Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

গতকাল ‘অপদার্থ’! আজ অপ্রত্যাশিত ইউ-টার্নে সেই নকভিকেই ‘ভাল মানুষে’র সার্টিফিকেট শোয়েবের

নকভি ‘ভাল মানুষ’—শোয়েবের এই সার্টিফিকেট হয়তো বিতর্ক সাময়িক থামাবে। কিন্তু মাঠের ফল পাল্টাতে না পারলে সমালোচনার ঝড় যে ফের উঠবে, তা বলাই বাহুল্য।

গতকাল ‘অপদার্থ’! আজ অপ্রত্যাশিত ইউ-টার্নে সেই নকভিকেই ‘ভাল মানুষে’র সার্টিফিকেট শোয়েবের

শোয়েব ও নকভি

রূপক মিশ্র

শেষ আপডেট: 17 February 2026 10:57

দ্য ওয়াল ব্যুরো: ২৪ ঘণ্টায় এমন পালাবদল সচরাচর দেখা যায় না। পাকিস্তানের প্রাক্তন বোলার শোয়েব আখতার (Shoaib Akhtar) গতকাল যাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন, পরদিন তাঁর পক্ষেই সাফাই গাইলেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) চেয়ারম্যান মহসিন নকভিকে (Mohsin Naqvi) ‘অপদার্থ’ বলার জেরে বিতর্ক চরমে ওঠার পরই নজিরবিহীন ইউ-টার্ন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেসে’র। এখন তাঁর দাবি—মন্তব্য ঘুরিয়ে দেখানো হয়েছে, নকভি আসলে খুবই ‘ভাল মানুষ’।

কাল ‘বিস্ফোরক’, আজ ‘সাফাই’

টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2026) ভারতের কাছে ৬১ রানে হারের পর শোয়েবের প্রতিক্রিয়া ছিল তীব্র। কলম্বোর ম্যাচের পর এক টিভি শো-তে তিনি পাকিস্তান ক্রিকেটের প্রশাসনিক ব্যর্থতা নিয়ে সরব হন। অনেকে মনে করেছিলেন, শোয়েবের তির সরাসরি নকভির দিকে। বিশেষ করে ‘অযোগ্য লোক ক্ষমতায় থাকলে তার ফল মাঠে দেখা যায়’—এই মন্তব্য ঘিরে জমে ওঠে বিতর্ক।

কিন্তু একদিন যেতে না যেতেই প্রাক্তন পেসারের গলায় অন্য সুর। শোয়েব বলেছেন, ‘আমার মন্তব্য নকভির বিরুদ্ধে ছিল না। আন্তর্জাতিক ক্রিকেট যারা চালায়, তাদের উদ্দেশে বলেছিলাম। কিছু ভারতীয় চ্যানেল কথাগুলো ঘুরিয়ে দেখিয়েছে।’ আরও যোগ করেন, ‘আমি তো একই অনুষ্ঠানে বলেছিলাম, নকভি ভাই সম্পর্কে খারাপ কথা বলবেন না। তিনি ভাল মানুষ, পাকিস্তান ক্রিকেটকে সাহায্য করতে চান।’

নকভির বিতর্কিত অধ্যায়

মহসিন নকভির সময়টা শুরু থেকেই বিতর্কে ঘেরা। এশিয়া কাপ ট্রফি বিতর্ক হোক বা বিশ্বকাপের আগে ভারত ম্যাচ বয়কটের হুমকি—প্রতিটি ঘটনাতেই রাজনীতির ছায়া দেখেছেন অনেকে। আইসিসি (ICC) কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সেই বয়কট সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়। কিন্তু ততদিনে উত্তাপ মাত্রা ছাড়িয়েছে।

সমালোচকদের মতে, মাঠের বাইরের এমন নাটক দলের মনোযোগে প্রভাব ফেলেছে। ভারতের বিরুদ্ধে বড় ম্যাচে পাকিস্তানের একপেশে পরাজয় সেই প্রশ্ন আরও জোরালো করেছে। অধিনায়ক সলমন আলি আঘার (Salman Ali Agha) টিম কার্যত প্রতিরোধ গড়তে ব্যর্থ।

প্রশ্ন রয়ে গেল

টিম ইন্ডিয়ার বিরুদ্ধে পাকিস্তানের হেড-টু-হেড রেকর্ড এই মুহূর্তে ৮-১। সুপার এইটে উঠতে নামিবিয়ার বিরুদ্ধে জিততেই হবে বাবরদের। এই অবস্থায় শোয়েবের ইউ-টার্ন বিতর্ক আরও ঘনীভূত করেছে। তিনি সুর নরম করলেও, পাকিস্তান ক্রিকেটের প্রশাসনিক দিশা নিয়ে প্রশ্ন কিন্তু থেকেই গেল। নকভি ‘ভাল মানুষ’—শোয়েবের এই সার্টিফিকেট হয়তো বিতর্ক সাময়িক থামাবে। কিন্তু মাঠের ফল পাল্টাতে না পারলে সমালোচনার ঝড় যে ফের উঠবে, তা বলাই বাহুল্য।


```