Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

নকভি নাখুশ! বিশ্বকাপে ফল যাই হোক, টুর্নামেন্ট শেষে অধিনায়কত্ব হারাবেন সলমন আঘা

ইতিহাস সাক্ষী, পাকিস্তান ক্রিকেটে যখন বোর্ড নাখুশ, তখন বদল অনিবার্য। আপাতত বিশ্বকাপের মঞ্চে পারফরম্যান্সের হিসেব মিটলেই শুরু হবে নতুন অধ্যায়।

নকভি নাখুশ! বিশ্বকাপে ফল যাই হোক, টুর্নামেন্ট শেষে অধিনায়কত্ব হারাবেন সলমন আঘা

মহসিন নকভি ও সলমন আঘা

রূপক মিশ্র

শেষ আপডেট: 28 February 2026 16:51

দ্য ওয়াল ব্যুরো: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2026) পাকিস্তানের ফল যা-ই হোক, অধিনায়ক থাকবেন না সলমন আলি আঘা (Salman Ali Agha)। এমনই ইঙ্গিত পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board বা PCB) সূত্রে। খবর, চেয়ারম্যান মহসিন নকভি (Mohsin Naqvi) নাকি দলের পারফরম্যান্সে মোটেও সন্তুষ্ট নন।

বোর্ডের এক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বিশ্বকাপের আগে নির্বাচক, টিম ম্যানেজমেন্ট এবং ঘনিষ্ঠ মহল নাকভিকে আশ্বস্ত করেছিল—দল প্রস্তুত, ফল ভালো হবে। কিন্তু মাঠের ছবি অন্য কথা বলছে। সেই হতাশাই এখন বোর্ডকে বড় সিদ্ধান্তের দিকে ঠেলে দিচ্ছে। সূত্রের দাবি, টুর্নামেন্ট শেষ হলেই টি-২০ অধিনায়কের পদ থেকে সরানো হবে আঘাকে। শুধু তাই নয়, একাধিক সিনিয়র ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়েও জরুরি আলোচনা হতে চলেছে।

কারা চাপে?

আপাতত উঠে আসছে বাবর আজম (Babar Azam), উসমান খান-সহ (Usman Khan) কয়েকজনের নাম। বোর্ডের অভ্যন্তরে আলোচনা চলছে—বিশ্বকাপের পর তাঁদের টি-২০ আন্তর্জাতিক কেরিয়ার হয়তো শেষের পথে।

বিশেষ করে বাবর, যিনি ইতিমধ্যেই ১৪৫টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, তাঁর ক্ষেত্রেও প্রশ্নচিহ্ন। শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে পরের ম্যাচে অসাধারণ কিছু না করলে বা পাকিস্তান নকআউটে না উঠলে, তাঁর টি-২০ অধ্যায় বন্ধ হয়ে যেতে পারে বলে ইঙ্গিত। অধিনায়ক হিসেবে আঘার বিকল্প নিয়েও জোর চর্চা। শাদাব খান (Shadab Khan) এবং শাহিন শাহ আফ্রিদির (Shaheen Shah Afridi) নাম বিবেচনায় রয়েছে।

বড় পরিবর্তনের ইঙ্গিত

পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন (Mike Hesson) নাকি বিশ্বকাপের আগেই নকভিকে জানিয়েছিলেন—আধুনিক টি-২০ ক্রিকেটে টিকে থাকতে হলে তরুণদের সুযোগ দিতে হবে। বিশ্বকাপের পর দল পুনর্গঠনের প্রয়োজন। সেই প্রেক্ষাপটেই পিসিবি-তে ‘মেজর ওভারহলে'র আলোচনা। নতুন নেতৃত্ব, তরুণ স্কোয়াড, বদলে যাওয়া কৌশল—সবই চর্চায় উঠে আসবে।

ভবিষ্যৎ অনিশ্চিত

আঘারা এখনও প্রতিযোগিতায় টিকে আছে কি না, সেটাই বড় প্রশ্ন। কিন্তু ফল যাই হোক, পাকিস্তানি ক্রিকেটে পরিবর্তনের হাওয়া বইছে। মহসিন নকভির অসন্তোষ স্পষ্ট। আর ইতিহাস সাক্ষী, পাকিস্তান ক্রিকেটে যখন বোর্ড নাখুশ, তখন বদল অনিবার্য। আপাতত বিশ্বকাপের মঞ্চে পারফরম্যান্সের হিসেব মিটলেই শুরু হবে নতুন অধ্যায়।


```