Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশকে ‘সহানুভূতি’ জানাতে ভারতের বিরুদ্ধে মাঠে নাও নামতে পারে পাকিস্তান

প্রশ্ন একটাই—পাকিস্তান সত্যিই ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করবে, নাকি শেষমেশ আইসিসির চাপ ও বাস্তবতার কাছে নতি স্বীকার করবে? উত্তর মিলবে সরকারের সিদ্ধান্তেই।

বাংলাদেশকে ‘সহানুভূতি’ জানাতে ভারতের বিরুদ্ধে মাঠে নাও নামতে পারে পাকিস্তান

ভারত বনাম পাকিস্তান

রূপক মিশ্র

শেষ আপডেট: 26 January 2026 17:44

দ্য ওয়াল ব্যুরো: টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2026) শুরুর আগে আবারও রাজনৈতিক ও কূটনৈতিক টানাপড়েনের ছায়া। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (International Cricket Council) এক সিদ্ধান্তকে ঘিরে এবার সরাসরি প্রতিবাদের কথা চিন্তাভাবনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board)। রিপোর্ট মতে, প্রতিবাদের চূড়ান্ত রূপ হতে পারে—ভারতের বিরুদ্ধে নির্ধারিত ম্যাচে মাঠে না নামা… সরল ভাষায়, খেলা বয়কট!

এই সম্ভাবনার খবর সামনে আসতে ক্রিকেট দুনিয়ায় নতুন করে উত্তেজনা। কারণ, ভারত–পাকিস্তান ম্যাচ মানে শুধু ক্রিকেট নয়—আর্থিক লাভ, সম্প্রচার, স্পনসরশিপ ও দর্শক আগ্রহের সবচেয়ে বড় কেন্দ্রবিন্দু।

কেন আইসিসির সঙ্গে সংঘাতে পাকিস্তান?

বিতর্কের সূত্রপাত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (Bangladesh Cricket Board) একটি বিশেষ অনুরোধ থেকে। তারা আইসিসির কাছে আবেদন করেছিল, টি-২০ বিশ্বকাপে ভারতের মাটিতে তাদের ম্যাচগুলো যেন অন্য কোনও ভেন্যুতে সরানো হয়। কিন্তু আইসিসি সেই আর্জি মানেনি।

এই সিদ্ধান্তের পরেই ক্ষোভ উগরে দেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি (Moshin Naqvi)। তাঁর অভিযোগ, আইসিসি ‘ডাবল স্ট্যান্ডার্ড’ অনুসরণ করছে এবং এই সিদ্ধান্ত স্পষ্টত ‘অন্যায়’। পাকিস্তানের দাবি, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারত ও পাকিস্তানের মধ্যে সমঝোতা অনুসারে ২০২৭ সাল পর্যন্ত একে অপরের বিরুদ্ধে আইসিসি টুর্নামেন্টে খেলতে নামবে নিরপেক্ষ ভেন্যুতে। এই চুক্তি উপেক্ষা করা হয়েছে।

যে কারণে প্রতিবাদের পথ খুঁজছে পিসিবি। জিও নিউজের (Geo News) রিপোর্ট অনুযায়ী, ভারত ম্যাচে না নামা বা এমনকি পুরো টুর্নামেন্ট থেকেই সরে দাঁড়ানোর মতো চরম বিকল্প নিয়েও আলোচনা অব্যহত।

পাকিস্তান ভারত ম্যাচ না খেললে কী হবে?

টি-২০ বিশ্বকাপে ভারত ও পাকিস্তান রয়েছে একই গ্রুপে। ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় (Colombo) নির্ধারিত এই ম্যাচ বয়কট হলে কী হবে?

আইসিসির নিয়ম অনুযায়ী, কোনও দল না খেললে তা ফরফিট হিসেবে গণ্য করা হয়। অর্থাৎ, ভারত স্বয়ংক্রিয়ভাবে দুই পয়েন্ট পেয়ে যাবে। কিন্তু ক্ষতিটা তো শুধু মাঠে নয়। আর্থিক দিক থেকেও পাকিস্তানকে বড় ধাক্কা খেতে হতে পারে। কারণ ভারত–পাকিস্তান ম্যাচ বিশ্বের সবচেয়ে বেশি আয়ের ক্রিকেট লড়াইগুলোর একটি। সম্প্রচার স্বত্ব, বিজ্ঞাপন, স্পনসর—সব মিলিয়ে বিপুল অর্থের লেনদেন জড়িয়ে। রিপোর্ট অনুযায়ী, ম্যাচ বয়কট করলে পিসিবির কয়েক মিলিয়ন ডলার লোকসান হতে পারে। পাশাপাশি, আইসিসির তরফে ভবিষ্যতে নিষেধাজ্ঞা বা আর্থিক জরিমানার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ইন্ডিয়া টুডের (India Today) রিপোর্টে আরও দাবি, আইসিসি ইতিমধ্যে পাকিস্তানকে কড়া সতর্কবার্তা দিয়েছে—টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালে দীর্ঘমেয়াদে পিসিবির আর্থিক ও কাঠামোগত ক্ষতি হতে পারে।

সরকার-ই কি শেষ কথা?

মহসিন নকভি পরিষ্কার করে দিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পাকিস্তান সরকার। বিশেষ করে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এই পরিস্থিতি আরও জটিল করেছে বাংলাদেশের অবস্থান। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানের (Mustafizur Rahman) মুক্তি নিয়ে ভেন্যু পরিবর্তনের দাবি মানা না হওয়ায় বাংলাদেশ শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকেই সরে দাঁড়ায়। তাদের জায়গায় ঢোকে স্কটল্যান্ড (Scotland)। এই ঘটনাও পাকিস্তানের কাছে আইসিসির সিদ্ধান্তের বিরুদ্ধে বড় উদাহরণ।

এখন প্রশ্ন একটাই—পাকিস্তান সত্যিই ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করবে, নাকি শেষমেশ আইসিসির চাপ ও বাস্তবতার কাছে নতি স্বীকার করবে? উত্তর মিলবে সরকারের সিদ্ধান্তেই।


```