Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

ত্রিদেশীয় সিরিজে দুরন্ত পারফরম্যান্সের দাম পেলেন মান্ধানা, উঠে এলেন প্রথম দুইয়ে

ফাইনালে মান্ধানার দুর্দান্ত সেঞ্চুরি ওপর ভর করে ভারত ৯৭ রানে হারায় শ্রীলঙ্কাকে। এর পরই এক স্থান এগিয়ে দ্বিতীয় স্থানে চলে এসেছেন মান্ধানা। এর ফলে দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের নাটালি সাইভার ব্রান্ট নেমে গিয়েছেন তৃতীয় স্থানে।

ত্রিদেশীয় সিরিজে দুরন্ত পারফরম্যান্সের দাম পেলেন মান্ধানা, উঠে এলেন প্রথম দুইয়ে

স্মৃতি মান্ধানা

শেষ আপডেট: 13 May 2025 20:05

দ্য ওয়াল ব্যুরো: শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্যসমাপ্ত ত্রিদেশীয় সিরিজে ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। এর প্রভাব পড়েছে সর্বশেষ আইসিসি র‍্যাঙ্কিংয়ে (ICC Ranking)। মান্ধানার দাপট গোটা সিরিজ জুড়েই দেখা গিয়েছে। ফাইনালে ভারতীয় মহিলা দল আয়োজক শ্রীলঙ্কাকে হেলায় হারিয়ে খেতাব জিতেছে। তাঁর এই পারফরম্যান্সের পর ওডিআই ব্যাটারদের তালিকায় (ODI Batter Ranking)  দ্বিতীয় (Second) স্থান উঠে এসেছেন এই ভারতীয় ওপেনার।

ফাইনালে মান্ধানা দুর্দান্ত সেঞ্চুরি ওপর ভর করে ভারত ৯৭ রানে হারায় শ্রীলঙ্কাকে। এর পরই এক স্থান এগিয়ে দ্বিতীয় স্থানে চলে এসেছেন মান্ধানা। এর ফলে দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের নাটালি সাইভার ব্রান্ট নেমে গিয়েছেন তৃতীয় স্থানে। মান্ধানার বর্তমান পয়েন্ট ৭২৭। ২০১৯ সালের পর মান্ধানা ফের প্রথম দুইয়ে উঠে এলেন।

ত্রিদেশীয় সিরিজে ৫২.৮০ গড়ে ২৬৪ রান করেছিলেন মান্ধানা এবং সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। এই সিরিজে তিনি একটি সেঞ্চুরি এবং একটি হাফ সেঞ্চুরি করেছেন। সিরিজের শেষ লিগ ম্যাচে তিনি ৬৩ বলে ৫১ রান করেছিলেন। এরপর ফাইনালে তিনি ১০১ বলে ১১৬ রান করেন, যার ভিত্তিতে প্রথমে ব্যাট করে ভারত ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ৩৪২ রান করে।

ত্রিদেশীয় সিরিজে মান্ধনার ব্যাট জ্বলে ওঠার পাশাপাশি স্নেহ রানা বোলিংয়ে অসাধারণ পারফর্ম করেন। শেষ ম্যাচে তিনি চারটি উইকেট নিয়েছিলেন। তিনি সিরিজের সেরা খেলোয়াড় ছিলেন। ওডিআই বোলারদের র‍্যাঙ্কিংয়ে তিনি এখন চার ধাপ এগিয়ে ৩৪তম স্থানে উঠে এসেছেন। তাঁর রেটিং পয়েন্ট ৪৪০। সিরিজে তিনি পাঁচ ইনিংসে মোট ১৫ উইকেট নিতে সফল হন। 

ভারতের দীপ্তি শর্মাও এক ধাপ এগিয়েছেন। অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে তিনি এখন পাঁচ নম্বরে চলে এসেছেন। সিরিজে দীপ্তি চার ইনিংসে ১৪৬ রান করেন এবং পাঁচটি উইকেট দখল করেন


```