Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?

‘ও কোনওদিন পেশাদার হবে না!’ কোটি টাকার বাজি ধরেও বৈভবকে নিয়ে ‘সংশয়’ আরসিবি তারকার

জমে উঠেছে তর্ক: বৈভব সত্যিই ভবিষ্যতের মহাতারকা? নাকি প্রতিভার সঙ্গে শৃঙ্খলা তাল মেলাতে পারবে না? জবাব মিলবে ময়দানের যুদ্ধে।

‘ও কোনওদিন পেশাদার হবে না!’ কোটি টাকার বাজি ধরেও বৈভবকে নিয়ে ‘সংশয়’ আরসিবি তারকার

বৈভব সূর্যবংশী

রূপক মিশ্র

শেষ আপডেট: 23 March 2026 17:38

দ্য ওয়াল ব্যুরো: আইপিএল শুরুর আগে যথারীতি আলোচনার কেন্দ্রে বৈভব সূর্যবংশী। অনেকের নজরে তিনি ভারতীয় ক্রিকেটের উদীয়মান নক্ষত্র। কিন্তু সেই প্রতিভা নিয়ে এবার ভিন্ন সুর! প্রশংসার বন্যায় না ভেসে সাফ সংশয়। এক মেরুতে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা এবি ডিভিলিয়ার্স, অন্য প্রান্তে জিতেশ শর্মা। রাজস্থান রয়্যালসের বছর চোদ্দোর বিস্ময়-কিশোরকে নিয়ে জমে উঠেছে কথার লড়াই।

প্রতিভায় মুগ্ধ, তবু সংশয় জিতেশের

রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) তরুণ ব্যাটার (Vaibhav Sooryavanshi) গত এক বছরে নিজেকে আলাদা স্তরে নিয়ে গিয়েছেন। বিধ্বংসী ইনিংসের পাশাপাশি দেখিয়েছেন নিয়ন্ত্রণ, পরিণতি। আইপিএলে (IPL 2025) ঝড়ো সেঞ্চুরি, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দাপট—সব মিলিয়ে ক্রিকেট দুনিয়ার আলোচনার হট টপিক!

এই আবহে আরসিবির (RCB) উইকেটকিপার-ব্যাটার জিতেশ শর্মা (Jitesh Sharma) জানালেন, ভবিষ্যতের তারকা হিসেবে তিনি বৈভবের উপর ‘১ মিলিয়ন ডলার (প্রায় ৮.৩ কোটি টাকা)’ বাজি ধরতে রাজি। তাঁর কথায়, ‘ওর মধ্যে আলাদা গিয়ার আছে। বিশ্বক্রিকেটে আধিপত্য দেখাতে পারে।’কিন্তু এখানেই টুইস্ট। একইসঙ্গে জিতেশের বক্তব্য—বৈভব কখনও পুরোপুরি ‘প্রফেশনাল’ বা ‘পেশাদার’ হতে পারবেন না। অন্তত মাঠের বাইরে তো নয়ই।

এবি বলছেন ‘পরিণত’, জিতেশ মানতে নারাজ

উল্টো প্রান্তে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডিভিলিয়ার্স (AB de Villiers)। একেবারেই অন্য কথা বলছেন। তাঁর মতে, এত কম বয়সে বৈভবের পরিপক্বতা নজরকাড়া। বিশেষ করে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের (U19 World Cup) ফাইনালে ১৭৫ রানের ইনিংস। যা এবিডিকে মুগ্ধ করেছে। আইপিএলের পরেও নিজের খেলার ধরন বদলাননি বৈভব। একই আত্মবিশ্বাস, একই পরিকল্পনা—এটাই বড় শক্তি। মত প্রাক্তন তারকার। বলেন, ‘ও খুব প্রফেশনাল। নিজের খেলায় অটল থাকে। বয়সের তুলনায় অনেক পরিণত।’

কিন্তু এই তত্ত্বে জিতেশ একেবারেই একমত নন। তাঁর মন্তব্য, ‘ও মোটেও পেশাদার নয়। সবাই চেষ্টা করছে ওকে সেই পথে আনতে। কিন্তু আমি মনে করি না, ও কখনও পুরোপুরি প্রফেশনাল হবে।’ঠিক এই কথাতেই বিতর্ক আরও ঘনীভূত হয়েছে।

মাঠের বাইরে অন্য গল্প?

জিতেশের দাবি, ময়দানে বৈভব যতটা সিরিয়াস, মাঠের বাইরে ততটা নন। এমনকি মজার ছলে জানালেন, তাঁকে নাকি রাতে আইসক্রিম খাওয়া থেকেও আটকাতে হয়! যা থেকে স্পষ্ট—প্রতিভা নিয়ে কোনও প্রশ্ন নেই, চিন্তা লাইফস্টাইল নিয়ে। বিশেষজ্ঞদের মতে, বৈভবের বয়স খুব কম। ১৫ বছরের এক ক্রিকেটারের ক্ষেত্রে ‘প্রফেশনালিজম’নিয়ে এত বড় রায় বেশ বেমানান ও কর্কশ শোনায়।

সব মিলিয়ে, আইপিএল (IPL 2026) শুরুর আগেই জমে উঠেছে তর্ক: বৈভব সত্যিই ভবিষ্যতের মহাতারকা? নাকি প্রতিভার সঙ্গে শৃঙ্খলা তাল মেলাতে পারবে না? জবাব মিলবে ময়দানের যুদ্ধে।


```