Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

PSL Ball Tempering: দায় এড়িয়েও লাভ হল না! বল বিকৃতির অভিযোগে দু’ম্যাচ সাসপেন্ড ফখর জমান

পিএসএল শুরু হয়েছিল দর্শকশূন্য স্টেডিয়াম ও বলের রং বদলের কাণ্ড দিয়ে। এবার বল টেম্পারিং বিতর্ক সংকট ও বিতর্ককে আরও তীব্র করল।

PSL Ball Tempering: দায় এড়িয়েও লাভ হল না! বল বিকৃতির অভিযোগে দু’ম্যাচ সাসপেন্ড ফখর জমান

ফখর জমান

রূপক মিশ্র

শেষ আপডেট: 31 March 2026 17:54

দ্য ওয়াল ব্যুরো: পিংক বল-নাটকের পর এবার বল টেম্পারিং-কাণ্ড (PSL Ball Tempering)। পাকিস্তান সুপার লিগে (PSL 2026) নিত্যনতুন বিতর্ক লেগেই রয়েছে। সর্বশেষ অভিযুক্ত লাহোর কলন্দর্সের (Lahore Qalandars) ব্যাটার ফখর জমান (Fakhar Zaman)। বল বিকৃতির দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। শাস্তি—দুই ম্যাচ নিষেধাজ্ঞা। ফখর পিসিবির কোড অফ কন্ডাক্টের ২.১৪ ধারা ভেঙেছেন (PSL Ball Tempering) বলে রায় ম্যাচ রেফারি রোশান মহানামার।

শেষ ওভারে কী হয়েছিল?

রবিবার গদ্দাফি স্টেডিয়ামে আয়োজিত হয় লাহোর কলন্দর্স বনাম করাচি কিংসের (Karachi Kings) ম্যাচ। শেষ ওভারে করাচির লাগত ১৪ রান। ঠিক সেই সময় বোলারের রান-আপে ফখর জমান, হ্যারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদিকে বল নিয়ে শলাপরামর্শ করতে দেখা যায়। যা দেখে আম্পায়ার ফয়সাল খান আফ্রিদির সন্দেহ হয়। তিনি সঙ্গী আম্পায়ার শরফুদ্দৌলার সঙ্গে পরামর্শ চালান। অতঃপর দুজনেই সিদ্ধান্তে আসেন—বল ইচ্ছাকৃতভাবে বিকৃত করা হয়েছে।

ম্যাচ চলাকালীন ঘটনার শাস্তি হিসেবে করাচিকে তক্ষুনি ৫ রান পেনাল্টি বাবদ দেওয়া হয়। বদলে ফেলা হয় বলও। নতুন সমীকরণ দাঁড়ায়: ৬ বলে ৯ রান। কিন্তু তখনও নাটক থামেনি। প্রথম বলে খুশদিল শাহ আউট। পরের বল ওয়াইড। হাল্কা চাপ জমলেও তাতে করাচির জয় আটকায়নি। আব্বাস আফ্রিদি একটি করে চার ও ছক্কা মেরে করাচিকে জিতিয়ে দেন—তিন বল বাকি থাকতে।

শুনানি ও রায়দান পর্ব

ম্যাচ শেষে ফখর অভিযোগ অস্বীকার করেন। উপরন্তু পূর্ণ শুনানির দাবি জানান। সেই কথা মেনে তলব করা হয় লাহোরের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি, টিম ডিরেক্টর সামিন রানা ও টিম ম্যানেজার ফারুক আনোয়ারকে। যদিও তাতে রায় বদলাল না। আপাতত বহিষ্কৃত ফখর মিস করবেন ৩ এপ্রিল মুলতান সুলতানস এবং ৯ এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচ দুটি ম্যাচ। তাঁর অনুপস্থিতিতে লাহোর তৈয়াব তাহিরকে খেলাতে পারে, যিনি এই মরসুমে এখনও একটি ম্যাচও খেলেননি!

পিএসএল শুরু হয়েছিল দর্শকশূন্য স্টেডিয়াম ও বলের রং বদলের কাণ্ড দিয়ে। এবার বল টেম্পারিং বিতর্ক সংকট ও বিতর্ককে আরও তীব্র করল।


```