Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

‘কোনওদিন নিঃস্বার্থ হতে চাইনি!’ বিশ্বকাপ জিতে অকপট আত্মবিশ্লেষণ সঞ্জুর

আসন্ন আইপিএলে এবার চেন্নাই সুপার কিংসের হয়ে ধোনির সঙ্গে একই দলে খেলবেন সঞ্জু—এই নিয়েও উত্তেজনা লুকাতে পারেননি।

‘কোনওদিন নিঃস্বার্থ হতে চাইনি!’ বিশ্বকাপ জিতে অকপট আত্মবিশ্লেষণ সঞ্জুর

সঞ্জু স্যামসন

রূপক মিশ্র

শেষ আপডেট: 17 March 2026 18:40

দ্য ওয়াল ব্যুরো: টুর্নামেন্ট সেরা খেলোয়াড়। তিন ম্যাচে তিনটি ৮০-প্লাস ইনিংস। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে ৪৬ বলে ৮৯ রান। বিশ্বকাপ জিতেছেন। তারপর ঘরে ফিরে মিডিয়ার মুখোমুখি সঞ্জু স্যামসন (Sanju Samson)। কিন্তু সেখানে জয়ের উচ্ছ্বাসের চেয়ে বেশি করে শোনা গেল অকপট স্বীকারোক্তি—‘আমি কোনওদিন নিঃস্বার্থ হতে চাইনি। আমি সবসময় নিজের মতো থাকতে চেয়েছি!’

দলের সাফল্যই লক্ষ্য, ব্যক্তিগত মাইলস্টোন নয়

সঞ্জুর কথায়, ‘এটা আমাদের সচেতন সিদ্ধান্ত। অধিনায়ক ও কোচ ড্রেসিং রুমে বারবার একটাই বার্তা দিয়েছেন—দল আগে, ব্যক্তিগত মাইলস্টোন পরে। এই কথাটা প্রতিটা খেলোয়াড়ের মধ্যে ঢুকে গিয়েছে। প্রতিটা ম্যাচে আমরা সেভাবেই কাজ করতে শুরু করেছিলাম!’

তবে ‘নিঃস্বার্থতা’ নিয়ে তাঁর নিজস্ব ব্যাখ্যাটা আলাদা। বললেন, ‘আমি আসলে নিজে থেকে নিঃস্বার্থ হতে চাইনি। নিজের মতো খেলতে চেয়েছি। আমার মধ্যে যা কিছু আছে—শক্তি, দুর্বলতা, স্বতঃস্ফূর্ততা—সেটাই দলের কাজে লাগে!’ অনূর্ধ্ব-১৩ থেকে কেরলের হয়ে খেলা শুরু থেকেই ক্রিকেটকে দলগত খেলা হিসেবে দেখে এসেছেন সঞ্জু। সেই ধারণা খেতাব জিতেও এতটুকু বদলায়নি।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৯৭—সবচেয়ে স্মরণীয়

বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালের ইনিংস নয়, সঞ্জুর কাছে সবচেয়ে স্পেশ্যাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৯৭ রান! বললেন, ‘ওই ম্যাচটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। চেজ করতে নেমে এক প্রান্তে থেকে পার্টনারশিপ গড়ার চেষ্টা করছিলাম। উইকেট পড়ছিল, চাপ বাড়ছিল—কিন্তু শেষপর্যন্ত সামলে নিই!’

সচিনের বার্তা, গম্ভীরের আলিঙ্গন

বিশ্বকাপ হাতে তোলার পর শুভেচ্ছাবার্তার ঢল। কিন্তু সবচেয়ে কাছের মুহূর্ত ছিল দুটো। একটায় জুড়ে সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), অন্যটায় কোচ গৌতম গম্ভীর। দুজনের বার্তায় আপ্লুত সঞ্জু। বললেন, ‘সচিন স্যারের মেসেজ—খুব আবেগের মুহূর্ত!’ হেডকোচ গম্ভীরের (Gautam Gambhir) সঙ্গে সেই মুহূর্তের কথা বলতে গিয়ে থামলেন একটু। তারপর জুড়ে দিলেন, ‘ত্রিশ সেকেন্ড ধরে শক্ত করে জড়িয়ে ধরলেন। অনুভূতিটা ছিল অদ্ভুত রকম বিশুদ্ধ!’ কমেন্টেটর হর্ষ ভোগলের মন্তব্য, ‘সততা ও পরিশ্রম সবসময় পুরস্কার দেয়!’ সঞ্জুর কথায়, ‘গোটা অভিজ্ঞতাই অত্যন্ত হৃদয়স্পর্শী!’

উল্লেখ্য, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন মঙ্গলাপুরমে কেরল ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন মাঠের উদ্বোধনে সঞ্জুকে বিশেষ সম্মান জানান। রাজ্যপালও লোক ভবনে কাসাভু মুন্ডু, সচিনের আত্মজীবনী ও পদ্মনাভস্বামীর মূর্তি উপহার হিসেবে হাতে তুলে দেন। আসন্ন আইপিএলে এবার চেন্নাই সুপার কিংসের হয়ে ধোনির সঙ্গে একই দলে খেলবেন সঞ্জু—এই নিয়েও উত্তেজনা লুকাতে পারেননি।


```