Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রোহিতের সঙ্গে একই দিনে অবসর নিতে চেয়েছিলেন বিরাট

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিরাট কোহলি একই দিনে রোহিত শর্মার সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অবসর ঘোষণা করতে চেয়েছিলেন। তবে, কোহলিকে তাঁর বিবৃতি প্রকাশ করার আগে কয়েক দিন অপেক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছিল বিসিসিআইয়ের পক্ষ থেকে।

রোহিতের সঙ্গে একই দিনে অবসর নিতে চেয়েছিলেন বিরাট

স্ত্রী অনুষ্কা ও কন্যা ভামিকার সঙ্গে বিরাট

শেষ আপডেট: 13 May 2025 18:49

দ্য ওয়াল ব্যুরো: সোমবার এসেছিল বিরাট কোহলির (Virat Kohli) সেই অমোঘ ঘোষণা, লাল বলের ক্রিকেটে জাতীয় দলের জার্সিতে আর খেলবেন না তিনি। তার এই ঘোষণার পর মুহ্যমান ক্রিকেটবিশ্ব। বিরাটের অবসরের (Retirement) রেশ এখনও কাটিয়ে উঠতে পারেনি তাঁর গুণমুগ্ধ মহল। বিরাটের অবসরের কয়েকদিন আগে ৭ মে হঠাৎ করেই লাল বলের ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন রোহিত শর্মাও। 

এদিকে, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের (The Indian Express) একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিরাট কোহলি একই দিনে রোহিত শর্মার সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অবসর ঘোষণা (Same Day Retirement) করতে চেয়েছিলেন। তবে, প্রতিবেদন অনুসারে, কোহলিকে তার বিবৃতি প্রকাশ করার আগে কয়েক দিন অপেক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছিল বিসিসিআইয়ের পক্ষ থেকে। কারণ অপারেশন সিঁদুর (Operation Sindoor) পাকিস্তানের সঙ্গে সামরিক সংঘাত তখন পুরোদমে চলছিল। 

শনিবার (১০ মে) ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা হয়। এরপর সোমবার ১২ মে বিরাট টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছেকোহলি আগেই বিসিসিআই (BCCI) এবং নির্বাচকদের (Selectors) বলেছিলেন, দ্রুতই তিনি তার সিদ্ধান্ত জনসমক্ষে জানাবেন। কারণ হিসাবে বিরাট জানিয়েছিলেন, পরিবারের সঙ্গে আরও বেশি সময় (Family Time) কাটাতে চান তিনি। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত এক বছরে, কোহলি প্রায়শই তার স্ত্রী অভিনেত্রী অনুষ্কা শর্মা, মেয়ে ভামিকা এবং ছেলে আকায়ের সঙ্গে থাকার জন্য ইংল্যান্ডে উড়ে গিয়েছেন।

অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকার ট্রফিতে অস্ট্রেলিয়ার কাছে ভারতের ১-৩ ব্যবধানে হারের পর বিসিসিআই একটি নির্দেশিকা পাঠিয়েছিল, যেখানে পরিবারের সদস্যরা দলের সঙ্গে কত দিন থাকতে পারবেন তার উল্লেখ ছিল। কোহলি স্পষ্টতই এই সিদ্ধান্তে খুশি ছিলেন না।

আইপিএল ২০২৫ চলাকালীন এক অনুষ্ঠানে কোহলি বলেছিলেন"পরিবারের ভূমিকা মানুষকে বোঝানো খুবই কঠিন। বাইরে থেকে তীব্র কিছু ঘটলে পরিবারের অবস্থা কী দাঁড়ায় তা বলে বোঝানো যাবে না। আমি মনে করি না এর মূল্য কত, তা মানুষ বোঝে। আমি আমার ঘরে গিয়ে একা বসে মন খারাপ করতে চাই না। আমি স্বাভাবিক থাকতে চাই। আমি মনে করি, অস্পষ্ট অর্থে নয়, বরং বাস্তবিক অর্থে পরিবারের প্রতি প্রতিশ্রুতি শেষ করতে বাড়িতে থাকার প্রয়োজন রয়েছে।সম্পূর্ণ স্বাভাবিক ভাবে পারিবারিক জীবন চালানোর প্রয়োজনীয়তা আমি উপলব্ধ করছি।"

বিরাট আরও বলেন, "তাই, আমার জন্য, এটি সত্যিই এক অপরিসীম আনন্দের দিন। আমি কখনওই পরিবারের সঙ্গে সময় কাটানোর কোনও সুযোগ হাতছাড়া করব না।"


```