Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

IND vs PAK: ‘স্লেজিং নয়, স্কিলে জিতব!’ সাফ বার্তা সূর্যর, ভিডিও সামনে আনল বিসিসিআই

একপেশে জয়ের সৌজন্যে টি-২০ বিশ্বকাপে ভারত-পাক হেড-টু-হেড আপাতত ৮-১। একই সঙ্গে সুপার এইটে জায়গা নিশ্চিত করেছে টিম ইন্ডিয়া। 

IND vs PAK: ‘স্লেজিং নয়, স্কিলে জিতব!’ সাফ বার্তা সূর্যর, ভিডিও সামনে আনল বিসিসিআই

সূর্যকুমার যাদব

রূপক মিশ্র

শেষ আপডেট: 16 February 2026 15:17

দ্য ওয়াল ব্যুরো: মাঠে আগুনঝরা ম্যাচ। কিন্তু ড্রেসিংরুমের স্পষ্ট নির্দেশকোনও স্লেজিং নয়। টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2026) পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) সতীর্থদের বলে দেন, মুখে নয়, জবাব দিতে হবে ব্যাট-বলে। সেই ‘বিহাইন্ড দ্য সিন’ ভিডিওই এবার প্রকাশ করেছে বিসিসিআই (BCCI)।

আর প্রেমাদাসা স্টেডিয়ামে (R Premadasa Stadium) ৬১ রানের দাপুটে জয়ের পর এই ‘বিটিএস’-বার্তা নতুন করে আলোচনায়। যেখানে সূর্যকে বলতে শোনা যায়, ‘ওভার বদলের সময় দৌড়বে, কিন্তু কাউকে কিছু বলবে না। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। স্কিল দিয়েই জিতব!’ বার্তা পরিষ্কারমাইন্ড গেম নয়, ফোকাস শুধুমাত্র ক্রিকেটে।

ম্যাচের আগে নানা বিতর্ক ঘিরে সরগরম ছিল এই দ্বৈরথ। পাকিস্তান শিবিরের বয়কট-জল্পনা, ‘নো-হ্যান্ডশেকনীতিসব মিলিয়ে চাপা উত্তেজনা! তবে মাঠে তার ছিটেফোঁটাও দেখা যায়নি। কোনও মৌখিক বাকযুদ্ধ নয়, অপ্রয়োজনীয় নাটক নয়। ভারত শুরু থেকেই নিয়ন্ত্রণ টেনে নেয়। ব্যাট হাতে সুর বেঁধে দেন ঈশান কিষাণ (Ishan Kishan)। ৪০ বলে ৭৭ রানের স্মরণীয় ইনিংস। মন্থর উইকেটেও স্ট্রাইক রেট প্রায় ২০০। সেই ভিতের উপর দাঁড়িয়ে ভারত তোলে ১৭৫। মাঝের ওভারে তিলক বর্মা (Tilak Varma) ও শেষদিকে সূর্যকুমার নিজে ইনিংস গুছিয়ে দেন।

জবাবে পাকিস্তান শুরু থেকেই ব্যাকফুটে। জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya), বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy) ও অক্ষর প্যাটেল (Axar Patel)—চার দিক থেকে নাগাড়ে আক্রমণ। প্রত্যেকে দুটি করে উইকেট নেন। যার জেরে ১১৪ রানে থামতে বাধ্য হয় পাকিস্তান।

একপেশে জয়ের সৌজন্যে টি-২০ বিশ্বকাপে ভারত-পাক হেড-টু-হেড আপাতত ৮-১। একই সঙ্গে সুপার এইটে জায়গা নিশ্চিত করেছে টিম ইন্ডিয়া। 


```