Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাত মেলাননি সূর্যরা, গোসা করে এশিয়া কাপ থেকে সরে দাঁড়ানোর ভয় দেখাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড

বুধবার দুবাইয়ে পাকিস্তানের শেষ গ্রুপ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে পাইক্রফটই রেফারি হিসেবে দায়িত্বে থাকবেন। যদি পাকিস্তান ওই ম্যাচ বয়কট করে, তবে সরাসরি টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে তারা। 

হাত মেলাননি সূর্যরা, গোসা করে এশিয়া কাপ থেকে সরে দাঁড়ানোর ভয় দেখাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড

ছবি সংগৃহীত

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 16 September 2025 07:55

দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপ (Asia Cup) নিয়ে ভারত-পাকিস্তান (India Pakistan Match) দ্বন্দ্বের মঞ্চ এবার মাঠের বাইরেও। ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) এবং তাঁর সতীর্থদের হাত না মেলানোকে (India Pakistan Handshake) কেন্দ্র করে নতুন করে  ঝামেলা পাকছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) হুঁশিয়ারি দিয়েছে, ঘটনার নেপথ্যে থাকা ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে সরানো না হলে তারা এশিয়া কাপ থেকে সরে দাঁড়াবে।

পিসিবির অভিযোগ, টসের সময় পাইক্রফট পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগাকে আলাদা করে ডেকে বলেন, সূর্যকুমার হাত মেলাবেন না। একইসঙ্গে তিনি নাকি ভারতীয় অধিনায়ককেও হ্যান্ডশেক এড়াতে পরামর্শ দেন। এই ঘটনায় ক্ষুব্ধ পাকিস্তান বোর্ড প্রধান মোহসিন নকভি আনুষ্ঠানিকভাবে আইসিসি-কে চিঠি দিয়েছেন রেফারিকে সরানোর দাবি জানিয়ে।

বুধবার দুবাইয়ে পাকিস্তানের শেষ গ্রুপ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে পাইক্রফটই রেফারি হিসেবে দায়িত্বে থাকবেন। যদি পাকিস্তান ওই ম্যাচ বয়কট করে, তবে সরাসরি টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে তারা। সেক্ষেত্রে আয়োজক ইউএই উঠে যাবে সুপার ফোরে ভারতের সঙ্গে।

১৪ সেপ্টেম্বরের ভারত-পাক ম্যাচে ভারত জেতার পর থেকেই বিতর্ক মাথাচাড়া দেয়। সূর্যকুমার ও তাঁর সতীর্থরা পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে অস্বীকার করেন। ক্ষুব্ধ পাকিস্তানি খেলোয়াড়রা সীমানার ধারে দাঁড়িয়ে অপেক্ষা করলেও ভারতীয়রা সোজা ড্রেসিংরুমে চলে যান। এমনকি দরজা বন্ধ করার ঘটনাও ক্যামেরায় ধরা পড়ে। পাকিস্তান অধিনায়ক সালমান আগা রাগের চোটে ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশন অনুষ্ঠানেও যোগ দেননি।

প্রশ্নের মুখে সূর্যকুমার বলেছেন, “কিছু কিছু বিষয় খেলোয়াড়সুলভ আচরণের ঊর্ধ্বে। এই জয় আমি আমাদের সেনা এবং সন্ত্রাসে নিহতদের উৎসর্গ করছি।”

পিসিবি প্রধান সরাসরি ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, “খেলায় রাজনীতি টেনে আনা দুঃখজনক। ক্রীড়ার আসল চেতনার বিরুদ্ধেই এই আচরণ।” একইসঙ্গে পাকিস্তান বোর্ড তাদের আন্তর্জাতিক ক্রিকেট পরিচালকের দায়িত্বে থাকা উসমান ওয়াহলাকে বরখাস্ত করেছে সময়মতো পদক্ষেপ না নেওয়ার অভিযোগে।

আইসিসি সূত্রে খবর, এ ধরনের রেফারি বদলের দাবি সাধারণত মানা হয় না। যেহেতু এশিয়া কাপ এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এএসসি)-এর আয়োজনে হচ্ছে, তবে রেফারিকে সরাতে হলে আইসিসির হস্তক্ষেপ লাগবে। আবার আয়োজক দেশ ভারত হওয়ায় বিসিসিআই-এর ভূমিকা গুরুত্বপূর্ণ।

আইসিসি বা এএসসি সূত্রে পরিষ্কার জানানো হয়েছে, হ্যান্ডশেক সৌজন্যের অংশ হলেও এটি বাধ্যতামূলক নয়। তাই ভারতীয় দলের বিরুদ্ধে কোনও আনুষ্ঠানিক শাস্তির প্রশ্ন উঠছে না।

সূত্রের দাবি, যদি সুপার ফোরে আবার ভারত-পাক ম্যাচ হয় (২১ সেপ্টেম্বর), সূর্যকুমার তখনও পাকিস্তান অধিনায়কের সঙ্গে হাত মেলাবেন না।


```