Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

‘ধোনিই আমার রোলমডেল!’ মাহি-বন্দনায় পঞ্চমুখ পাক মহিলা ক্রিকেট টিমের অধিনায়ক ফাতিমা সানা

ফাতিমার ব্যক্তিজীবনেও লড়াই কম নয়। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন বাবাকে হারান। তবু জাতীয় দায়িত্বকে অগ্রাধিকার দেন।

‘ধোনিই আমার রোলমডেল!’ মাহি-বন্দনায় পঞ্চমুখ পাক মহিলা ক্রিকেট টিমের অধিনায়ক ফাতিমা সানা

ধোনি ও ফাতিমা

রূপক মিশ্র

শেষ আপডেট: 3 September 2025 17:53

দ্য ওয়াল ব্যুরো: একদিকে ভারতের মহেন্দ্র সিং ধোনি। বিশ্বকাপজয়ী অধিনায়ক, সমর্থকদের নজরে ‘ক্যাপ্টেন কুল’। যিনি যে কোনও পরিস্থিতি মাথা ঠান্ডা রেখে সামাল দিতে জানেন।

অন্যদিকে পাকিস্তানের তরুণ অধিনায়ক ফাতিমা সানা। বয়সে কম, অভিজ্ঞতায় সীমিত। কিন্তু অনুপ্রেরণার জায়গা, রোলমডেলের আসনটা একেবারে পাকা—ধোনির মতোই চাপের মুহূর্তে মাথা ঠান্ডা রাখতে চান তিনি। তাঁকে অনুসরণ করে এগিয়ে যেতে চান।

যুদ্ধ পরিস্থিতি, নাশকতা, কূটনৈতিক টানাপড়েন—ভারত-পাকিস্তান দু’দেশের তিক্ততা বাড়তে বাড়তে আকাশ ছুঁয়েছে। যা ছাপ ফেলেছে ময়দানের লড়াইয়েও। আজ এই টিম বয়কট করে তো কাল ওই টিম আসতে নারাজ! এই হুমকি আর হুঁশিয়ারির কাঁটাতার ডিঙিয়ে মৈত্রীর বার্তা, হয়তো-বা অলক্ষেই, কোনও উদ্দেশ্য ছাড়াই পৌঁছে দিয়েছেন ফাতিমা।

বিশেষজ্ঞদের মতে, পাক মহিলা ক্রিকেট টিমের অধিনায়কের এভাবে খোলামেলা কায়দায়, প্রকাশ্যে ধোনিকে বেছে নেওয়া নিছকই ‘ক্রিকেটীয় পছন্দ’ নয়, এর গভীর প্রতীকী তাৎপর্য রয়েছে। পাকিস্তানে মেয়েদের খেলাধুলো এখনও প্রান্তিক, কেরিয়ার হিসেবে না সমাজে, না পরিবারে, কোনও স্বীকৃতি নেই। সেখানে একজন তরুণ অধিনায়ক যদি বলেন—‘অধিনায়কত্ব পেয়েই ভেবেছি, আমায় ধোনির মতো হতে হবে’, তাহলে তা হয়ে ওঠে পরিবর্তনের দিশারী। ধোনির ঠান্ডা মাথা, বিচক্ষণতা, পরিণতবুদ্ধি, সিদ্ধান্ত নেওয়ার তীক্ষ্ণতা আর সতীর্থদের প্রতি ভরসা পড়শি মুলুকের ক্রিকেট পরিমণ্ডলে নতুন এক ন্যারেটিভ তৈরি করতেই পারে।

এই মাসের শেষেই শুরু হচ্ছে মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপ। আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। পাকিস্তান নিজেদের সব ম্যাচ খেলবে দ্বীপরাষ্ট্রে। প্রথম খেলা ২ অক্টোবর, কলম্বোয় বাংলাদেশের বিরুদ্ধে। কোয়ালিফায়ার পর্বে অপরাজিত পাকিস্তান, ফলে প্রত্যাশা যথেষ্ট উঁচুতে।

