Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গুয়াহাটির মঞ্চে নেই পাকিস্তান! মহিলা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান এড়ালেন ফাতিমা সানারা

পাকিস্তানের মেয়েরা যোগ্যতা অর্জন করেছে দুর্দান্ত ভঙ্গিতে। দেশের মাটিতে আয়োজিত বিশ্বকাপ কোয়ালিফায়ারের পাঁচ ম্যাচের প্রতিটিতেই জয় তুলে নিয়েছে। একটিও হারেনি। সেই ধারাবাহিকতার উপর ভর করেই এবার মূল আসরে আত্মপ্রকাশ।

গুয়াহাটির মঞ্চে নেই পাকিস্তান! মহিলা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান এড়ালেন ফাতিমা সানারা

পাকিস্তান মহিলা ক্রিকেট টিম

রূপক মিশ্র

শেষ আপডেট: 6 September 2025 10:51

দ্য ওয়াল ব্যুরো: ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের (ICC Women’s World Cup 2025) সূচনা হতে চলেছে গুয়াহাটিতে, ৩০ সেপ্টেম্বর। কিন্তু এই আলো-ঝলমলে মঞ্চ বয়কট করছে পাকিস্তান। না আসবেন অধিনায়ক ফাতিমা সানা (Fatima Sana), না থাকবেন অন্য কেউ। পাকিস্তানি সংবাদমাধ্যম ‘জিও সুপার’ সূত্রে খবর, পুরো উদ্বোধনী অনুষ্ঠানই এড়িয়ে যাচ্ছে পাকিস্তান দল।

প্রশ্ন উঠছে—কেন এই অনুপস্থিতি? এর ইঙ্গিত মিলেছে সাম্প্রতিক কূটনৈতিক টানাপড়েনে। ভারত–পাকিস্তান সম্পর্ক এখন এমন তলানিতে পৌঁছেছে যে, অদূর ভবিষ্যতে দু’দেশ একে অপরের মাটিতে কোনও আইসিসি টুর্নামেন্ট খেলবে না। এ বছরের শুরুতে পাকিস্তান আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিলেও পড়শি মুলুকের মাটিতে খেলতে নামেনি ভারত। দুবাইয়ের নিরপেক্ষ ভেন্যুতে টিম ইন্ডিয়ার গ্রুপ স্তরের সমস্ত ম্যাচ ও নক আউট, এমনকি ফাইনালও অনুষ্ঠিত হয়। এবারও সেই নীতি প্রভাব ফেলছে। ফলত, পাকিস্তান দলের সব ম্যাচই বসবে কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে। দল যদি সেমিফাইনালে (২৯ অক্টোবর) বা ফাইনালে (২ নভেম্বর) পৌঁছয়, তা-ও সেখানেই আয়োজন করা হবে।

পাকিস্তানের অভিযান শুরু ২ অক্টোবর, প্রতিপক্ষ বাংলাদেশ। ৫ অক্টোবর বহুচর্চিত দ্বৈরথ—ভারত বনাম পাকিস্তান। উদ্বোধনী আসরে না থাকলেও বাইশ গজে মুখোমুখি লড়াই থেকে সরছে না দুই প্রতিবেশী।

প্রসঙ্গত, পাকিস্তানের মেয়েরা যোগ্যতা অর্জন করেছে দুর্দান্ত ভঙ্গিতে। দেশের মাটিতে আয়োজিত বিশ্বকাপ কোয়ালিফায়ারের পাঁচ ম্যাচের প্রতিটিতেই জয় তুলে নিয়েছে। একটিও হারেনি। সেই ধারাবাহিকতার উপর ভর করেই এবার মূল আসরে আত্মপ্রকাশ।

পাকিস্তান স্কোয়াড:

অধিনায়ক ফাতিমা সানার নেতৃত্বে দল: মুনীবা আলি সিদ্দিকি (সহ-অধিনায়ক), আলিয়া রিয়াজ, ডায়ানা বাগ, আইমান ফাতিমা, নাশরা সান্ধু, নাতালিয়া পারভেজ, ওমাইমা সোহেল, রামিন শামিম, সাদাফ শামাস, সাদিয়া ইকবাল, শাওয়াল জুলফিকার, সিদরা আমিন, সিদরা নবাজ (উইকেটকিপার), সাইদা আরুব শাহ।


```