Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

‘ওভালে ওর অভাব সবচেয়ে বেশি টের পাচ্ছি!’ বিরাটকে ফিরে আসার আবেদন শশী তারুরের

তারুরের এই আবেগময় পোস্ট মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ভক্তদের অনেকেই সহমত। সিরিজজুড়ে ব্যাটিং শক্তি এবং মাঠের উদ্যম থাকলেও অভিজ্ঞতা নিয়ে যে প্রশ্ন উঠছিল, তা আরও জোরালোভাবে সামনে চলে আসে।

‘ওভালে ওর অভাব সবচেয়ে বেশি টের পাচ্ছি!’ বিরাটকে ফিরে আসার আবেদন শশী তারুরের

শশী তারুর-বিরাট কোহলি

রূপক মিশ্র

শেষ আপডেট: 4 August 2025 12:23

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় দলে প্রতিভার কমতি নেই। কিন্তু অভিজ্ঞতা?

ইংল্যান্ড সফর (England Series) শুরুর আগে প্রশ্নটা দানা বেঁধেছিল। ট্যুরের আগে রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলির (Virat Kohli) লাল বলের ক্রিকেটকে বিদায় জানানোর পরই সওয়াল আরও গুরুতরভাবে সামনে আসে। বিশেষ করে বিরাটের সরে দাঁড়ানো এতটাই অপ্রত্যাশিত ছিল যে, ইংল্যান্ডের ময়দানে দল চাপে পড়লে ঘুরে দাঁড়াবে কীভাবে, কে প্রেরণা জোগাবেন, এগিয়ে এসে সামনে থেকে নেতৃত্ব দেবেন—এমন একগুচ্ছ জিজ্ঞাসা খোঁচা দিতে শুরু করে।

ভারত যখন সিরিজে পিছিয়ে, শেষ টেস্টে অন্তিম দিনে কার্যত ব্যাকফুটে, ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব বলে মনে হচ্ছে, তখন সফর শুরুর আগে উসকে ওঠা সওয়াল নতুন করে সামনে টানলেন শশী তারুর (Shashi Tharoor)। কংগ্রেস সাংসদের দাবি, প্রাক্তন অধিনায়ক কোহলির অনুপস্থিতি দলকে চরমভাবে ভোগাচ্ছে।

রবিবার সামাজিক মাধ্যমে তারুর লেখেন, ‘এই সিরিজে কয়েক বার বিরাটকে মিস করেছি। কিন্তু এই টেস্টে অভাব সবচেয়ে বেশি করে টের পাচ্ছি। ওর দৃঢ়তা, তীব্রতা, মাঠে অনুপ্রেরণাদায়ক উপস্থিতি—এগুলো থাকলে হয়তো ফল অন্যরকম হত। ব্যাট হাতে দক্ষতা তো আছেই। ওকে অবসর ভেঙে ফিরে আসতে বলায় কি খুব দেরি হয়ে গেল? বিরাট, দেশ তোমায় চাইছে!’

তারুরের এই আবেগময় পোস্ট মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ভক্তদের অনেকেই সহমত। সিরিজজুড়ে ব্যাটিং শক্তি এবং মাঠের উদ্যম থাকলেও অভিজ্ঞতা নিয়ে যে প্রশ্ন উঠছিল, তা আরও জোরালোভাবে সামনে চলে আসে।

প্রসঙ্গত, ব্যক্তিগত কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক বিরতিতে কোহলি। তবু তাঁর অভাব নিয়ে আলোচনা নিরন্তর। অধিনায়ক শুভ্মান গিল, কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ নিয়মিত রান করলেও, মাঠে কোহলির আগ্রাসী উপস্থিতি যে বিশেষ ফারাক গড়ে দেয়, মেনে নিচ্ছেন সমর্থকরা। অনেকের মতে, ওভাল টেস্টের হাইভোল্টেজ উত্তেজনায় বাজবলের উপযুক্ত অ্যান্টিডোট হয়ে উঠতে পারতেন বিরাট।

সিরিজের পরিস্থিতিও টিম ইন্ডিয়ার মাথাব্যথা বাড়াচ্ছে। আন্ডারসন-তেন্ডুলকর ট্রফির পঞ্চম ও শেষ টেস্টে জয় পেলে সমতা ফেরানো যেত। কিন্তু পঞ্চম দিনের খেলা শুরুর আগে ইংল্যান্ড জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে।

প্রসঙ্গত, প্রথম ইনিংসে ২২৪ রানে গুটিয়ে যায় ভারত। মহম্মদ সিরাজরা দারুণ লড়াই করে ইংল্যান্ডকে ২৪৭ রানে থামালেও ২৩ রানের লিড তুলে নেন জো রুটরা। দ্বিতীয় ইনিংসে যশস্বী জয়সওয়ালের সেঞ্চুরিতে ভর করে ভারত ৩৯৬ দাঁড় করায়। ইংল্যান্ডের সামনে টার্গেট ছিল ৩৭৪। লক্ষ্য তাড়া করতে নেমে ১০৬ রানে তিন উইকেট হারায় ইংরেজ বাহিনী।  কিন্তু হ্যারি ব্রুক (১১১) ও জো রুট (১০৫) চতুর্থ উইকেটে ১৯৫ রানের জুটি গড়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। শেষ বিকেলে বৃষ্টি নামার সময় ইংল্যান্ডের রান ৩৩৯/৬। হাতে চার উইকেট। জিততে আর মাত্র ৩৫ রান দরকার। জয় হলে সিরিজ ৩-১, ট্রফি ইংল্যান্ডের।


```