Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের

MS Dhon: ফের টিম ইন্ডিয়ার মেন্টর হচ্ছেন ধোনি? প্রাক্তন অধিনায়ককে বড় প্রস্তাব দিল বোর্ড

বিসিসিআই ধোনিকে অল-ফর্ম্যাট মেন্টর হওয়ার প্রস্তাব দিয়েছে। তবে গৌতম গম্ভীরের কোচিং থাকায় ধোনির সম্মতি নিয়ে প্রশ্ন রয়ে গেছে।

 

MS Dhon: ফের টিম ইন্ডিয়ার মেন্টর হচ্ছেন ধোনি? প্রাক্তন অধিনায়ককে বড় প্রস্তাব দিল বোর্ড

মহেন্দ্র সিং ধোনি

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 31 August 2025 08:55

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) এবার বড় দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। একাধিক সূত্রের খবর অনুযায়ী, ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) ধোনিকে দলের অল-ফর্ম্যাট মেন্টর হিসেবে দেখতে চাইছে।

কেন ধোনিকে এই প্রস্তাব?

ধোনির নেতৃত্বে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। তাই তার অভিজ্ঞতাকে কাজে লাগাতে বোর্ড আগ্রহী। জানা গেছে, মেন্টরের এই নতুন ভূমিকায় ধোনির কাঁধে শুধু পুরুষ দল নয়, বরং মহিলা ক্রিকেটার এবং তরুণ ক্রিকেটারদের প্রশিক্ষণ দিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত করার দায়িত্বও থাকবে।

এর আগে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি স্বল্প সময়ের জন্য দলের মেন্টরের দায়িত্ব পালন করেছিলেন। বোর্ডের ধারণা, ধোনি এই নতুন ভূমিকায় অনেক বেশি কার্যকরী হতে পারেন।

তবে ধোনি কি রাজি?

রিপোর্ট অনুযায়ী, ধোনি এই প্রস্তাব গ্রহণ করতে আগ্রহী নন। কারণ হিসেবে উঠে এসেছে গৌতম গম্ভীরের নাম। যতদিন গৌতম গম্ভীর ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে থাকবেন, ততদিন ধোনি তার সঙ্গে কোনো দায়িত্ব ভাগ করে নিতে নারাজ। খেলোয়াড় জীবনে তাদের দুজনের মধ্যে যে মনোমালিন্য ছিল, সেই কারণেই ধোনি এমন সিদ্ধান্ত নিতে পারেন বলে মনে করা হচ্ছে।

এছাড়া, শোনা যাচ্ছে ধোনি মেন্টর হওয়ার চেয়ে আসন্ন আইপিএল মরশুমের জন্য নিজেকে ফিট রাখার দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন।

২০২৫ সালের আইপিএলে ধোনির অংশগ্রহণ নিশ্চিত নয়। তিনি নিজেও বহুবার বলেছেন যে আইপিএল খেলা বা না খেলার সিদ্ধান্ত তার শরীর নেবে, তিনি নিজে নন। তার ফিটনেস কেমন থাকে, তার উপরই নির্ভর করছে আগামী মরশুমে তার খেলা।

সম্প্রতি একটি ভাইরাল হওয়া ভিডিওতে ধোনিকে বলতে শোনা যায়, "ডাক্তার আমাকে বলেছেন, আমি আরও পাঁচ বছর খেলা চালিয়ে যেতে পারি, তবে সেটা শুধু চোখ দিয়ে। শরীরের ফিটনেস নিয়ে এখনও ছাড়পত্র দেওয়া হয়নি। আর আমি তো চোখ দিয়ে ক্রিকেট খেলতে পারব না।"


```