Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

পাকিস্তান বলছে সেরা স্পিনার নওয়াজ, যদিও আইসিসি র‍্যাঙ্কিংয়ে পয়লা নম্বর ছিনিয়ে নিলেন বরুণ!

চলতি বছরে বাইশ গজে নবজন্ম হয় বরুণের। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে একাই ১৪ উইকেট তুলে প্রতিপক্ষকে দুমড়ে দেন। 

পাকিস্তান বলছে সেরা স্পিনার নওয়াজ, যদিও আইসিসি র‍্যাঙ্কিংয়ে পয়লা নম্বর ছিনিয়ে নিলেন বরুণ!

বরুণ চক্রবর্তী

রূপক মিশ্র

শেষ আপডেট: 17 September 2025 16:43

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের কোচ মাইক হেসন সম্প্রতি বলেছেন, তাঁর চোখে মহম্মদ নওয়াজই (Mohammad Nawaz) বিশ্বের সেরা স্পিনার। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) তালিকা অন্য গল্প বলছে। সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে এক ধাক্কায় তিন ধাপ উঠে বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy) হয়ে গেলেন দুনিয়ার এক নম্বর টি–টোয়েন্টি বোলার! এশিয়া কাপে ওমান ম্যাচের (India vs Oman) আগে ভারতীয় শিবিরে বিরাট প্রাপ্তি। যা বরুণকেও টুর্নামেন্টের বাকি ম্যাচে চাঙ্গা রাখবে।

৩৪ বছর বয়সি রহস্য-স্পিনারের ক্রিকেট–জীবন রীতিমতো নাটকীয়। ২০২১ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে ফ্লপ হয়ে দল থেকে বাদ। অনেকেই ভেবেছিলেন, আর হয়তো ফেরা হবে না। কিন্তু চলতি বছরে বাইশ গজে নবজন্ম হয় বরুণের। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে একাই ১৪ উইকেট তুলে প্রতিপক্ষকে দুমড়ে দেন। চলতি এশিয়া কাপেও ধারাবাহিক ছন্দে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে আমিরশাহির বিরুদ্ধে ৪ রানে ১ উইকেট, পাকিস্তানের বিরুদ্ধে ২৪ রানে ১ উইকেট—পরিসংখ্যানে স্পষ্ট: বরুণের ‘মিস্ট্রি স্পিনে’র ক্যারিশমা আবার ফিরে এসেছে।

আর এই ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডাফিকে (Jacob Duffy) দুইয়ে নামিয়ে নিজে এক নম্বরে বসেছেন। তৃতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের আকেয়াল হোসেন (Akeal Hosein)। চতুর্থ আর পঞ্চমে যথাক্রমে অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা (Adam Zampa) ও ইংল্যান্ডের আদিল রশিদ (Adil Rashid)। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে বরুণ তিন নম্বর বোলার, যিনি এক নম্বরের গদি ছিনিয়েছেন। এর আগে এই কৃতিত্ব রয়েছে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ও রবি বিষ্ণোইয়ের (Ravi Bishnoi)।


```