Date : 16th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিরাট ঝড়ে লণ্ডভণ্ড লখনউ! রশিখ-ভুবনেশ্বরদের বোলিং দাপটে পয়েন্ট টেবিলের শীর্ষে আরসিবি‘লালা প্যাড’ ও ১০ টাকার নোটের কারসাজি! কয়লা পাচারের অভিনব কৌশলে পর্দাফাঁস ইডিরটাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি

Rahul Dravid: ‘ফেভারিট’ তকমা দিয়েও বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়াকে ‘সতর্ক’ করলেন দ্রাবিড়

দ্রাবিড়ের বক্তব্যে আত্মতৃপ্তির জায়গা নেই। তাঁর মতে, ধারাবাহিক ভালো খেলা জরুরি, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ মানসিক প্রস্তুতি। চাপের মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, স্নায়ুর জোর—এই বিষয়গুলোই শেষ পর্যন্ত বিশ্বকাপ জয়ের ফারাক গড়ে দেয়।

Rahul Dravid: ‘ফেভারিট’ তকমা দিয়েও বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়াকে ‘সতর্ক’ করলেন দ্রাবিড়

রাহুল দ্রাবিড়

রূপক মিশ্র

শেষ আপডেট: 28 January 2026 12:07

দ্য ওয়াল ব্যুরো: কাগজে-কলমে ভারত-ই এগিয়ে। ফর্ম, গভীরতা, আত্মবিশ্বাস—সব দিক থেকে। তবু বিশ্বকাপের আগে অতিরিক্ত নিশ্চিন্ত হতে নারাজ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। প্রাক্তন ভারতীয় হেড কোচের স্পষ্ট বার্তা—টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2026) একটা খারাপ দিন সব হিসেব উল্টে দিতে পারে।

ফেভারিট ভারত, কিন্তু নকআউট ক্রিকেট নির্মম

একটি বই প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দ্রাবিড় স্বীকার করেছেন, টিম ইন্ডিয়া (Team India) এই মুহূর্তে টুর্নামেন্টের ফেভারিটদের মধ্যে থাকবে। তাঁর কথায়, ভারত সেমিফাইনালে পৌঁছনোর দৌড়ে এগিয়ে। কিন্তু সেখানেই শেষ নয়। দ্রাবিড়ের সতর্কতা নকআউট ক্রিকেটের ধরন-ধারন নিয়ে। ‘ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ ফাইনালের অভিজ্ঞতা থেকে আমি শিখেছি—সেরা দল মানে সবসময় জিতবে, এমন নয়। ওই বিশেষ দিনে যে দল ভালো খেলবে, ফল তার পক্ষে যাবে!’ বলেন তিনি। তাঁর মতে, টি-২০-র মতো ফরম্যাটে একজন ব্যাটার বা বোলারের এক ঝলক পারফরম্যান্স গোটা ম্যাচের রং বদলে দিতে পারে। তাই যত শক্তিশালী টিম হোক, ‘একটা খারাপ দিন সব কিছু নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট!’

দ্রাবিড়-রোহিত যুগে বড় বদল

রাহুল দ্রাবিড়ের কোচিং পর্বে ভারতের সাদা বলের ক্রিকেটে (White-ball cricket) যে বড়সড় রূপান্তর হয়েছে, তা অস্বীকারের জায়গা নেই। রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে তাঁর জুটিতেই বদলেছে মানসিকতা। ধীরে খেলার বদলে আক্রমণাত্মক শুরু, ঝুঁকি নেওয়ার সাহস—এই দর্শনটা পেয়েছে প্রতিষ্ঠা। দ্রাবিড় নিজেও তাতে একমত। স্বীকার করেছেন, একসময় ভারত সাদা বলের ক্রিকেটে পিছিয়ে পড়ছিল। রান রেট বাড়ছিল, অন্য দলগুলো বেশি ঝুঁকি নিচ্ছিল। ভারতকে মানিয়ে নিতে হচ্ছিল। সেই জায়গায় রোহিত নেতৃত্ব দিয়ে সামনে থেকে দৃষ্টান্ত স্থাপন করেন। ‘নিজের গড় বা ব্যক্তিগত রেকর্ডের তোয়াক্কা না করে দলের জন্য টেম্পো সেট করা—এটাই একজন নেতার বড় গুণ!’ মন্তব্য প্রাক্তন হেডকোচের।

বিশ্বকাপের আগে বার্তা

বর্তমানে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে ভারতীয় টি-২০ দল আবার নিয়মিত ২২০–এর বেশি রান তুলছে। বিশ্বকাপে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের (USA) বিরুদ্ধে প্রথম ম্যাচ দিয়ে অভিযান শুরু। তবু দ্রাবিড়ের বক্তব্যে আত্মতৃপ্তির জায়গা নেই। তাঁর মতে, ধারাবাহিক ভালো খেলা জরুরি, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ মানসিক প্রস্তুতি। চাপের মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, স্নায়ুর জোর—এই বিষয়গুলোই শেষ পর্যন্ত বিশ্বকাপ জয়ের ফারাক গড়ে দেয়।


```