Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল: অস্ট্রেলিয়া না দক্ষিণ আফ্রিকা, কে এগিয়ে

ভারত ইংল্যান্ড সিরিজের তাপ উত্তাপ থেকে কিছুক্ষণের জন্য আসুন চোখ সরিয়ে নিয়ে আমরা মনোনিবেশ করি টেস্ট চ্যাম্পিয়নশিপের এই ফাইনালে যেখানে প্রথম বারের মতো ভারত নেই। 

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল: অস্ট্রেলিয়া না দক্ষিণ আফ্রিকা, কে এগিয়ে

ফাইল ছবি

শেষ আপডেট: 11 June 2025 03:47

রাহুল দাস

রোহিত-কোহলির অবসরে বিপর্যস্ত ভারতীয় দল এবং ইংল্যান্ডের সঙ্গে ২০২৫/২৭ অত্যন্ত গুরুত্বপূর্ণ ৫ টেস্টের সিরিজের উত্তাপ নিতে গিয়ে আমরা ভুলে যেতে বসেছি যে, ২০২৩-২৫ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মতো অতি গুরুত্বপূর্ণ এবং কৌলীন্যময় একটি ফাইনাল ১১ জুন থেকে লর্ডসে শুরু হতে চলেছে। ভারত ইংল্যান্ড সিরিজের তাপ উত্তাপ থেকে কিছুক্ষণের জন্য আসুন চোখ সরিয়ে নিয়ে আমরা মনোনিবেশ করি টেস্ট চ্যাম্পিয়নশিপের এই ফাইনালে যেখানে প্রথম বারের মতো ভারত নেই। ২০২১ এবং ২০২৩ ফাইনালে ভারত দুবারই উঠে হেরে যায় যথাক্রমে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার কাছে। এই মুহূর্তে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ১ নং দল অস্ট্রেলিয়া এবং ৩ নম্বর দল সাউথ আফ্রিকা ফাইনালে মুখোমুখি হচ্ছে। অস্ট্রেলিয়ার এটি দ্বিতীয় ফাইনাল এবং দক্ষিণ আফ্রিকার প্রথম ফাইনাল।

আমরা এবার দেখে নেব অস্ট্রেলিয়া কিভাবে ফাইনালে উঠল এবং তাদের সাম্প্রতিক ফর্ম।

২০২৩-২৫ সাইকলের শুরুটা ভাল না হলেও (ইংল্যান্ডের সঙ্গে ২-২ ড্র ইংল্যান্ডের মাঠে), পাকিস্তানকে ঘরের মাঠে ৩-০, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ঘরের মাঠে ১-১, নিউজিল্যান্ডের মাটিতে ২-০, ভারতকে নিজের মাটিতে ৩-১ এবং শ্রীলঙ্কায় গিয়ে ২-০ হারিয়ে অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপস ফাইনালে ওঠে।

অন্যদিকে চিরকালীন চোকার্স তকমা পাওয়া দক্ষিণ আফ্রিকা ঘরের মাঠে ভারতের সঙ্গে ১-১, এওয়ে সিরিজে নিউজিল্যান্ডের কাছে ০-২ হার, এবং তারপর দাপটের সঙ্গে টানা ৪টে সিরিজ জেতে - ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ এওয়ে সিরিজ ১-০ তে জিতে এবং ঘরের মাঠে শ্রীলঙ্কা ও পাকিস্তানকে ২-০ হারিয়ে।

প্রথমবারের মতো তৃতীয় ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিনশিপের ফাইনালে ওঠে।

২০১৫ থেকে দু দেশের মধ্যে ফল:

ম্যাচ : ১০

দক্ষিণ আফ্রিকা : ৫

অস্ট্রেলিয়া : ৪

ড্র :১

বিগত ৩ সিরিজ :

২০১৬ : দক্ষিণ আফ্রিকা ২-১

২০১৮ : দক্ষিণ আফ্রিকা ৩-১

২০২২ : অস্ট্রেলিয়া ২-০

পয়লা জানুয়ারি ২০০০ থেকে লর্ডসে দু দেশের ফল :

দক্ষিণ আফ্রিকা - ( জয় -৩, হার -১, ড্র -১)

