Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

বাংলাদেশকে সহমর্মিতার বার্তা, ‘বিশ্বকাপ বয়কট করুক পাকিস্তান!’ পিসিবিকে আর্জি লতিফের

চলতি বিতর্কে আইসিসির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন লতিফ। তাঁর বক্তব্য, অতীতে ভারত ও পাকিস্তান একে অপরের দেশে খেলতে অস্বীকার করেছে—তখন তো সূচি বদল হয়েছে। তাহলে বাংলাদেশের ক্ষেত্রে কেন নয়?

বাংলাদেশকে সহমর্মিতার বার্তা, ‘বিশ্বকাপ বয়কট করুক পাকিস্তান!’ পিসিবিকে আর্জি লতিফের

টিম পাকিস্তান

রূপক মিশ্র

শেষ আপডেট: 22 January 2026 16:16

দ্য ওয়াল ব্যুরো: টি–২০ বিশ্বকাপকে ঘিরে নতুন করে বিতর্ক। কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ। আর সেই আগুনে ঘি ঢাললেন প্রাক্তন পাক অধিনায়ক রশিদ লতিফ (Rashid Latif)। তাঁর সাফ কথা—বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তান (Pakistan) যদি বিশ্বকাপ না খেলে, তাহলে সেটাই হবে বর্তমান ক্রিকেট ব্যবস্থার বিরুদ্ধে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

কী নিয়ে সংঘাত?

আসন্ন টি–২০ বিশ্বকাপের (T20 World Cup) সূচি অনুযায়ী টুর্নামেন্ট হবে ভারত (India) ও শ্রীলঙ্কায় (Sri Lanka)। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board) নিরাপত্তা সংক্রান্ত আশঙ্কা তুলে ভারত সফর নিয়ে আপত্তি জানায়। দাবি—ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরানো হোক। যাতে রাজি হয়নি আইসিসি (International Cricket Council)। বিশ্বক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা স্পষ্ট জানিয়ে দেয়, সূচিতে কোনও বদল হবে না। বাংলাদেশকে ২৪ ঘণ্টার সময় দেওয়া হয়েছে—সরকারের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে, তারা আদৌ খেলবে কি না।

এই অবস্থানকে ‘অযৌক্তিক’ বলেই মনে করছেন লতিফ। তাঁর যুক্তি, আন্তর্জাতিক ক্রিকেটে নিরাপত্তা নিয়ে কখনওই শতভাগ নিশ্চয়তা দেওয়া যায় না। তাহলে আইসিসি কীভাবে বলছে বাংলাদেশি ক্রিকেটারদের কোনও ঝুঁকি নেই?

লতিফের ডাক: ‘এটাই সুযোগ’

রশিদ লতিফ (Rashid Latif) মনে করছেন, এই মুহূর্তে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) হাতে রয়েছে ‘ট্রাম্প কার্ড’। তাঁর কথায়, ‘পাকিস্তান আর ভারত না খেললে বিশ্বকাপের ৫০ শতাংশ আকর্ষণ শেষ। এই সুযোগ বারবার আসে না।’সরাসরি বলেন, ‘পাকিস্তানকে বলতে হবে—আমরা বাংলাদেশের পাশে আছি। বিশ্বকাপ খেলব না। শুধু কথা বলে লাভ নেই, এখন অবস্থান দেখানোর সময়!’ উল্লেখ্য, পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, পিসিবি ইতিমধ্যেই বাংলাদেশকে সমর্থন জানিয়ে প্রস্তুতি কিছুটা থামিয়ে রেখেছে। চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বোর্ড।

লতিফ জানেন, এই সিদ্ধান্তের ফল ভোগ করতে হতে পারে পাকিস্তানকেই। আইসিসি ভবিষ্যতে নিষেধাজ্ঞা দিতে পারে, আন্তর্জাতিক মঞ্চে চাপ বাড়ার জোর সম্ভাবনা। কিন্তু তাঁর মতে, ‘শুধু ভয় পেলে চলবে না। কখনও কখনও বড় অবস্থান নিতে হয়।’

আইসিসির সিদ্ধান্তে প্রশ্ন

চলতি বিতর্কে আইসিসির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন লতিফ। তাঁর বক্তব্য, অতীতে ভারত ও পাকিস্তান একে অপরের দেশে খেলতে অস্বীকার করেছে—তখন তো সূচি বদল হয়েছে। তাহলে বাংলাদেশের ক্ষেত্রে কেন নয়? লতিফের আশঙ্কা, ‘আজ আইসিসি বলছে কোনও বিপদ নেই। কিন্তু কোনও সংস্থা কি এমন গ্যারান্টি দিতে পারে? সবচেয়ে সুরক্ষিত জায়গাতেও ঝুঁকি থাকে।’তিনি আরও বলেন, ‘বাংলাদেশের অবস্থান যুক্তিসঙ্গত। পাকিস্তান যদি এই সময়ে পাশে না দাঁড়ায়, তাহলে আর কবে দাঁড়াবে?’

এই বিশ্বকাপে বাংলাদেশ রয়েছে গ্রুপ সি-তে—ইংল্যান্ড (England), নেপাল (Nepal), ইতালি (Italy) ও ওয়েস্ট ইন্ডিজের (West Indies) সঙ্গে। পাকিস্তান গ্রুপ এ-তে। বাকি দল: ভারত, নামিবিয়া (Namibia), নেদারল্যান্ডস (Netherlands) ও আমেরিকা (USA)।


```