বিদেশ সফরে পাকিস্তান দলের সদস্যদের বিরুদ্ধে এর আগেও একাধিকবার শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে। গত বছর ইংল্যান্ড সফরে পাকিস্তান শাহিনস দলের সদস্য হায়দার আলিকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছিল ম্যানচেস্টার পুলিশ।

পাকিস্তান ক্রিকেট টিম
শেষ আপডেট: 5 March 2026 15:31
দ্য ওয়াল ব্যুরো: টি ২০ বিশ্বকাপের (T20 World Cup) শুরু থেকে শেষ পাকিস্তান ক্রিকেট দল (Pakistan Cricket Team) বারবার বিতর্কের মধ্যে পড়ছে। বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে আগেই, কিন্তু বিতর্ক রয়ে গিয়েছে। এবার এক ক্রিকেটারের বিরুদ্ধে হোটেলের মহিলা কর্মীর সঙ্গে অসভ্য আচরণ করার অভিযোগ উঠল। বিষয়টি জানাজানি হতেই অভিযুক্তকে জরিমানা করা হয়েছে বলেও জানা গিয়েছে।
টি ২০ বিশ্বকাপের (T20 World Cup) আসর ভারতে (India) বসলেও পাকিস্তানের সবকটি ম্যাচ হয়েছে শ্রীলঙ্কায়। এক সংবাদমাধ্যমের প্রতিবেদন দাবি করা হয়েছে্ পাকিস্তানের দল ক্যান্ডির একটি হোটেলে থাকাকালীন সুপার আট পর্বে (Super 8 World Cup) শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ ম্যাচের আগে ঘটনাটি ঘটেছে।
অভিযুক্ত ক্রিকেটার হোটেলের রুমে মহিলা কর্মীর সঙ্গে অশ্লীল আচরণ করে বলে অভিযোগ (Pakistan player misbehaves with hotel staff)। আরও দাবি করা হয়েছে, পরিস্থিতি বুঝতে পেরেই ওই মহিলা জোরে চিৎকার করে সাহায্য চান। তখন হোটেলের অন্যান্য কর্মীরা দ্রুত সেখানে পৌঁছে তাঁকে উদ্ধার করেন। পরে বিষয়টি পাকিস্তান দলের ম্যানেজার নাভিদ চিমাকে জানানো হয় (Pakistan cricket team controversy)।
জানা গিয়েছে, হোটেল কর্তৃপক্ষ বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখে এবং কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছিল। তবে পাকিস্তান দলের ম্যানেজার ওই ঘটনার জন্য দলের পক্ষ থেকে ক্ষমা চান। একইসঙ্গে অভিযুক্ত ক্রিকেটারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে জরিমানাও করা হয়।
যদিও প্রতিবেদনে ওই ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়নি। তবে জানা গিয়েছে, বিষয়টি এখানেই থেমে নাও থাকতে পারে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর শৃঙ্খলা কমিটির (PCB disciplinary action) সামনেও তাঁকে হাজিরা দিতে হতে পারে। সেখানে আরও কড়া শাস্তি হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে।
উল্লেখ্য, ওই ম্যাচে পাকিস্তান শ্রীলঙ্কাকে পাঁচ রানে হারিয়েছিল। কিন্তু নেট রান রেটের কারণে তারা শেষ পর্যন্ত সেমিফাইনালে উঠতে পারেনি। এরপর দলটি ধাপে ধাপে দেশে ফিরে যায়।
প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, বিদেশ সফরে পাকিস্তান দলের সদস্যদের বিরুদ্ধে এর আগেও একাধিকবার শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে। গত বছর ইংল্যান্ড সফরে পাকিস্তান শাহিনস দলের সদস্য হায়দার আলিকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছিল ম্যানচেস্টার পুলিশ। যদিও পরে প্রমাণের অভাবে তিনি মুক্তি পান।
এছাড়া কয়েক বছর আগে মালয়েশিয়া সফরে দলের এক ম্যাসাজ থেরাপিস্টের বিরুদ্ধেও এক মহিলা কর্মীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছিল।