Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কোনও আলগা অজুহাত নয়, বিশ্বকাপ ফাইনালে হেরে ভারতের নিরঙ্কুশ আধিপত্য মেনে নিলেন স্যান্টনার

স্যান্টনারের বক্তব্যে স্পষ্ট, ঘরোয়া ময়দানে বিশ্বকাপ খেললে চাপ অনেক বেশি থাকে। কিন্তু সেই চাপ সামলাতে ভারতীয় দল সফল। 

কোনও আলগা অজুহাত নয়, বিশ্বকাপ ফাইনালে হেরে ভারতের নিরঙ্কুশ আধিপত্য মেনে নিলেন স্যান্টনার

মিচেল স্যান্টনার

রূপক মিশ্র

শেষ আপডেট: 9 March 2026 12:49

দ্য ওয়াল ব্যুরো: কোনও অজুহাত নয়, সরাসরি প্রতিপক্ষের শ্রেষ্ঠত্ব মেনে নিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার (Mitchell Santner)। তাঁর সাফ কথা—টি–২০ বিশ্বকাপ (T20 World Cup 2026) ফাইনালে ভারত ভাল খেলেছে, তাদের দলকে পরাস্ত করেছে দাপটের সঙ্গে।

রবিবার আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) ফাইনালে কিউয়ি বাহিনীকে (New Zealand) ৯৬ রানে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন ভারত (India)। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে স্যান্টনার জানান, তাঁর দল টুর্নামেন্টজুড়ে লড়াই করেছে ঠিকই, কিন্তু ফাইনালে সূর্য-হার্দিকদের সামনে টিকতে পারেনি। ব্ল্যাক ক্যাপস অধিনায়কের কথায়, ‘এতদূর আসতে পেরে টিমের জন্য গর্ব হচ্ছে। টুর্নামেন্টে অনেক চ্যালেঞ্জ ছিল। কিন্তু প্রতিটি ধাপে আমরা লড়াই করেছি। যদিও আজ এক অসাধারণ দলের বিরুদ্ধে হেরেছি। গ্যালারিতেও নীল সমুদ্র বইছিল—ভারত ঘরের মাঠের দল।’

স্যান্টনারের বক্তব্যে স্পষ্ট, ঘরোয়া ময়দানে বিশ্বকাপ খেললে চাপ অনেক বেশি থাকে। কিন্তু সেই চাপ সামলাতে ভারতীয় দল সফল। তাঁর মন্তব্য, ‘ঘরের মাঠে বিশ্বকাপ খেললে চাপ থাকে। কিন্তু সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) এবং ওদের দল গর্ব করার মতো পারফরম্যান্স করেছে। টুর্নামেন্টে বিভিন্ন সময়ে বিভিন্ন ক্রিকেটার দায়িত্ব নিয়েছে।’

ফাইনালে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। কিন্তু শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ভারতের হাতে। সঞ্জু স্যামসন (Sanju Samson) ৪৬ বলে ৮৯ রান করেন। দ্রুত হাফসেঞ্চুরি হাঁকান অভিষেক শর্মা (Abhishek Sharma), ২১ বলে ৫২। এরপর ঈশান কিষাণ (Ishan Kishan) ২৫ বলে ৫৪ রান তুলে ইনিংসকে আরও গতি দেন। শেষদিকে শিবম দুবে (Shivam Dube) মাত্র ৮ বলে অপরাজিত ২৬ রান যোগ করার ফলে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২৫৫ রান দাঁড় করায় টিম ইন্ডিয়া।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে কিছুটা লড়াই দেয় কিউয়িরা। টিম সেইফার্ট (Tim Seifert) ২৬ বলে ৫২ রান করেন। কিন্তু এরপর ম্যাচের মোড় যায় ঘুরে।  নেপথ্যে বল হাতে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ও অক্ষর প্যাটেলের (Axar Patel) যৌথ দাপট। বুমরাহ ৪ উইকেট নেন ১৫ রানে, অক্ষরের ঝুলিতে ৩ উইকেট। যার সুবাদে শেষ পর্যন্ত ৯৬ রানের বড় ব্যবধানে জয় পায় ভারত। এই নিয়ে তৃতীয়বার টি–২০ বিশ্বকাপ (T20 World Cup) জিতল টিম ইন্ডিয়া। একই সঙ্গে গড়ল টানা দ্বিতীয়বার শিরোপা ধরে রাখা এবং আয়োজক দেশ হিসেবে ট্রফি জয়ের নজিরও।


```