Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

এখনও পায়ে বাঁধা কাস্ট? নাকি অল্পবিস্তর হাঁটাহাঁটি চলছে? এই মুহূর্তে কেমন আছেন ঋষভ পন্থ?

জঘন্য আইপিএল। না অধিনায়ক হিসেবে, না ব্যাট হাতে—কোনও ভূমিকাতেই সুনাম ধরে রাখতে পারেননি। সেই দুঃস্বপ্ন মুছে নেমে পড়েন লাল বলের ক্রিকেটে। আর টিম ইন্ডিয়ার জার্সিতে ইংল্যান্ডের মাটিতে যেন হাতছাড়া ফর্ম খুঁজে পান। 

এখনও পায়ে বাঁধা কাস্ট? নাকি অল্পবিস্তর হাঁটাহাঁটি চলছে? এই মুহূর্তে কেমন আছেন ঋষভ পন্থ?

ঋষভ পন্থ

রূপক মিশ্র

শেষ আপডেট: 15 September 2025 16:08

দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ড সফরে (England Tour 2025) আঘাত যেন হঠাৎ থামিয়ে দেয় ঋষভ পন্থের (Rishabh Pant) স্বপ্নের দৌড়!

জঘন্য আইপিএল। না অধিনায়ক হিসেবে, না ব্যাট হাতে—কোনও ভূমিকাতেই সুনাম ধরে রাখতে পারেননি। সেই দুঃস্বপ্ন মুছে নেমে পড়েন লাল বলের ক্রিকেটে। আর টিম ইন্ডিয়ার জার্সিতে ইংল্যান্ডের মাটিতে যেন হাতছাড়া ফর্ম খুঁজে পান। ধরা দেন পরিচিত মেজাজে।

যখন মনে হচ্ছে ‘আইপিএল-ফ্লপ’-ই হয়তো ভারতকে ইংল্যান্ডে সিরিজ জেতাবে, ঠিক তখনই তালভঙ্গ! ওল্ড ট্রাফোর্ড টেস্টের (Old Trafford Test) প্রথম দিন ক্রিস ওকসের (Chris Woakes) বলে রিভার্স–সুইপ খেলতে গিয়ে পায়ে চোট পান। হার ভেঙে যায়। ফুটফ্র্যাকচারের কারণে পায়ে বাঁধা কন্ট্রোলড অ্যাঙ্কল মোশন (CAM boot)। যদিও সাহসী পন্থ চোট নিয়েই পরদিন ব্যাট করতে নেমে সেরে ফেলেন লড়াকু অর্ধশতরান!

এরপরই তাঁকে ছিটকে যেতে হয় পুরো সিরিজ থেকে। জায়গা পান ধ্রুব জুরেল (Dhruv Jurel)। সামলান কিপিংয়ের দায়িত্ব। কিন্তু প্রশ্ন ছিল একটাই—কবে ফিরবেন টিম ইন্ডিয়ার (Team India) প্রথম পছন্দের উইকেটকিপার-ব্যাটার?

সাম্প্রতিক রিপোর্ট অবশ্য আশা জাগিয়েছে। ইএসপিএনক্রিকইনফোর (ESPNCricinfo) খবর, পন্থের অবস্থা এখন অনেকটা ইতিবাচক। আর পায়ে কাস্ট পরানো নেই। দিব্যি হাঁটাহাঁটি করছেন। খুব শিগগিরই বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে (Centre of Excellence) গিয়ে শুরু করবেন হাল্কা অনুশীলন। এভাবেই ধাপে ধাপে পাকাপাকি কামব্যাক। শোনা যাচ্ছে, পন্থের লক্ষ্য অক্টোবরের ওয়েস্ট ইন্ডিজ সিরিজ (West Indies Test Series 2025)। প্রথম টেস্ট আমদাবাদে, দ্বিতীয়টি তাঁর ঘরের মাঠ দিল্লিতে। যদি মেডিক্যাল টিম ছাড়পত্র দেয়, তবে রাজধানীর ময়দানেই প্রত্যাবর্তন করতে পারেন।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) ব্যক্তিগতভাবে নিয়মিত ফ্যানদের আপডেট দিচ্ছেন পন্থ। ছবি ও বার্তায় স্পষ্ট, ফিটনেস ফিরে পেতে মরিয়া তিনি। টিম ম্যানেজমেন্টও চাইছে, লাল বলের মরশুমের আগে ঋষভ দলে যোগ দিয়ে যেন আবার ব্যালেন্স ফিরিয়ে আনেন। পায়ে কাস্ট বাঁধা থেকে ধীরে ধীরে হাঁটাহাঁটি—পন্থের কামব্যাকের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। এবার শুধু অপেক্ষা। অক্টোবরেই কি দেখা যাবে বাইশ গজে ‘ঝড়ো প্রত্যাবর্তন’?


```