Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

আর নিয়মের বাধা নেই! এবার ভারতের সিনিয়র টিমের হয়ে খেলতে পারবেন বৈভব, বুঝে নিন আইসিসির নীতি

পনেরোয় পা দেওয়ার পর অনুরাগীদের মন আশায় চনমনে! আইপিএলের পর জাতীয় দলে ডাক আসতে কতদিনই বা দেরি?

আর নিয়মের বাধা নেই! এবার ভারতের সিনিয়র টিমের হয়ে খেলতে পারবেন বৈভব, বুঝে নিন আইসিসির নীতি

বৈভব সূর্যবংশী

রূপক মিশ্র

শেষ আপডেট: 27 March 2026 18:15

দ্য ওয়াল ব্যুরো: আজ শুক্রবার, ২৭ মার্চ। বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) জন্মদিন। বয়স ১৪ পেরিয়ে ১৫ বছর। দেখতে ছোট হলেও আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মের নিরিখে এটা বড় মাইলফলক। আইসিসির নীতি অনুযায়ী, ১৫ বছর না হলে কোনও খেলোয়াড় জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার ‘যোগ্য’ নন। আজ থেকে বৈভবের জন্য সেই বাধা রইল না। এখন তিনি ভারতের সিনিয়র দলের হয়ে মাঠে নামতে পারেন, অন্তত নিয়মের জালে কিছু আটকাবে না।

আইসিসির নীতি কী বলছে?

বিষয়টা একটু খুলে বলা দরকার।

আইসিসি (ICC) নির্ধারণ করেছে, যে কোনও আন্তর্জাতিক ম্যাচে—সেটা সিনিয়র হোক বা অনূর্ধ্ব-১৯—ক্রিকেটারকে অন্তত ১৫ বছর বয়সী হতেই হবে। স্কোয়াড ঘোষণার তারিখ বা সিরিজের প্রথম ম্যাচের দিন এই বয়সের কোটা পূরণ করা বাধ্যতামূলক। বিশেষ পরিস্থিতিতে ১৫ বছরের কম বয়সী কাউকে খেলানোর সুযোগ মিলতে পারে। তবে সেক্ষেত্রে আইসিসির ‘এক্সেপশনাল সার্কামস্ট্যান্সেস কমিটি’র অনুমতি প্রয়োজন। ১৪ বছরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ও ছোটদের ময়দান দাপালেও বয়সের গেড়োয় সিনিয়র দলে খেলার ছাড়পত্র জোটেনি বৈভবের। আজ থেকে স্বভাবতই এই বাধা উঠে গেল।

বৈভব এখন কোথায়?

বৈভব সূর্যবংশী আপাতত আইপিএলের অনুশীলন শিবিরে। আসন্ন টুর্নামেন্টে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে খেলবেন। ৩০ মার্চ গুয়াহাটিতে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচ। অধিনায়ক রিয়ান পারাগ সমস্তিপুরের কিশোর সতীর্থকে নিয়ে আশাবাদী। ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন, বৈভবকে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেনিংয়ে পাঠানো হবে। চাপমুক্ত রাখতে মিডিয়া ইন্টারঅ্যাকশনও কমানো হচ্ছে। গত আইপিএলেই প্রথম বলে ছক্কা মেরে সবার মনোযোগ কেড়েছিলেন। তারপর গুজরাত টাইটানসের বিরুদ্ধে ৩৫ বলে সেঞ্চুরি—ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্রুততম। সেই সময় বয়স মাত্র ১৩!

উল্লেখ্য, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৮০ বলে ১৭৫ রান করেছেন বৈভব। সারা টুর্নামেন্টে ৩০টি ছক্কা—বিশ্বকাপের রেকর্ড। সংখ্যাগুলো মনে করিয়ে দেয়, ১৫ বছরেই সময়ের চাইতে কতটা এগিয়ে রয়েছেন এই কিশোর। পনেরোয় পা দেওয়ার পর অনুরাগীদের মন আশায় চনমনে! আইপিএলের পর জাতীয় দলে ডাক আসতে কতদিনই বা দেরি?


```