Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

পাক বিমান হানায় নিহত ৩ আফগান ক্রিকেটার, ‘নারকীয়’ ঘটনায় রাগে ফেটে পড়লেন রশিদ খান!

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত-উত্তেজনা নতুন নয়। কিন্তু এখন এই লাগাতার হামলায় দুই দেশের সম্পর্ক নতুন করে সংকটে। 

পাক বিমান হানায় নিহত ৩ আফগান ক্রিকেটার, ‘নারকীয়’ ঘটনায় রাগে ফেটে পড়লেন রশিদ খান!

রশিদ খান

রূপক মিশ্র

শেষ আপডেট: 18 October 2025 12:12

দ্য ওয়াল ব্যুরো: সীমান্তে ফের ঝরল রক্ত। আর সেই রক্তে মিশে গেল ক্রিকেটের স্বপ্ন। পাকিস্তানের (Pakistan) বিমান হানায় প্রাণ হারালেন তিন আফগান তরুণ ক্রিকেটার (Afghanistan cricketers)। ঘটনায় ক্ষোভে ফেটে পড়লেন আফগান অধিনায়ক রশিদ খান (Rashid Khan)। বললেন, ‘নাগরিকদের উপর এমন হামলা একেবারেই অনৈতিক, অমানবিক ও নারকীয়। আন্তর্জাতিক মঞ্চে এর জবাবদিহি হওয়া উচিত!’

রশিদের আবেগঘন বার্তা

সোশ্যাল মিডিয়ায় রশিদ লেখেন, ‘পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলায় আফগানিস্তানে বহু সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। ট্র্যাজেডিতে প্রাণ হারিয়েছেন নারী, শিশু আর কয়েকজন তরুণ ক্রিকেটার—যাঁরা দেশের হয়ে খেলার স্বপ্ন দেখছিলেন। আমি গভীরভাবে মর্মাহত!’ আফগান ক্রিকেট তারকার কথায়, এই হামলা কেবল সীমান্ত-রাজনীতির ঘটনা নয়—এ এক ‘মানবিক বিপর্যয়’। তিনি স্পষ্টভাবে বলেন, ‘নাগরিক এলাকায় বোমাবর্ষণ কোনওভাবেই মেনে নেওয়া যেতে পারে না। এটা অনৈতিক ও বর্বরোচিত কাজ। এমন মানবাধিকার লঙ্ঘন বিশ্ববাসীর চোখ এড়িয়ে যাওয়া চলবে না!’

আফগান ক্রিকেট বোর্ডের প্রতিবাদ

রশিদের পাশাপাশি আফগানিস্তান ক্রিকেট বোর্ড-ও (ACB) জারি করেছে বিবৃতি। সেখানে জানানো হয়েছে, পাক বিমান হামলায় পাকতিকা প্রদেশে (Paktika Province) নিহত হয়েছেন তিন তরুণ ক্রিকেটার। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, আগামী মাসে পাকিস্তান আয়োজিত ত্রিদেশীয় সিরিজ (Tri-nation series in Pakistan 2025) থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেবে আফগানিস্তান। রশিদ কড়া অবস্থানকে সমর্থন জানিয়ে বলেন, ‘এই দুঃসময়ে আমি আমার দেশবাসীর পাশে। আমাদের জাতীয় মর্যাদা সবকিছুর ঊর্ধ্বে। নিরপরাধ প্রাণ হারানোর পর পাকিস্তানের সঙ্গে মাঠে নামা অসম্ভব!’

কূটনৈতিক টানপড়েনের ছায়া এশিয়ার ক্রিকেটে

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত-উত্তেজনা নতুন নয়। কিন্তু এখন এই লাগাতার হামলায় দুই দেশের সম্পর্ক নতুন করে সংকটে। শুক্রবার রাতে সংঘটিত বিমানহানায় ভেঙে গিয়েছে যুদ্ধবিরতি চুক্তি। ফলে শুধু রাজনৈতিক পরিসর নয়, অনিশ্চয়তার ছায়া ঘনিয়েছে এশিয়ান ক্রিকেটের ভবিষ্যতেও। একদিকে ক্রিকেটারের মানবিক কণ্ঠ, অন্যদিকে যন্ত্রণাদগ্ধ দেশের প্রতিবাদ… রশিদ খানের বার্তাও এখন তাই বিশ্বক্রিকেটে আলোচনার কেন্দ্রবিন্দু।


```