Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

জার্মানিকে হারিয়ে নেশনস লিগের ফাইনালে পর্তুগাল, জয়সূচক গোল করে ম্যাচের নায়ক রোনাল্ডো

গতকালের সেমি-ফাইনালে পর্তুগালের হয়েও পরিবর্ত হিসেবে নেমে ছাপ ফেলেন ভিটিনহা। তবে অন্যদিকে পরাক্রমী হয়ে ওঠেন জার্মান কিপার টের স্টেগান। একের পর এক গোলমুখী শট সেভ করতে থাকেন জার্মান কিপার।

জার্মানিকে হারিয়ে নেশনস লিগের ফাইনালে পর্তুগাল, জয়সূচক গোল করে ম্যাচের নায়ক রোনাল্ডো

রোনাল্ডো

শেষ আপডেট: 5 June 2025 15:57

দ্য ওয়াল ব্যুরো: ২৫ বছর বাদে জার্মানিকে (Germany) হারাল পর্তুগাল (Portugal)। ৪০ বছর বাদে জার্মানির মাটিতে এল জয়। অন্যদিকে বিগত চারবার হারের পর অবশেষে জার্মান-জুজু দূর হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo)।

মিউনিখে নেশনস লিগের সেমি-ফাইনালে পর্তুগালের জয় সবদিক দিয়ে স্মরণীয়। একদিকে ফাইনালে উঠল রবার্তো মার্টিনেজের (Roberto Martinez) টিম। অন্যদিকে ফের একবার আন্তর্জাতিক গোল পেলেন রোনাল্ডো। এই নিয়ে দেশের জার্সিতে ১৩৭তম গোল করে ফেললেন আল নাসেরের তারকা ফুটবলার।

গতকাল হাইভোল্টেজ ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ছন্দে ছিল জার্মানি। ঘরের মাটিতে খেলা। ফলে দর্শকদের সমর্থন ছিল জোরদার। আর তাকে কাজে লাগিয়ে গোল করে দলকে এগিয়ে দেন ফ্লোরিয়ান উইর্ৎজ (Florian Wirtz)। দুর্দান্ত হেডার সেভ করার কোনও সুযোগই পাননি পর্তুগিজ গোলরক্ষক দিয়েগো কোস্তা।

এক গোলে পিছিয়ে বেশ কিছু পরিবর্তন ঘটান কোচ রবার্তো মার্টিনেজ। যার মধ্য অন্যতম ভিটিনহা (Vitinha)। দিনকয়েক আগে মিউনিখের (Munich) মাটিতেই চ্যাম্পিয়নস লিগ (Champions League) জিতেছেন পিএসজির (PSG) হয়ে। ফাইনালে দুর্দান্ত ফর্মে ছিলেন। প্যারিসের অন্যতম কাণ্ডারীও বটে।

গতকালের সেমি-ফাইনালে পর্তুগালের হয়েও পরিবর্ত হিসেবে নেমে ছাপ ফেলেন ভিটিনহা। তবে অন্যদিকে পরাক্রমী হয়ে ওঠেন জার্মান কিপার টের স্টেগান। একের পর এক গোলমুখী শট সেভ করতে থাকেন জার্মান কিপার।

ঠিক সেই সময় সমতা ফেরান আরেক পরিবর্ত কনসেইসাও। মাঠে নেমে প্রথম সুযোগেই গোল। দুরপাল্লার জোরালো শট বাঁচানোর কোনও সুযোগই পাননি জার্মানির কিপার। পাঁচ মিনিট বাদে, ম্যাচের বয়স যখন ৬৮ মিনিট, দলের দু’নম্বর ও দ্বৈরথের জয়সূচক গোল করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। অ্যাসিস্ট বাড়ান পিএসজির উইং ব্যাক নুনো মেন্ডেস। ফাঁকা জালে বল জড়াতে কোনও ভুল করেননি রোনাল্ডো।

ফাইনালে সামনে কে সেটা জানা যাবে আজ। ভারতীয় সময় রাত সড়ে বারোটায় ম্যাচ। মুখোমুখি স্পেন-ফ্রান্স। একদিকে স্প্যানিশ টিম, ইউরো বিজয়ী, গতবারের নেশনস লিগ চ্যাম্পিয়ন। অন্যদিকে কিলিয়ান এমবাপের ফ্রান্স। লড়াই নিঃসন্দেহে হাড্ডাহাড্ডি হতে চলেছে।


```