Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

এক ক্যালেন্ডার ইয়ারে সবচেয়ে বেশি শূন্য করা ওপেনার! লজ্জার লিস্টে কত নম্বরে অভিষেক শর্মা?

পরিচিত আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য। পাওয়ারপ্লেতে গতি বাড়ানোই আসল কাজ। কিন্তু এখন যেন টাইমিং হারিয়ে ফেলেছেন অভিষেক।

এক ক্যালেন্ডার ইয়ারে সবচেয়ে বেশি শূন্য করা ওপেনার! লজ্জার লিস্টে কত নম্বরে অভিষেক শর্মা?

অভিষেক শর্মা

রূপক মিশ্র

শেষ আপডেট: 19 February 2026 13:49

দ্য ওয়াল ব্যুরো: টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2026) মঞ্চে আবারও ব্যর্থতা। নেদারল্যান্ডসের বিরুদ্ধে তিন বল খেলেই ফিরলেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। শূন্য। এ বছর আন্তর্জাতিক টি-২০-তে (T20I) এই নিয়ে পঞ্চম ‘ডাক’। টানা আট ইনিংসে পাঁচবার খাতা না খুলেই সাজঘরে ফেরাভারতীয় শিবিরে উদ্বেগ বাড়ানোর পক্ষে যথেষ্ট।

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা এই ওপেনার চলতি টুর্নামেন্টে এখনও একটিও রান করতে পারেননি। আমেরিকা, পাকিস্তান, নেদারল্যান্ডসতিন ম্যাচ, তিনখানা শূন্য। পরিসংখ্যান বলছে, ব্যর্থতার এমন ধারাবাহিকতা বিরল।

এক ক্যালেন্ডার বর্ষে ওপেনার হিসেবে সবচেয়ে বেশি ‘ডাকে’র তালিকায় শীর্ষে পাকিস্তানের সাইম আয়ুব (Saim Ayub)। ২০২৫ সালে ছ’বার শূন্য করেছিলেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন একাধিক ক্রিকেটারপাঁচ ‘ডাক’-সমেত। সেই তালিকায় এখন নাম উঠেছে অভিষেকেরও। এর আগে থাইল্যান্ডের চালেওমওয়ং চাটফাইসান, নেপালের কুশল ভুর্তেল, ইন্দোনেশিয়ার ধর্মা কেসুমা এবং বাংলাদেশের পারভেজ হোসেন ইমনপ্রত্যেকেই এক বছরে পাঁচবার শূন্য করেছিলেন। স্বাভাবিকভাবে জেগেছে প্রশ্ন, অভিষেক কি সেই সংখ্যাকে ছাড়িয়ে যাবেন? বছর যে এখনও শেষ হওয়া বাকি!

সবচেয়ে উদ্বেগের বিষয়, এই ব্যর্থতা এসেছে বিশ্বকাপের মতো বড় মঞ্চে। ওপেনার হিসেবে শুরুতেই উইকেট হারালে চাপ পড়ে মিডল অর্ডার। ভারতীয় দল যদিও টানা জয় পেয়েছে, তবু অভিষেকের ফর্ম নিয়ে আলোচনা থামছে না।

পরিচিত আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য। পাওয়ারপ্লেতে গতি বাড়ানোই আসল কাজ। কিন্তু এখন যেন টাইমিং হারিয়ে ফেলেছেন অভিষেক। কখনও শর্ট বলে অস্বস্তি, কখনও ফুল লেংথে ভুল শট নির্বাচন। সব মিলিয়ে টিম ম্যানেজমেন্টের সামনে কঠিন সিদ্ধান্ত: ফর্মে না থাকা ওপেনারকে আরও সুযোগ দেওয়া হবে? নাকি সুপার এইটের আগে বদল আনা সঙ্গত?

পরিসংখ্যান নিষ্ঠুর। মাত্র আট ইনিংসে পাঁচ শূন্যলজ্জার তালিকায় অভিষেক আপাতত যুগ্ম দ্বিতীয়। কিন্তু ক্রিকেটে কামব্যাক বিরল নয়। ভারতীয় সমর্থকরা আপাতত সেই প্রত্যাবর্তনের অপেক্ষায়!

এক নজরে লজ্জার তালিকা:

সাইম আয়ুব (Saim Ayub) – ৬টি ডাক (পাকিস্তান, ২০২৫)

চালেওমওয়ং চাটফাইসান – ৫টি ডাক (থাইল্যান্ড, ২০২৪)

কুশল ভুর্তেল – ৫টি ডাক (নেপাল, ২০২৪)

ধর্মা কেসুমা – ৫টি ডাক (ইন্দোনেশিয়া, ২০২৫)

পারভেজ হোসেন ইমন – ৫টি ডাক (বাংলাদেশ, ২০২৫)

অভিষেক শর্মা (Abhishek Sharma) – ৫টি ডাক (ভারত, ২০২৬)


```