Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

PSL: লাইভ ক্যামেরায় ধরা পড়ল বল বিকৃতি! নিশানায় শাহিন-ফখর, ফের মুখ পোড়াল পাকিস্তান সুপার লিগ

তদন্ত শেষে যাই বেরিয়ে আসুক না কেন—পিএসএলে নতুন করে কলঙ্কের ছায়া মোছার নয়। অতীতে বল বিকৃতি নিয়ে বড় শাস্তির নজির রয়েছে। এবারও কি তেমন কঠোর পদক্ষেপ দেখা যাবে? ‘বল’ এখন পিসিবির কোর্টে।

PSL: লাইভ ক্যামেরায় ধরা পড়ল বল বিকৃতি! নিশানায় শাহিন-ফখর, ফের মুখ পোড়াল পাকিস্তান সুপার লিগ

বিতর্কিত মুহূর্ত

রূপক মিশ্র

শেষ আপডেট: 30 March 2026 12:08

দ্য ওয়াল ব্যুরো: শেষ ওভার। জয়ের জন্য দরকার ১৪ রান। ঠিক সেই সময় রান চেজ নিয়ে চর্চার মোড় ঘুরে গেল অন্য এক বিতর্কে। পাকিস্তান সুপার লিগে (PSL 2026) লাহোর কলন্দর্স (Lahore Qalandars) বনাম করাচি কিংস (Karachi Kings) ম্যাচে সামনে এল বল বিকৃতির অভিযোগ। লাইভ ক্যামেরায় ধরা পড়া কিছু মুহূর্ত ঘিরেই শুরু তুমুল হইচই। গোটা ঘটনায় সরাসরি নজরে অধিনায়ক শাহিন আফ্রিদি (Shaheen Afridi), ফখর জামান (Fakhar Zaman) ও হ্যারিস রউফ (Haris Rauf)।

শেষ ওভারের আগে কী ঘটেছিল?

ঘটনাটা ম্যাচের একেবারে শেষ লগ্নে। হ্যারিস রউফ (Haris Rauf) অন্তিম ওভার করতে প্রস্তুত। তার আগে আলোচনায় শাহিন, ফখর ও রউফ। এই সময় তিনজনকেই বল হাতে নিয়ে কিছু একটা করতে দেখা যায়। সাধারণত এমন বার্তালাপ নতুন কিছু নয়। কিন্তু এখানে সন্দেহ তৈরি হয় বল নাড়াচাড়ার ধরন নিয়ে। যা আম্পায়ার ফয়সাল আফ্রিদির (Faisal Afridi) নজর এড়ায়নি। তিনি সঙ্গে সঙ্গে বল পরীক্ষা করতে চান। এরপর অন্য আম্পায়ার শরফুদ্দৌলার (Sharfuddoula) সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা আর ঠিক তক্ষুনি সিদ্ধান্ত—বল ইচ্ছাকৃতভাবে বিকৃত করা হয়েছে। ফলস্বরূপ করাচির খাতায় ৫ রান, পেনাল্টিবাবদ। আনা হয় নতুন বল। সব মিলিয়ে ম্যাচের গতি এক ঝটকায় বদলে যায়।

খেলায় সরাসরি প্রভাব

গতকাল হাতে আসা ৫ রানই সমীকরণ পাল্টে দেয়। ১৪ থেকে টার্গেট নেমে আসে ৯-এ। শেষ পর্যন্ত করাচি কিংস ম্যাচ জিতে নেয় ৩ বল বাকি থাকতে। আব্বাস আফ্রিদির (Abbas Afridi) চার-ছক্কায় খেলা শেষ। শুধু বিতর্ক নয়—এই সিদ্ধান্ত সরাসরি প্রভাব ফেলেছে ম্যাচের ফলাফলে। যে কারণে এক পক্ষের প্রশ্ন—আম্পায়ারদের সিদ্ধান্ত আদৌ কতটা নির্ভুল ছিল?

ফখরের বিরুদ্ধে চার্জ, ধোঁয়াশা আরও ঘনীভূত

এই ঘটনায় সরাসরি অভিযুক্ত করা হয়েছে ফখর জামানকে (Fakhar Zaman)। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) বক্তব্য, ম্যাচ রেফারি রোশন মহানামার (Roshan Mahanama) সামনে ফখর বল বিকৃতির যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। ৪৮ ঘণ্টার মধ্যে আরও একবার শুনানি হওয়ার কথা। সেখানে দোষী প্রমাণিত হলে ন্যূনতম শাস্তি এক ম্যাচ নিষেধাজ্ঞা।

অদ্ভুতভাবে, বিতর্ক এখানেও। কারণ ভিডিওতে একাধিক খেলোয়াড় বল ধরেছিলেন। তাহলে শুধু ফখরই কেন অভিযুক্ত হবেন? কেন বাকিদেরও তলব করা হবে না? প্রশ্ন উঠেছে পাকিস্তান ক্রিকেটের অন্দরে।

শাহিনের জবাব

ম্যাচের পর শাহিন আফ্রিদিকে (Shaheen Afridi) গোটা ঘটনা নিয়ে প্রশ্ন করেন রমিজ রাজা (Ramiz Raja)। বলা ভাল, চেপে ধরেন। উত্তরে স্পষ্ট কিছু জানাতে পারেননি লাহোর অধিনায়ক। আমতা আমতা করে বলেন, ‘ভিডিও দেখে বুঝতে হবে আসলে কী হয়েছে।’এই হোঁচট খাওয়া জবাব সংশয় ও সন্দেহ আরও জটিল করে তুলেছে।

পাশাপাশি লাহোর শিবিরের দাবি—বল অনেকের হাতেই ছিল, নির্দিষ্টভাবে কাউকে দায়ী করা কঠিন। পুরো ঘটনা এখন তদন্তের পর্যায়ে। হাই-ডেফিনিশন ফুটেজ খতিয়ে দেখবে বোর্ড। তদন্ত শেষে যাই বেরিয়ে আসুক না কেন—পিএসএলে নতুন করে কলঙ্কের ছায়া মোছার নয়। অতীতে বল বিকৃতি নিয়ে বড় শাস্তির নজির রয়েছে (স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার-বিতর্ক)। এবারও কি তেমন কঠোর পদক্ষেপ দেখা যাবে?

‘বল’ এখন পিসিবির কোর্টে।


```