, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন।

তবে পরবর্তী চারদিন বৃষ্টি কিছুটা হলেও কমবে বলে জানা গিয়েছে। তবে দ্বিতীয়দিন সকালেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেকারণে প্রথম সেশনের খেলা কিছুটা হলেও বিঘ্নিত হতে পারে। ম্যাচের তৃতীয় এবং পঞ্চমদিন বৃষ্টির তেমন সম্ভাবনা নেই বললেই চলে। তবে চতুর্থদিন বিকেলের দিকে হালকা বৃষ্টিপাত হতে পারে।


```