Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

Mohammad Rizwan: নেতৃত্ব হারাতে চলেছেন রিজওয়ান? হেডকোচের চিঠি পেয়েই জরুরি বৈঠকে মহসিন নকভি

আজ, সোমবারই নকভি নির্বাচক ও পরামর্শদাতা কমিটির সঙ্গে বৈঠকে বসছেন। মূল আলোচ্য বিষয়—ওয়ান ডে টিমের নেতৃত্ব। 

Mohammad Rizwan: নেতৃত্ব হারাতে চলেছেন রিজওয়ান? হেডকোচের চিঠি পেয়েই জরুরি বৈঠকে মহসিন নকভি

মহম্মদ রিজওয়ান

রূপক মিশ্র

শেষ আপডেট: 20 October 2025 15:31

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তান ক্রিকেটে (Pakistan Cricket) ফের বড় পরিবর্তনের ইঙ্গিত! জাতীয় ওয়ান ডে দলের (ODI team) অধিনায়ক মহম্মদ রিজওয়ানের (Mohammad Rizwan) ভবিষ্যৎ নিয়ে সংশয়ের মেঘ ঘনিয়েছে। সাম্প্রতিক ব্যর্থতার পর প্রধান কোচ মাইক হেসন (Mike Hesson) সরাসরি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) চেয়ারম্যান মহসিন নকভিকে (Mohsin Naqvi) চিঠি লিখেছেন অধিনায়কত্ব ইস্যু নিয়ে আলোচনার জন্য। যা হাতে পেয়েই জরুরি বৈঠক ডেকেছেন নকভি।

পিটিআইয়ের (PTI) প্রতিবেদনে জানানো হয়েছে, আজ, সোমবারই নকভি নির্বাচক ও পরামর্শদাতা কমিটির সঙ্গে বৈঠকে বসছেন। মূল আলোচ্য বিষয়—ওয়ান ডে টিমের নেতৃত্ব। রিজওয়ানকে সরানো হতে পারে, এমন সম্ভাবনা নাকি উড়িয়ে দেওয়া যাচ্ছে না! পিসিবির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘অধিনায়কত্ব নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। চেয়ারম্যান মহসিন নকভি সোমবার নির্বাচক ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা করবেন!’

প্রসঙ্গত, রিজওয়ানকে ২০২৪ সালের অক্টোবরে পাকিস্তানের সীমিত ওভারের (white-ball) অধিনায়ক করা হয়েছিল। শুরুটা ভালো হলেও, চলতি মরশুমে ধারাবাহিক ব্যর্থতার জেরে তাঁর নেতৃত্ব নিয়ে বড় প্রশ্ন উঠেছে। ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) পাকিস্তানের গ্রুপ স্তরে বিদায় নেয়। এরপর ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধেও ১-২ ব্যবধানে সিরিজ হার। যা রিজওয়ানের নেতৃত্ব-দক্ষতা নিয়ে সওয়াল তুলেছে। কোচ হেসনের অভিযোগ, দলের পারফরম্যান্সের পাশাপাশি অধিনায়কের ফর্মও চিন্তার কারণ। এ বছর এখনও পর্যন্ত ১১ ম্যাচে তাঁর গড় মাত্র ৩৬.১০, স্ট্রাইক রেট (strike rate) ৭১। এই অধঃপতনই অধিনায়কত্ব হারানোর অন্যতম কারণ হতে পারে।

এর আগে মার্চে টি–টোয়েন্টি দলের (T20I team) নেতৃত্ব হাতছাড়া হয়েছে। রিজওয়ানের জায়গায় দায়িত্ব দেওয়া হয় সালমান আলি আগাকে (Salman Ali Agha), যিনি সম্প্রতি পাকিস্তানকে এশিয়া কাপের (Asia Cup 2025) ফাইনালে তুলেছেন। অন্যদিকে, টেস্ট দলে (Test team) এখন নেতৃত্ব সামলাচ্ছেন শান মাসুদ (Shan Masood), যাঁর অধীনে পাকিস্তান নতুন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC 2025–27) চক্র লাহোরে (Lahore) দক্ষিণ আফ্রিকাকে (South Africa) হারিয়ে দুর্দান্তভাবে শুরু করেছে ।


```