অস্ট্রেলিয়া -      ( জয় -৫, হার -২, ড্র -১)

এবার দেখে নেব ২০২৩/২৫ পর্যায় অস্ট্রেলিয়ার প্রথম ৫ রান সংগ্রহকারী ব্যাটসম্যান এবং সেরা ৫ বোলার

রান :  ১) উসমান খোয়াজা ১৪২২

         ২) স্টিভ স্মিথ ১৩২৪

         ৩) ট্রাভিস হেড ১১৭৭

         ৪) অ্যালেক্স ক্যারি ৯৫৪

          ৫) মার্নাস লাবুসচেঞ্জ ৯৩৫

উইকেট  :  ১) প্যাট কামিন্স ৭৩

                 ২) মিচেল স্টার্ক  ৭২

                 ৩) নাথান লায়ন ৬৬

                 ৪) জোশ হ্যাজেলউড ৫৭

                 ৫) স্কট বোলান্ড ২৩

দক্ষিণ আফ্রিকার প্রথম ৫ ব্যাটার ও বোলার ২০২৩/২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে:

ডেভিড বেডিংহাম - ৬৪৫ রান

টেম্বা বাভুমা      -     ৬০৯ রান

এইডেন মার্করাম  - ৫৭২ রান

ট্রাইস্টান স্টাবস   -  ৫০০ রান

কাইল ভেরেননে   - ৪৮৮ রান

অ্যাটাককে কীভাবে দক্ষিণ আফ্রিকা ব্যাটসম্যানরা সামলায় এটাই দেখার।

অন্য দিকে দক্ষিণ আফ্রিকা টিম সুপারস্টার হীন টিম। দক্ষিণ আফ্রিকার আগের মতো জৌলুশ না থাকলেও বাভুমা অত্যন্ত দক্ষতার সঙ্গে টিমকে নেতৃত্ব দিয়েছেন। বাভুমা, এইডেন মার্করাম, স্টাবস, কাইল ভেরেয়িনে সমৃদ্ধ ব্যাটিং অস্ট্রেলিয়ার তারকা খচিত বোলিং কেমন সামলান সেটাই দেখার। দল হিসেবে অস্ট্রেলিয়া ফেভারিট হিসেবে শুরু করলেও দক্ষিণ আফ্রিকা যদি চোকার্স তকমা থেকে বেরোতে পারে তাহলে অত্যন্ত একটি আকর্ষণীয় ফাইনাল আমরা দেখতে পাব আশা রাখি।

যে মাঠে খেলা হবে সেই বিশ্ব বিখ্যাত লর্ডসে ( ২০২১ থেকে )

প্রথম ইনিংস গড় - ২৯৫

সর্বোচ্চ - ৫২৪/৪

সর্বনিম্ন - ১২০

এখানে পেসাররা (২০২১ থেকে) ৮ টেস্টে ২৩৩ উইকেট নিয়েছেন ২৬.৮ গড়ে, যেখানে স্পিনাররা মাত্র ২৭ উইকেট নিয়েছেন ৪৬ গড়ে।

টসে জিতে  টস জয়ী ক্যাপ্টেন ৬ বার বিপক্ষকে এখানে ব্যাট করতে পাঠিয়েছেন (২০২১ থেকে ), যদিও এই মাঠে (২০২১ থেকে ) টস জয়ী অধিনায়ক ৮ বারের মধ্যে ৪ বার হেরেছেন।

দুই দলের প্রথম একাদশ ঘোষণা:

অস্ট্রেলিয়ার একাদশ:

উসমান খোয়াজা, মার্নাস লাবুশানে, ক্যামেরন গ্রিন, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, বিউ ওয়েবস্টার, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লিয়ন, জশ হ্যাজেলউড।
 

দক্ষিণ আফ্রিকার একাদশ:

তেম্বা বাভুমা (অধিনায়ক), এইডেন মার্করাম, রায়ান রিকেলটন, উইয়ান মুল্ডার, ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহাম, কাইল ভেরিনে, মার্কো জ্যানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি।
 

জয় পরাজয় : অস্ট্রেলিয়া ৬৫%

         দক্ষিণ আফ্রিকা ৩৫%


```