Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

অক্ষত লারার রেকর্ড, সুযোগ পেয়েও ভাঙলেন না মুল্ডার

কিন্তু ব্যক্তিগত ৩৬৭ রানে মুল্ডার অপরাজিত থাকার সময় প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দিয়ে বাইশ গজের দুনিয়াকে অবাক করে দিলেন।

অক্ষত লারার রেকর্ড, সুযোগ পেয়েও ভাঙলেন না মুল্ডার

উইয়ান মুল্ডার

শেষ আপডেট: 7 July 2025 19:05

দ্য ওয়াল ব্যুরো: তেম্বা বাভুমা খেলছেন না বুলাওয়েতে অনুষ্ঠিত দক্ষিণ আফ্রিক-জিম্বাবোয়ে টেস্টে (South Africa vs Zimbabwe)। তাঁর পরিবর্তে প্রোটিয়াদের অধিনায়কত্ব সামলাচ্ছেন উইয়ান মুল্ডার (Wiaan Mulder)। এদিন তিনি এমন একটি সিদ্ধান্ত নিলেন, যা দেখে অবাক ক্রিকেট-বিশ্ব। তবে মুল্ডারের এই বিশেষ সিদ্ধান্ত যে ব্রায়ান চার্লস লারাকে (Brian Lara) খুশি করেছে, এটা বলাই যেতে পারে।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে একটি ইনিংসে ৪০০ পার করতে পেরেছেন একমাত্র ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা। ২০০৪ সালে বিশ্বের প্রথম ও একমাত্র ব্যাটার হিসাবে ব্যক্তিগত ৪০০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি এদিন সেই রান টপকে যাওয়ার সব সুযোগ ছিল মুল্ডারের সামনে। কিন্তু সবাইকে অবাক করে যখন তিনি ইনিংস ডিক্লেয়ার করেন, তখন তাঁর রান অপরাজিত ৩৬৭।

অনেকে রেকর্ডের খুব কাছে গিয়েও সঙ্গী বা বলের অভাবে রেকর্ড গড়তে পারেননি। আর আজ উইকেটবল সবই পর্যাপ্ত ছিল। পাশাপাশি মুল্ডার নিজেই যখন অধিনায়ক, তখন তো ডিক্লেয়ারের সিদ্ধান্তটা তাঁর হাতেই ছিল। কিন্তু ব্যক্তিগত ৩৬৭ রানে মুল্ডার অপরাজিত থাকার সময় প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দিয়ে বাইশ গজের দুনিয়াকে অবাক করে দিলেন।

৫ উইকেটে ৬২৬ রানে যখন ইনিংস ঘোষণা করলেন মুল্ডার, তখন দ্বিতীয় দিনের প্রথম সেশনের খেলা সবে মাত্র শেষ হয়েছে অধিনায়কের এই সিদ্ধান্তে রীতিমতো হতাশ প্রোটিয়া স্পিনার তাবরেজ শামসি। এক্সে কান্নার ইমোজি দিয়ে দক্ষিণ আফ্রিকার চায়ানম্যান স্পিনার লিখেছেন, “না, মুল্ডার না... কেন এভাবে ঘোষণা করলে। খেলাটার অনেক সময় বাকি ছিল। যদি তাঁকে বলতে পারতাম, আরও ৫ ওভার খেল এবং ৪০০ রানের চেষ্টা কর।

তবে লারার রেকর্ড ভাঙতে না পারলেও ব্যক্তিগত রানের ইনিংসে অনেক কিংবদন্তিকে ছাড়িয়ে গেছেন মুল্ডার। টেস্টের ইতিহাসে এক ইনিংসে ব্যক্তিগত পঞ্চম সর্বোচ্চ রানের মালিক এখন মুল্ডার। তার আগে আছেন মাহেলা জয়াবর্ধনে (৩৭৪)ব্রায়ান লারা (৩৭৫), ম্যাথু হেডেন (৩৮০) ও ব্রায়ান লারা (৪০০*)। সেই সঙ্গে মুল্ডার এখন দক্ষিণ আফ্রিকার হয়ে এক ইনিংসে সর্বোচ্চ রানের অধিকারী। এক্ষেত্রে তিনি পিছনে ফেলেছেন প্রাক্তন ওপেনার হাশিম আমলার ৩১১ রানের ইনিংসকে। 

এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর করা ব্যাটারদের তালিকা

ব্রায়ান লারা – ৪০০* – ৫৮২ বল – ইংল্যান্ড – ২০০৪

ম্যাথু হেডেন – ৩৮০ – ৪৩৭ বল – জিম্বাবোয়ে – ২০০৩

ব্রায়ান লারা – ৩৭৫ – ৫৩৮ বল – ইংল্যান্ড – ১৯৯৪

মাহেলা জয়াবর্ধনে – ৩৭৪ – ৫৭২ বল – দক্ষিণ আফ্রিকা – ২০০৬

উইয়ান মুল্ডার – ৩৬৭* – ৩৩৪ বল – জিম্বাবুয়ে – ২০২৫

গ্যারি সোবার্স – ৩৬৫* – পাকিস্তান – ১৯৫৮

একটা জায়গায় অবশ্য তিনি অনন্য। ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে প্রথম অধিনায়ক হিসাবে অভিষেকে ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছেন মুল্ডার। বলের হিসাবে যা দ্বিতীয় দ্রুততম। ট্রিপল সেঞ্চুরি হাঁকাতে মুল্ডার নিয়েছেন ২৯৭ বল। এ ক্ষেত্রে সবার উপরে রয়েছেন ভারতের বীরেন্দ্র সেওয়াগ। বীরু ২০০৮ সালে প্রোটিয়াদের বিপক্ষে ২৭৮ বলে দ্রুততম ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।


```