Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

RR vs MI: বৈভবে ভয় নেই, রবি বিষ্ণোই ‘রহস্যময়’ নন! মহারণের আগে শিঙা ফুঁকল মুম্বই

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামার আগে হুঙ্কার মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে! বৈভব সূর্যবংশীর ব্যাটিং দাপট কি আদৌ চিন্তায় রাখছে? রবি বিষ্ণোইয়ের স্পিন সামলাতে পরশ মামব্রে কী দাওয়াই দিলেন? বিস্তারিত পড়ুন।

RR vs MI: বৈভবে ভয় নেই, রবি বিষ্ণোই ‘রহস্যময়’ নন! মহারণের আগে শিঙা ফুঁকল মুম্বই

বৈভব ও রবি

রূপক মিশ্র

শেষ আপডেট: 7 April 2026 11:07

দ্য ওয়াল ব্যুরো: একদিকে বৈভব সূর্যবংশী নামক মূর্তিমান আতঙ্ক। অন্যদিকে পরীক্ষিত স্পিন অস্ত্র। কিন্তু তাতেও বিন্দুমাত্র বিচলিত নয় মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে ম্যাচের আগে ভয়ডরহীন স্পষ্ট বার্তা দিলেন দলের বোলিং কোচ পরশ মামব্রে (Paras Mhambrey)—হাইপ নয়, প্ল্যানেই ভরসা।

‘নতুন নয় বৈভব!’

আইপিএল ২০২৬-এ সবচেয়ে বড় চর্চার মুখ বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে ইতিমধ্যে নজর কেড়েছেন। তবে মুম্বই শিবির সেই উত্তেজনায় গা ভাসাতে রাজি নয়। উত্তেজনায় জল ঢেলে মামব্রের পরিষ্কার মন্তব্য, ‘বৈভব নতুন নয়। এটা ওর দ্বিতীয় বছর। তাই ওকে অজানা বলা যাবে না!’ তিনি স্বীকার করেছেন, তরুণ ব্যাটারের পারফরম্যান্স প্রশংসনীয়। কিন্তু সেটাই শেষ কথা বলবে না। দলের কাছে তিনি আর পাঁচজন ব্যাটারের মতো। অর্থাৎ—বৈভবকে ঘিরে আলাদা কোনও ভয় বা অতিরিক্ত পরিকল্পনা নেই।

একই পরিকল্পনা, আলাদা কিছু নয়

মুম্বইয়ের বার্তা খুব পরিষ্কার। কোনও এক জনকে ঘিরে পৃথক কৌশল নয়, গোটা  ম্যাচের জন্য সামগ্রিক পরিকল্পনাই আসল চাবিকাঠি। মামব্রের মন্তব্য, ‘ও ভাল খেলোয়াড়, সেটা আমরা জানি। কিন্তু প্রস্তুতি একই থাকবে, যেমনটা অন্য ব্যাটারদের জন্য থাকে!’ এই কথার মধ্যে লুকিয়ে বড় বার্তা: মুম্বই অযথা চাপ নিতে নারাজ। অতিরিক্ত গুরুত্ব দিলে উল্টে সুবিধা পেতে পারে প্রতিপক্ষ। তাই ঠান্ডা মাথায়, নিজের শক্তিতেই ভরসা রাখতে চাইছে দল।

‘রহস্য নেই!’ বিষ্ণোইকেও সাধারণ ভাবেই দেখছে মুম্বই

শুধু বৈভব নন, রাজস্থানের স্পিনার রবি বিষ্ণোইকে (Ravi Bishnoi) ঘিরে বাড়তি উত্তেজনা জমতে দিতে নারাজ মুম্বই। চলতি মরসুমে ফর্মে থাকা লেগস্পিনারকে নিয়ে প্রশ্ন উঠতেই মামব্রে সাফ বলে দেন—‘আমি ওকে রহস্যময় বলব না। অনেক বছর ধরেই খেলছে। সবাই জানে ও কী করতে পারে।’মুম্বই কোচের মতে, ওঠানামা থাকবেই। কোনও ম্যাচ ভাল যাবে, কোনও ম্যাচ খারাপ। ক্রিকেটে সেটাই স্বাভাবিক। অর্থাৎ, বিষ্ণোইয়ের বিরুদ্ধে আলাদা কোনও ‘মাস্টারপ্ল্যান’ নয়। ম্যাচ পরিস্থিতি অনুযায়ী খেলা—এই নীতিতেই অটল মুম্বই।

সব মিলিয়ে, রাজস্থানের বিরুদ্ধে নামার আগে মানসিক লড়াই জিতে নেওয়াই আসল টার্গেট। হাইপ, ভয়, রহস্য—সব সরিয়ে রেখে লক্ষ্য—মাঠে নেমে নিজেদের সেরাটা উজাড় করে খেলা।


```