Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

Eng vs Ind: আকাশ দীপ একজন অবিশ্বাস্য বোলার, বঙ্গ পেসারে মুগ্ধ ইংল্যান্ডের অধিনায়ক

আমার মনে হয় চতুর্থ দিন এবং পঞ্চম দিনের সকালে আকাশ পিচের ফাটলের ভাল ব্যবহার করেছে। 

Eng vs Ind: আকাশ দীপ একজন অবিশ্বাস্য বোলার, বঙ্গ পেসারে মুগ্ধ ইংল্যান্ডের অধিনায়ক

বেন স্টোকস ও আকাশ দীপ

শেষ আপডেট: 7 July 2025 18:23

দ্য ওয়াল ব্যুরো: এজবাস্টনে দর্পচূর্ণ হয়েছে ইংল্যান্ডের। এশিয়ার প্রথম কোনও দেশ হিসাবে বার্মিংহামে ইংল্যান্ডকে হারিয়েছে ভারত। ইংল্যান্ড-ভারত পাঁচ টেস্টের সিরিজের (England vs India Test Series) প্রথম ম্যাচে লিডসে হেরে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে দুরন্ত প্রত্যাবর্তন করেছে গৌতম গম্ভীরের ছাত্ররা। বেন স্টোকস বাহিনীকে ৩৩৬ রানে হারিয়ে সিরিজে সমতা (১-১) ফিরিয়েছে টিম ইন্ডিয়া।

এদিকে, এজবাস্টনে হেরে যাওয়ার পর ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস স্বীকার করে নিয়েছেন যেপ্রতিটি বিভাগেই ভারত তাঁদের থেকে ভাল পারফর্ম করেছে। সেই সঙ্গে স্টোকস ভারতের ফাস্ট বোলার আকাশ দীপকে একজন অবিশ্বাস্য বোলার হিসাবেও বর্ণনা করেছেন। ইংল্যান্ড অধিনায়ক এই ভারতীয় পেসারের দক্ষতার প্রশংসা করে বলেছেনআকাশদীপের বোলিং ম্যাচে নির্ণায়ক পার্থক্য তৈরি করেছে।

বাংলার এই পেসার চলতি সিরিজে এবং ইংল্যান্ডে নিজের প্রথম টেস্টে নেমেই দলের ৩৩৬ রানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ১০ উইকেট (প্রথম ইনিংসে চারটি এবং দ্বিতীয় ইনিংসে ছয়টি) নিয়ে। এই মাঠে টেস্ট ক্রিকেটে এটি ভারতের প্রথম জয়।

ম্যাচ-পরবর্তী সাংবাদিক সম্মেলনে স্টোকস বলেন, “আমার মনে হয় চতুর্থ দিন এবং পঞ্চম দিনের সকালে আকাশ পিচের ফাটলের ভাল ব্যবহার করেছে। ক্রমাগত কোণ পরিবর্তন করার এবং এর সর্বোত্তম ব্যবহার করার ক্ষেত্রে তার ক্ষমতা অসাধারণ। আকাশ খুব নির্ভুল বোলার। সে পিচের ফাটলের উপর মনোযোগ দিয়ে সাফল্য অর্জন করেছে। পঞ্চম দিনে হ্যারি ব্রুক যে বলে আউট হয়েছিলেন, তাতে কোনও ব্যাটারই কিছুই করতে পারত না।

স্টোকস বলেন, “শুরুতে যখন জেমি স্মিথ কিছু রান করেছিল, তখন আমি অন্য প্রান্তে দাঁড়িয়ে ছিলাম। ক্রিজে কোণ পরিবর্তন করার সময় আকাশ যেভাবে সেই জায়গায় বল করেছিল তা তার অবিশ্বাস্য দক্ষতার পরিচয় দেয়।” সেই সঙ্গে ইংল্যান্ডের অধিনায়ক বলেন, ৩০০ বা তার বেশি রানে হেরে যাওয়া সত্যিই একটা বড় পার্থক্য। আমরা যখন ব্যাট করতে নামলাম, তখন আমরা জানতাম আমাদের সামনে কী চ্যালেঞ্জ, কিন্তু চতুর্থ দিনে তিন উইকেট এবং পঞ্চম দিনে শুরুতেই দুটি উইকেট হারানো সবকিছু বদলে দিয়েছে।" সেই সঙ্গে স্টোকস স্বীকার করেছেন যে, ভারতের পারফরম্যান্স প্রতিটি বিভাগেই তাদের চেয়ে ভাল ছিল। তিনি বলেন, "এই সপ্তাহে ভারত অলরাউন্ড পারফর্ম করেছে এবং ইংল্যান্ডের চেয়ে ভাল ছিল। ব্যাটিং হোক বা বোলিং। আমরা যেটা প্রথম টেস্টে করেছিলাম।"


```