Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Mitchell Starc: গাব্বায় আগুনে স্পেল স্টার্কের, ভাঙলেন আক্রমের রেকর্ড

অ্যাশেজের প্রথম টেস্টে ১০ উইকেট নিয়ে ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’। আর এবার গাব্বায় ফের তিন উইকেটে নজির স্থাপন—বর্তমানে অস্ট্রেলিয়ার সেরা স্ট্রাইক বোলার হিসেবে স্টার্কের কৌলীন্য নিয়ে কোনও প্রশংসাই যেন যথেষ্ট নয়।

Mitchell Starc: গাব্বায় আগুনে স্পেল স্টার্কের, ভাঙলেন আক্রমের রেকর্ড

মিচেল স্টার্ক

রূপক মিশ্র

শেষ আপডেট: 4 December 2025 14:32

দ্য ওয়াল ব্যুরো: গাব্বার মাঠে জ্বলে উঠলেন অস্ট্রেলিয়ার পেস-আইকন মিচেল স্টার্ক (Mitchell Starc)। গড়ে ফেললেন কীর্তি—ভেঙে দিলেন ওয়াসিম আক্রমের (Wasim Akram) দীর্ঘদিনের রেকর্ড। টেস্ট ইতিহাসে বাঁ-হাতি পেসারদের মধ্যে এখন সবচেয়ে বেশি উইকেট স্টার্কের দখলে।

অ্যাশেজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই মাইলফলক। দরকার ছিল মাত্র দু’টি উইকেট। বল হাতে মাঠে নেমে স্টার্ক প্রথম ওভারেই তুলে নেন বেন ডাকেটকে (Ben Duckett)—২৬তম বারের জন্য প্রথম ওভারেই শিকার! খানিক বাদে ওলি পোপ (Ollie Pope) ফিরলেন। যার সুবাদে অজি পেসার ছুঁয়ে ফেলেন আক্রমের ৪১৪ উইকেটের রেকর্ড। তৃতীয় উইকেটটা আসে একটু দেরিতে। হ্যারি ব্রুকের ক্যাচ (Harry Brook) স্লিপে তালুবন্দি করেন স্টিভ স্মিথ। এতেই নয়া নজির।

লাল বলের ক্রিকেটে অজি সিমার বরাবর ধ্বংসাত্মক। ১০২তম টেস্টে ৪১৫* উইকেট—অসাধারণ ধারাবাহিকতা, গতি আর আক্রমণাত্মক ছন্দের পুরস্কার! পাকিস্তানের দুর্ধর্ষ বাঁ-হাতি ওয়াসিম আক্রম (414 wickets, 104 Tests) যেখানে থেমেছিলেন, স্টার্ক সেখানে আরও একধাপ ঊর্ধ্বে!

বাঁ-হাতি পেসারদের টেস্ট উইকেট তালিকা:

১) মিচেল স্টার্ক — ৪১৫*
২) ওয়াসিম আক্রম — ৪১৪
৩) চামিন্ডা ভাস — ৩৫৫
৪) ট্রেন্ট বোল্ট — ৩১৭
৫) মিচেল জনসন — ৩১৩

এমনিতেই গোলাপি বলের রাজা হিসেবে স্টার্কের আলাদা সমাদর রয়েছে। দিন-রাতের টেস্টে ৮০-এর বেশি উইকেট তাঁর, গড় ১৭-এর সামান্য উপরে। বল সুইং কিংবা স্কিড করানো, বাউন্স ব্যবহার—সব মিলিয়ে গোলাপি বল অজি পেসারের হাতে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। অ্যাশেজের প্রথম টেস্টে ১০ উইকেট নিয়ে ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’। আর এবার গাব্বায় ফের তিন উইকেটে নজির স্থাপন—বর্তমানে অস্ট্রেলিয়ার সেরা স্ট্রাইক বোলার হিসেবে স্টার্কের কৌলীন্য নিয়ে কোনও প্রশংসাই যেন যথেষ্ট নয়।


```