Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ

বন্যার্তদের সাহায্যের হাত বাড়িয়ে দিল পাঞ্জাব কিংস, তহবিল সংগ্রহে মাঠে নেমেছেন প্রীতি

পাঞ্জাব কিংস রাজ্যের বন্যার্তদের জন্য প্রায় ৩৪ লক্ষ টাকা অনুদানের সিদ্ধান্ত নিয়েছে। এর পাশাপাশি, দলটি ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে ২ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনাও করেছে। 

বন্যার্তদের সাহায্যের হাত বাড়িয়ে দিল পাঞ্জাব কিংস, তহবিল সংগ্রহে মাঠে নেমেছেন প্রীতি

গ্রাফিক্স- দিব্যেন্দু দাস

সৌম্য বাগচী

শেষ আপডেট: 5 September 2025 20:25

দ্য ওয়াল ব্যুরো: উত্তর ভারতের বেশ কিছু রাজ্য ভারী বৃষ্টিপাতের কারণে ভয়াল বন্যার কবলে। এর মধ্যে সব থেকে খারাপ অবস্থা পাঞ্জাবের (Punjab Flood)। রাজ্যটির ২৩টি জেলার মধ্যে ১২টি জলের তলায়। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ জনের। ২ লক্ষ ৬৫ হাজার মানুষ বানভাসী।

দেশের সমস্ত মানুষ পাঞ্জাবের জন্য প্রার্থনা করছেন। সম্প্রতি ভারতের লাল বলের অধিনায়ক শুভমন গিলও বন্যার্তদের পাশে দাঁড়িয়ে তাঁদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। এবার আইপিএল ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংসও (Punjab Kings) বন্যার্তদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দি। দলের মালিক প্রীতি জিন্তা (Preity Zintaনিজে লক্ষ লক্ষ টাকা অনুদান দেওয়ার পাশাপাশি, ফ্র্যাঞ্চাইজির হয়ে আরও অর্থ সংগ্রহের কাজেও ব্যস্ত হয়ে পড়েছেন। 

পাঞ্জাব কিংস রাজ্যের বন্যার্তদের জন্য প্রায় ৩৪ লক্ষ টাকা অনুদানের সিদ্ধান্ত নিয়েছে। এর পাশাপাশি, দলটি ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে ২ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনাও করেছে। বন্যার কারণে রাজ্যের অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে। যার পরিপ্রেক্ষিতে, ফ্র্যাঞ্চাইজিটি এখন বিখ্যাত হেমকুন্ড ফাউন্ডেশন এবং আরটিআই-এর সঙ্গে হাত মিলিয়ে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে। পিবিকেএস সোশ্যাল মিডিয়ায় এই দু সংস্থাকে মোট ৩৩.৮ লক্ষ টাকা অনুদান দেওয়ার ঘোষণা করেছে।

নিজেদের অনুদান দেওয়ার পর পাঞ্জাব কিংস ১৫ সেপ্টেম্বরের মধ্যে অনলাইন ক্রাউড ফান্ডিং অ্যাপ কেটোর মাধ্যমে ২ কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে। ফ্র্যাঞ্চাইজিটি এই অর্থ গ্লোবাল শিখ চ্যারিটিকে দেবে। যাতে এটি পাঞ্জাবের প্রতিটি গ্রামে গিয়ে মানুষকে সাহায্য করতে পারে। বর্তমানে, বন্যার কারণে রাজ্যের অনেক গ্রাম এবং শহরের অবস্থা খুবই খারাপ। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় মানুষ এবং গবাদি পশুদের বাঁচাতেও সমস্যা হচ্ছে। পাঞ্জাব কিংস আরও জানিয়েছেদান করা তহবিলের মাধ্যমে উদ্ধারকারী নৌকো কেনা হবে, যা বন্যা কবলিত এলাকায় আটকে পড়া মানুষদের সরিয়ে নিতে এবং জরুরি চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হবে। এর পাশাপাশি, এই অর্থ ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় জিনিসপত্র এবং বিশুদ্ধ জল সরবরাহের জন্যও ব্যবহার করা হবে। প্রীতি জিন্তার এই উদ্যোগের পর সোশ্যাল মিডিয়ায় তাঁর ফ্যানরা প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন।


```