Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

‘দাপট নেই, চাপের মুহূর্তে কেউ রুখে দাঁড়ায়নি!’ অজিদের ব্যর্থতার আসল কারণ জানালেন পন্টিং

পন্টিংয়ের যুক্তি, প্রতিযোগিতার শেষদিকে যে দলগুলোর সেরা খেলোয়াড়রা ফর্মে থাকবে, তারাই ট্রফি জিতবে। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে সেই ধারাবাহিকতা ছিল না। আর এ কারণেই অকালে শেষ হয়েছে তাদের বিশ্বকাপ জয়ের স্বপ্ন।

‘দাপট নেই, চাপের মুহূর্তে কেউ রুখে দাঁড়ায়নি!’ অজিদের ব্যর্থতার আসল কারণ জানালেন পন্টিং

রিকি পন্টিং

রূপক মিশ্র

শেষ আপডেট: 18 February 2026 15:04

দ্য ওয়াল ব্যুরো: টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2026) থেকে অস্ট্রেলিয়ার বিদায় নিয়ে বিতর্ক আর বিস্ময় দুটোই ঘনীভূত হচ্ছে। কী ভুল হল? কোথায় ভাঙল দলের মনোবল?

এই ধরনের একগুচ্ছ সওয়ালের এবার সরাসরি জবাব দিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক রিকি পন্টিং (Ricky Ponting)। তাঁর মতে, এখনকার টিমের মধ্যে আগের অস্ট্রেলিয়ান দলগুলোর মতো ‘দাপট’ নেই। যে কারণে বড় ম্যাচে কোনও ক্রিকেটারই ঘুরে দাঁড়াতে পারেননি।

‘জিম্বাবোয়ে ম্যাচটাই সব শেষ করে দিল’

পন্টিংয়ের চোখে, অভিযান ‘খুবই খারাপ’। জিম্বাবোয়ের (Zimbabwe) কাছে হারটাই আসল ধাক্কা। ‘ওই ম্যাচটার দিকেই ওরা ফিরে তাকাবে। সেখানেই বিশ্বকাপ হাতছাড়া হয়েছে!’ মন্তব্য তাঁর।

সেখানেই শেষ নয়। এরপর শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধেও পরাস্ত অজি বাহিনী। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মনে করিয়ে দিয়েছেন, ঘরের মাঠে লঙ্কানদের হারানো কঠিন—এটা আগেই আন্দাজ করা গিয়েছিল। তবে জিম্বাবোয়ের কাছে পরাজয় অমার্জনীয়। আইসিসি টুর্নামেন্টে (ICC event) এমন সুযোগ নষ্ট করলে তার ফল ভোগ করতেই হয়।

চোটও ব্যর্থতার বড় কারণ। প্যাট কামিন্স (Pat Cummins), জশ হেজলউড (Josh Hazlewood) নেই। শুরুতে টিম ডেভিডও (Tim David) অনুপস্থিত। যদিও পন্টিংয়ের মতে, শুধু চোট-আঘাত নয়—ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে পারফরম্যান্সের অভাবই বিশ্বকাপ-ব্যর্থতার বড় কারণ।

‘এই দলে সেই দাপট নেই’

মিচেল মার্শের (Mitchell Marsh) নেতৃত্বাধীন দলকে কাগজে-কলমে দেখে পন্টিংয়ের মনে হয়েছে, আগের অস্ট্রেলিয়া দলগুলোর মতো ভয় ধরানো ভাব নেই। বলেছেন, ‘অস্ট্রেলিয়া দল মানেই এক ধরনের দাপট, এক ধরনের আত্মবিশ্বাস। এই টিমে সেটা দেখিনি!’ বিশেষ করে টপ অর্ডারের ব্যর্থতার কথা উল্লেখ করেছেন পন্টিং। ক্যামেরন গ্রিন (Cameron Green) তিন নম্বরে, টিম ডেভিড চারে—সকলে প্রত্যাশা পূরণে ব্যর্থ। জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্রুত উইকেট পড়ে যাওয়া ঘুরিয়ে দেয় খেলার মোড়। সব মিলিয়ে রিকি পন্টিংয়ের বক্তব্য পরিষ্কার—বিশ্বকাপ জিততে হলে সেরা ও অভিজ্ঞ ক্রিকেটারদের বড় মুহূর্তে দায়িত্ব নিতে হয়। অস্ট্রেলিয়া সেটা পারেনি।

টি-২০ বিশ্বকাপকে কি গুরুত্ব দেয় না অজি দল?

অনেকে প্রশ্ন তুলেছেন, অস্ট্রেলিয়া কি টি-২০ বিশ্বকাপকে ততটা গুরুত্ব দেয় না? প্রাক্তন তারকা যদিও তা মানতে নারাজ। তাঁর কথায়, ‘যে কোনও অস্ট্রেলীয় ক্রিকেটারের কাছে বিশ্বকাপ জেতাই চূড়ান্ত লক্ষ্য!’ তবে পাশাপাশি তিনি এও জানান, অ্যাশেজ (Ashes series) শেষে মানসিক ও শারীরিক ক্লান্তি বড় ফ্যাক্টর। পাঁচটি দীর্ঘ টেস্ট খেলার পর অনেকেই বিশ্রাম নিয়েছেন, কেউ কেউ বিগ ব্যাশ লিগে (Big Bash League) খেলেছেন। ফলে বিশ্বকাপের আগে পুরো প্রস্তুতি মেলেনি।

পন্টিংয়ের যুক্তি, প্রতিযোগিতার শেষদিকে যে দলগুলোর সেরা খেলোয়াড়রা ফর্মে থাকবে, তারাই ট্রফি জিতবে। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে সেই ধারাবাহিকতা ছিল না। আর এ কারণেই অকালে শেষ হয়েছে তাদের বিশ্বকাপ জয়ের স্বপ্ন।


```