প্রথম ইনিংসে ফিল্ডিং করতে গিয়ে বাউন্ডারির ধারে চোট পান। স্ক্যান করার পর জানা যায়, কাঁধের হার সরে গিয়েছে। যে কারণে ব্যাট এবং দ্বিতীয় ইনিংসে বল করেননি।

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 4 August 2025 14:40
দ্য ওয়াল ব্যুরো: আজ ওভালের (Oval) ময়দানে জেগে উঠতে পারে এক টুকরো ফয়জলাবাদ (Faisalabad)। সেলিম মালিকের (Saleem Malik) ফিরিয়ে আনতে পারেন ক্রিস ওকস (Chris Woaks)। ছিয়াশি সালে পাকিস্তানের স্মরণীয় জয় মেলে ধরতে পারে ইংল্যান্ড।
যদিও ইংরেজ শিবির মনেপ্রাণে চাইছে, এমনটা যেন না হয়। মাত্র ৩৫ রানের টার্গেট। বৃষ্টি না হলে পুরো ৯০ ওভার খেলা হওয়ার কথা। ফলে সময়টা ফ্যাক্টর নয়। হাতে চার উইকেট থাকলেও লক্ষ্যটা যেহেতু পাহাড়প্রমাণ নয় এবং পঞ্চম দিনে ওভালের পিচও আরও বেশি নির্বিষ, নিষ্প্রাণ হয়ে উঠবে, তাই বিনা দ্বিধায় বলা যেতেই পারে: অ্যাডভান্টেজ ইংল্যান্ড!
যদিও একটা কাঁটা খচখচ করে বিঁধছে। সেটা ক্রিস ওকসকে নিয়ে। প্রথম ইনিংসে ফিল্ডিং করতে গিয়ে বাউন্ডারির ধারে চোট পান। স্ক্যান করার পর জানা যায়, কাঁধের হার সরে গিয়েছে। যে কারণে ব্যাট এবং দ্বিতীয় ইনিংসে বল করেননি। এবার কী হবে? দরকার পড়লে ব্যাটিং করবেন?
চতুর্থ দিনের শেষে সাংবাদিক সম্মেলনে আহত বেন স্টোকসের জায়গায় দলকে নেতৃত্ব দেওয়া অলি পোপ অবশ্য সবুজ সংকেত দিয়েছেন। জানিয়েছেন, প্রয়োজন পড়লে একাদশ ব্যাটার হিসেবে মাঠে নামতে দেখা যাবে ক্রিস ওকসকে। তাঁর ফিটনেসের সাম্প্রতিকতম আপডেট দিতে গিয়ে পোপ বলেন, ‘এটা এমন সিরিজ যেখানে অনেককেই নিজেদের যুদ্ধের ময়দানে ছুড়ে দিতে হয়েছে। আশা করব, এবার ততদূর যেতে হবে না। যদিও ওকস থ্রোডাউন প্র্যাকটিস করেছে। আর দরকার দেখা দিলে ও মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছে!’
চোটের মাত্রা বোঝাতে গিয়ে রুট জুড়ে দেন, ‘ওকস তীব্র যন্ত্রণা ভোগ করেছে। দেশের হয়ে খেলার জন্য ও কতটা উদগ্রীব, এটা থেকে তা স্পষ্ট বোঝা যায়!’
আর এই উৎসাহ, উন্মাদনা ফিরিয়ে এনেছে সেলিম মালিকের স্মৃতি। ১৯৮৬ সালে ফয়জলাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নেমে পেসার ম্যালকম মার্শালের বলে মারাত্মক চোট পান পাকিস্তানের ব্যাটার। ভাঙে বাঁ-হাত। দল তখন বিপদে। তিনি চলে গেলে হার প্রায় সুনিশ্চিত বুঝে মালিক ড্রেসিং রুমে ফিরতে অস্বীকার করেন। কখনও ডান হাত, কখনও বাঁ-হাতে ওয়েস্ট ইন্ডিজের দুর্ধর্ষ পেসারদের সামলাতে থাকেন। শেষে ওয়াসিম আক্রমকে সঙ্গী করে ছিনিয়ে আনেন এক ঐতিহাসিক জয়!
This could be Woakes batting at The Oval, if required.
Rare footage of Saleem Malik who batted despite broken arm in the 1986 Faisalabad Test. Batted left-handed & right-handed. Helped Wasim Akram get to his maiden Test fifty
Courtesy: Cricket King Zohaib pic.twitter.com/0QcHDQ8AgY— Sarang Bhalerao (@bhaleraosarang) August 3, 2025
আজ অলি পোপ, জো রুট কেউ চান না ওকসকে সেলিমের ভূমিকায় অবতীর্ণ হতে হোক! কিন্তু যদি এককান্তভাবেই মাঠে নামতে হয়, তাহলে ইংরেজ পেসার যে জীবন বাজি রেখে নিজের পুরোটা উজাড় করে দেবেন, সেটা স্পষ্ট।