Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

IPL 2025: চিয়ারলিডার-ডিজে নয়, শুধু ক্রিকেটই পারে প্রিয়জনদের হারানোর অনুভূতিকে সম্মান করতে, বার্তা সানির

কিছু পরিবার তাদের প্রিয়জনদের হারিয়েছে। আমি চাই এর সঙ্গে সম্পর্কিত সমস্ত শো-অফ নয়, শুধু খেলা হোক। ভিড় থাকুক, কিন্তু সঙ্গীত নয়। 

IPL 2025: চিয়ারলিডার-ডিজে নয়, শুধু ক্রিকেটই পারে প্রিয়জনদের হারানোর অনুভূতিকে সম্মান করতে, বার্তা সানির

সুনীল গাভাসকার

শেষ আপডেট: 13 May 2025 19:32

দ্য ওয়াল ব্যুরো: ভারত-পাকিস্তান আবহের (India-Pakistan Conflict) জেরে বিজনেস এন্ডে এসে আপাত স্থগিত (Apparent suspension) হয়ে গিয়েছিল আইপিএল ২০২৫ (IPL 2025)। দুই দেশের মধ্যে পরিস্থিতি আবার শান্ত হয়েছে। তাই গতকাল বিসিসিআই জানিয়েছে, এক সপ্তাহের বিরতির পর ১৭ মে (17 May) আইপিএল ২০২৫ আবার শুরু হবে। 

ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনা বৃদ্ধির সঙ্গে সঙ্গে গত শুক্রবার (৯ মে) বিসিসিআই একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছিল, "এই গুরুত্বপূর্ণ সময়ে বিসিসিআই জাতির সঙ্গে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। আমরা ভারত সরকারসশস্ত্র বাহিনী এবং আমাদের দেশের জনগণের সঙ্গে আমাদের সংহতি প্রকাশ করছি। বোর্ড আমাদের সশস্ত্র বাহিনীর সাহসনিঃস্বার্থ সেবাকে কুর্নিশ জানায়যাদের বীরত্বপূর্ণ প্রচেষ্টা অপারেশন সিঁদুর-এর (Operation Sindoor) অধীনে জাতিকে রক্ষা এবং অনুপ্রাণিত করে চলেছে। ভারতীয় সেনা সাম্প্রতিক সন্ত্রাসী হামলার তীব্র প্রতিক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছে এবং পাকিস্তানি সশস্ত্র বাহিনীর অপ্রীতিকর আগ্রাসনকে রুখে দিচ্ছে।"

২২ এপ্রিল পহেলগাম সন্ত্রাসী হামলার পর সীমান্ত উত্তেজনা আরও বেড়ে যায়। ২৬ জন বেসামরিক নাগরিক (২৫ জন ভারতীয় এবং ১ জন নেপালি নাগরিক) প্রাণ হারান ওই দিন। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রাক্তন ভারতীয় অধিনায়ক সুনীল গাভাসকা (Sunil Gavaskar) মনে করেনআইপিএল ২০২৫-এর বাকি ম্যাচগুলিতে (প্রদর্শনী খেলা ছাড়া) কোনও বিনোদন (Entertainment) থাকা উচিত নয়।

সানি স্পোর্টস টুডেকে বলেছেন, "আমি যা দেখতে চাই তা হলশেষ কয়েকটি ম্যাচ। আমার মনে হয়, আমরা প্রায় ৬০টি ম্যাচ খেলেছি। এখনও বাকি রয়েছে ১৫-১৬টি ম্যাচ। আমি আন্তরিকভাবে কামনা করি, যা ঘটেছে তা ভোলার নয়। কিছু পরিবার তাদের প্রিয়জনদের হারিয়েছে। আমি চাই এর সঙ্গে সম্পর্কিত সমস্ত শো-অফ নয়, শুধু খেলা হোক। ভিড় থাকুক, কিন্তু সঙ্গীত নয় (Let there be a crowd, but not music)। ওভারের মাঝখানে কোনও ডিজে (DJ) চিৎকার না করুক।" খেলা ছাড়া আর কিছুই চাই না।

ভারতের এই প্রবাদপ্রতিম ক্রিকেটার আরও বলেন, "এবার এমন একটি টুর্নামেন্ট হোক, যেখানে ভারসাম্য বজায় থাকবে সাম্প্রতিক আবহে কোনও নৃত্য (Dance) চাইছি না, চিয়ারলিডার (Cheerleader), ডিজে কিছুই না।" শুধুমাত্র ক্রিকেটই প্রিয়জনদের হারানো পরিবারের অনুভূতিকে সম্মান করার একটি সুন্দর উপায় হতে পারে।"

আইপিএল ২০২৫ বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে পুনরায় শুরু হবে ১৭ মে। সেদিন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে এবং ফাইনাল ৩ জুন অনুষ্ঠিত হবে। 


```