Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

আমিরশাহিকে উড়িয়েও আত্মতুষ্টিতে ভুগতে নারাজ সূর্য! পাকিস্তানকে হুঁশিয়ারির সুরে কী জানালেন?

একপেশে লড়াই—যেমনটা সবাই প্রত্যাশা করেছিল—ঠিক তেমনটাই ঘটেছে। সংযুক্ত আরব আমিরশাহিকে তুড়ি মেরে উড়িয়ে নেট রান রেট অনেকটা বাড়িয়ে নক আউটে যাওয়ার রাস্তা মসৃণ করে ফেলেছে ভারতীয় দল।

আমিরশাহিকে উড়িয়েও আত্মতুষ্টিতে ভুগতে নারাজ সূর্য! পাকিস্তানকে হুঁশিয়ারির সুরে কী জানালেন?

সূর্যকুমার যাদব

রূপক মিশ্র

শেষ আপডেট: 11 September 2025 10:18

দ্য ওয়াল ব্যুরো: একপেশে লড়াই—যেমনটা সবাই প্রত্যাশা করেছিল—ঠিক তেমনটাই ঘটেছে। সংযুক্ত আরব আমিরশাহিকে তুড়ি মেরে উড়িয়ে নেট রান রেট অনেকটা বাড়িয়ে নক আউটে যাওয়ার রাস্তা মসৃণ করে ফেলেছে ভারতীয় দল।

কিন্তু আসল লড়াই এখনও বাকি। সেটা রবিবার। পাকিস্তানের বিরুদ্ধে। আমিরশাহি-নিধনের পর অধিনায়ক সূর্যকুমার যাদবের কথাতেও উঠে এল সেই প্রসঙ্গ। বুঝিয়ে দিলেন তাঁরা প্রস্তুত। পাকিস্তানের জন্য মুখিয়ে আছে গোটা দল। অল্প কথায় হলেও যে ঢঙে সূর্য মন্তব্যটি করেছেন, তাতে স্পষ্ট টিম ইন্ডিয়ার আত্মবিশ্বাস এই মুহূর্তে আকাশ ছুঁয়েছে!

গতকাল প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৫৮ রানে গুটিয়ে যায় সংযুক্ত আরব আমিরশাহি (UAE)। তারপর মাত্র ৪.৩ ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে ভারত। দুবাইয়ে (Dubai) এশিয়া কাপের (Asia Cup 2025) প্রথম ম্যাচে এভাবেই নিখুঁত জয় দিয়ে অভিযান শুরু সূর্যকুমার যাদবদের (Suryakumar Yadav)।

যদিও এই সাফল্যে আত্মতুষ্টিতে ভুগতে নারাজ ভারত অধিনায়ক। পাখির চোখ পাকিস্তান ম্যাচ। যেখানে অনেক কড়া চ্যালেঞ্জ অপেক্ষায়! ম্যাচ শেষে তাই আগাম বার্তা ছুড়ে দিলেন পাকিস্তানের (Pakistan) উদ্দেশে। বললেন, ‘সবাই ওদের বিরুদ্ধে খেলতে মুখিয়ে আছে!’

পোস্ট-ম্যাচ প্রেজেন্টেশনে দৃশ্যতই আপ্লুত টিম ইন্ডিয়ার অধিনায়ক। তাঁর কথায়, ‘আমরা দেখতে চেয়েছিলাম উইকেট কেমন আচরণ করছে। আসলে ছেলেরা খুব নিখুঁত পারফরম্যান্স দেখিয়েছে। শক্তি আর মানসিকতা ছিল অসাধারণ। এখানে গরম প্রচণ্ড। কুলদীপ (Kuldeep Yadav) দুর্দান্ত বল করেছে। ওকে দারুণ সাপোর্ট দিয়েছে হার্দিক (Hardik Pandya), দুবে (Shivam Dube) আর বুমরাহ (Jasprit Bumrah)!’

বাকিদের কুর্নিশ জানানোর পাশাপাশি নিলেন অভিষেক শর্মার (Abhishek Sharma) নামও। সূর্য বলেন, ‘ও এখন বিশ্বের এক নম্বর ব্যাটার একটাই কারণে। স্কোর ২০০ হোক বা ৫০, শুরুতেই টোন সেট করে দেয়। অবিশ্বাস্য খেলছে!’

বুধবার সূর্যের বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তে ভারত প্রথমে বোলিং নেয়। তাতেই কপাল খুলে যায় স্পিনারদের। কুলদীপ, বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy) আর অক্ষর পটেল (Axar Patel)—মিলিতভাবে তুলে নেন ছ’উইকেট। ইউএই শেষমেশ গুটিয়ে যায় ৫৭ রানে। যা এই টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর।

রান তাড়া করার সময় আছড়ে পড়ে ‘অভিষেক-ঝড়’। মাত্র ১৫ বলে ৩০ রান। যেন ছক্কার বর্ণময় প্রদর্শনী! যদিও শেষে ক্যাচ আউট হয়ে ডাগ আউটে ফিরতে হয়। তবু ওপেনিংয়ে তাঁর দাপুটে ব্যাটিংই ভারতের জয় নিশ্চিত করে দেয়। শুভমান গিলও (Shubman Gill) যোগ্য সঙ্গত দিয়ে বড় স্কোরের জন্য হাত সেট করে নেন।  সবচেয়ে বড় ব্যাপার, এই একপেশে জয় এল চোখধাঁধানো নেট রান রেটে—১০.৪৮০! যা শুধু পাকিস্তান নয়, বাকিদের উদ্দেশেও ভারতের আগামী আধিপত্যের স্পষ্ট বার্তা।


```