Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এখনই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

IPL 2026: জাতীয় দলে ব্রাত্য, সেই সামিই আইপিএলে লিখলেন ইতিহাস, এমন নজির বুমরাহরও নেই

ম্যাচের প্রথম বলে উইকেট নেওয়া কঠিন কাজ। সেটা একবার নয়, পাঁচবার করে দেখালেন সামি—আইপিএলের ইতিহাসে এই নজির এতদিন ‘অস্পর্শ্য’ ছিল।

IPL 2026: জাতীয় দলে ব্রাত্য, সেই সামিই আইপিএলে লিখলেন ইতিহাস, এমন নজির বুমরাহরও নেই

মহম্মদ সামি

রূপক মিশ্র

শেষ আপডেট: 2 April 2026 16:33

দ্য ওয়াল ব্যুরো: টিম ইন্ডিয়ায় জায়গা নেই। টি-২০ বিশ্বকাপ দলে ছিলেন না। কিন্তু তিনি যে এখনও ফুরিয়ে যাননি, আইপিএলের মঞ্চে সেটা প্রমাণ করলেন মহম্মদ সামি (Mohammed Shami)। বুধবার লখনউতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচের প্রথম বলে কেএল রাহুলকে (KL Rahul) শূন্য রানে ফেরালেন তিনি। আর সেই শিকারের সুবাদে আইপিএলের ১৮ বছরের ইতিহাসে এমন কীর্তি গড়লেন, যা এর আগে কেউ করে দেখাতে পারেননি।

ইতিহাসে ‘প্রথম’ সামি

ম্যাচের প্রথম বলে উইকেট নেওয়া কঠিন কাজ। সেটা একবার নয়, পাঁচবার করে দেখালেন সামি—আইপিএলের ইতিহাসে এই নজির এতদিন ‘অস্পর্শ্য’ ছিল। তিনবার উইকেট ছিনিয়ে তালিকায় পেছনে প্রবীণ কুমার, উমেশ যাদব, ট্রেন্ট বোল্ট, লাসিথ মালিঙ্গা, ভুবনেশ্বর কুমার, অশোক দিন্দা ও প্যাট কামিন্স। সামি তাঁদের সবাইকে পিছনে ফেলে একা পাঁচের সরণিতে। গতরাতে রাহুল পয়েন্টের উপর দিয়ে স্ল্যাশ করতে যান। সামির বলে খোঁচা লেগে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ। প্রথম বলে আউট!

পুরো স্পেলে ৪ ওভারে ২৮ রান দিয়ে ১ উইকেট। ১৪১ রানের ছোট টার্গেট রক্ষার জন্য এই উইকেটটা ভীষণ জরুরি ছিল। কিন্তু তাতে কাজের কাজ হয়নি। বেশ আরামেই লক্ষ্য তাড়া করে ম্যাচ জিতে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।

রিজভি-স্টাবস জুটিতে খেলা শেষ

প্রথমে ব্যাট করতে নেমে লখনউ গুটিয়ে যায় ১৪১ রানে। তবে বল হাতে শুরুটা মন্দ হয়নি। সামি, মহসিন খান ও প্রিন্স যাদব মিলিয়ে দিল্লিকে প্রথম পাঁচ ওভারে ২৬/৪-এ নামিয়ে দেন। কিন্তু তারপর মাঠে সমির রিজভি (Sameer Rizvi)—ইমপ্যাক্ট সাবস্টিটিউট হিসেবে। খেলেন ৪৭ বলে অপরাজিত ৭০ রানের ঝকঝকে ইনিংস। অন্যদিকে ট্রিস্টান স্টাবস ৩২ বলে ৩৯। দুজন মিলে পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন ১১৯ রান তোলেন। যার সুবাদে ১৭.১ ওভারে জয়—ছয় উইকেটে।

সব মিলিয়ে সামিকে ছাপিয়ে ম্যাচের নায়ক রিজভি। যে স্টাইলে আত্মবিশ্বাসী শট খেললেন সেটা দেখার মতো। সামির স্পেলে ধৈর্য ধরলেন। তারপর দশম ওভারে শাহবাজ আহমেদকে ঠেঙিয়ে নিলেন ১৬ রান। এক হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি।

লখনউয়ের ব্যাটিং কোথায় ব্যর্থ?

লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) মাত্র ১৮.৪ ওভারে অলআউট ১৪১ রানে। শুরু থেকেই অস্বস্তিকর ব্যাটিং—কিছু কৌশলগত সিদ্ধান্তও সন্দেহজনক। ম্যাচের পর অধিনায়ক ঋষভ পন্থ বললেন, ‘১৪০ রান করলে বোলারদের অতিরিক্ত চেষ্টা করতে হয়। পাওয়ারপ্লেতে আরও উইকেট পেলে চাপ বাড়ানো যেত!’


```