বিশ্বকাপের আগে পিটিআই ভাষাকে দেওয়া সাক্ষাৎকারে ফাতিমা বলেন, ‘বড় টুর্নামেন্টে অধিনায়ক হলে শুরুর দিকে নার্ভাস লাগাই স্বাভাবিক। কিন্তু আমি মহেন্দ্র সিং ধোনির থেকে প্রেরণা নিই। ওঁর ম্যাচ ম্যানেজমেন্ট, শান্ত স্বভাব আর খেলোয়াড়দের উপর আস্থা রাখার ধরন থেকে অনেক কিছু শেখার রয়েছে। যখন অধিনায়ক হলাম, ভেবেছি—আমাকে ধোনির মতো হতে হবে। ওঁর ইন্টারভিউ দেখেছি, অনেক কিছু শিখেছি!’

ধোনি অবসর নিয়েছেন ২০২০ সালে। ফাতিমার অভিষেক ২০১৯-তে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। এখন পর্যন্ত তিনি ৩৪ ওডিআইতে করেছেন ৩৯৭ রান, নিয়েছেন ৪৫ উইকেট। পাকিস্তানের জন্য প্রথমবার নকআউটের টিকিট পেতে তাঁর ভূমিকাই হতে পারে নির্ণায়ক।

পাকিস্তান মহিলা দল এর আগে পাঁচবার বিশ্বকাপে খেলেছে। ১৯৯৭, ২০১৩ আর ২০১৭—একটিও জয় ছিল না। ২০২২ সালে একমাত্র জয় এসেছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। হতাশা কাটানোর আত্মবিশ্বাসে ভরপুর নতুন দলনেত্রী। বলেছেন, ‘এবার আমরা অতীত নিয়ে ভাবব না। লক্ষ্য সেমিফাইনাল। তরুণরা জানে এই টুর্নামেন্ট কতটা গুরুত্বপূর্ণ। ওরা বুঝেছে, দেশের মহিলা ক্রিকেটের ভবিষ্যৎ এখানেই নির্ভর করছে!’

ফাতিমা মানছেন, পাকিস্তানে মেয়েদের ক্রিকেট এখনও কেরিয়ার হিসেবে প্রতিষ্ঠিত নয়। তবু তিনি প্রত্যয়ী। ফাতিমার কথায়, ‘যদি আমরা ভাল খেলি, তবে সমাজের দৃষ্টিভঙ্গি বদলাবে। বাবা-মায়েরা মেয়েদের খেলায় উৎসাহিত করবেন!’ তাঁর আশা, আইসিসির বাড়তি আর্থিক পুরস্কার এবং টেলিভিশনে ম্যাচ সম্প্রচারের ফলে নতুন প্রজন্ম আকৃষ্ট হবে।

পাকিস্তানের শক্তি বোলিং, বিশেষত স্পিনাররা। বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে নামবেন সানারা। সেখানেই তৈরি হবে শেষ মুহূর্তের কম্বিনেশন।

অস্ট্রেলিয়াকে ফেভারিট মানলেও, এলিস পেরিকে অনুপ্রেরণা হিসেবে তুলে ধরলেও ফাতিমা ভারতের ‘ধারাবাহিকতা’কে যথেষ্ট সম্মান দিচ্ছেন। জেমিমা রদ্রিগেজ, স্মৃতি মন্ধানা, হরমনপ্রীত কৌরের অভিজ্ঞতা টিম ইন্ডিয়াকে বাড়তি শক্তি দেবে বলে মনে করেন তিনি।

ফাতিমার ব্যক্তিজীবনেও লড়াই কম নয়। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন বাবাকে হারান। তবু জাতীয় দায়িত্বকে অগ্রাধিকার দেন। বলেন, ‘বাবা স্বপ্ন দেখতেন আমাকে বিশ্বকাপে খেলতে দেখবেন। সেই স্বপ্ন পূরণ করতেই মাঠে নামি। আমি জানি, বিরাট কোহলিও একইভাবে বাবাকে হারানোর পর খেলা চালিয়ে গিয়েছিল। সেই স্মৃতি আমায় শক্তি জোগায়!’

ধোনিতে শুরু। শেষ বিরাটে। ভারতকে কিছুতেই দূরে সরিয়ে রাখতে পারেন না ফাতিমা।


```