তিন নম্বরে পূজারার উপস্থিতি কোহলিকে অনেকবার স্বাধীনভাবে খেলার সুযোগ দিয়েছে। বিরাট বিশ্বাস করতেন, পূজারার ধৈর্য এবং তাঁর ব্যাটিং স্টাইল ভারতীয় ইনিংসে স্থিতিশীলতা এনেছে, যা পরে আসা ব্যাটাদের রান করার জন্য সঠিক পরিবেশ দিয়েছে।

অশ্বিন, পূজারা ও কোহলি
শেষ আপডেট: 26 August 2025 19:38
দ্য ওয়াল ব্যুরো: চেতেশ্বর পূজারা অবসর (Cheteswar Pujara’s Retirement) ঘোষণা করার পর থেকে নানা প্রতিক্রিয়া আসছে। সৌরাষ্ট্রের এই ব্যাটার টিম ইন্ডিয়ার জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিলেন, সেই নিয়ে তাবড় তাবড় ক্রিকেটাররা নিজেদের মতামত জানাচ্ছেন। এবার সেই তালিকায় যোগ দিলেন অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravi Chandran Aswin)।
শেষ অস্ট্রেলিয়া সফর চলাকালীন লাল বলের ক্রিকেট থেকে অবসর নিলেও আইপিএল খেলছেন টেস্ট ক্রিকেটে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি অশ্বিন। তিনি বলেছেন, টিম ইন্ডিয়ার জার্সিতে বিরাট কোহলির টেস্ট কেরিয়ারের সাফল্যের (Virat Kohli, Success in Test Cricket) পিছনে চেতেশ্বর পূজারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অশ্বিনের মতে, প্রতিটি ক্রিকেটার শিরোনাম পান না, তবে তার মানে এই নয় যে তাঁদের অবদান কম।
অশ্বিন বলেন, তিন নম্বরে পূজারার উপস্থিতি কোহলিকে অনেকবার স্বাধীনভাবে খেলার সুযোগ দিয়েছে। বিরাট বিশ্বাস করতেন, পূজারার ধৈর্য এবং তাঁর ব্যাটিং স্টাইল ভারতীয় ইনিংসে স্থিতিশীলতা এনেছে, যা পরে আসা ব্যাটাদের রান করার জন্য সঠিক পরিবেশ দিয়েছে। অশ্বিন আরও যোগ করেছেন, মানুষ বিশ্বাস করুক বা না করুক, বিরাট কোহলির বড় স্কোর করার ক্ষেত্রে পূজারার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
অশ্বিন জোর দিয়ে বলেন, ক্রিকেটে যাঁরা রান করেন তাঁরা সবসময় লাইমলাইটে থাকেন। কিন্তু যাঁরা মঞ্চ তৈরি করে দেন, তাঁদের অবদান প্রায়শই উপেক্ষা করা হয়। পূজারা তাঁদের মধ্যে একজন। অশ্বিনের মতে, পূজারার শক্তিশালী ডিফেন্স এবং দীর্ঘ সময় ধরে ক্রিজে থাকার ক্ষমতা প্রায়শই ভারতকে কঠিন পরিস্থিতি থেকে বের করে এনেছে এবং কোহলির মতো ব্যাটারদের উজ্জ্বল হওয়ার সুযোগ দিয়েছে।
বিরাট কোহলি তাঁর টেস্ট কেরিয়ারে অনেক দুর্দান্ত ইনিংস খেলেছেন এবং বিশ্বের সেরা ব্যাটারদের মধ্যে স্থান করে নিয়েছেন। তবে অশ্বিন বিশ্বাস করেন, এই সাফল্যে পূজারার অবদানও একটি বড় ভূমিকা পালন করে। পূজারার স্থিতিশীলতা কোহলিকে আত্মবিশ্বাস দিয়েছে, যার ফলে তিনি নিজের স্বাভাবিক স্টাইলে রান করতে সক্ষম হয়েছেন।