Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হরভজনের রেকর্ড ভাঙলেন মাহেদি হাসান, শ্রীলঙ্কাকে দাপটের সঙ্গে হারিয়ে সিরিজ বাংলাদেশের

টেস্ট, ওয়ান ডে, টি২০—সব মিলে ছ’টি ম্যাচ ড্রেসিংরুমে বসেছেন। প্রেমদাসায় প্রথম একাদশে জায়গা মেলে। আর এক সুযোগেই বাজিমাত!

হরভজনের রেকর্ড ভাঙলেন মাহেদি হাসান, শ্রীলঙ্কাকে দাপটের সঙ্গে হারিয়ে সিরিজ বাংলাদেশের

মাহেদি হাসান

রূপক মিশ্র

শেষ আপডেট: 17 July 2025 14:21

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশ (Bangladesh Cricket Team) জিতল ৮ উইকেটে। কলম্বোতে (Colombo) সিরিজ নির্ধারক টি২০ ম্যাচে শ্রীলঙ্কাকে (Sri Lanka Cricket Team) হারিয়ে ইতিহাস গড়ল টাইগাররা। ম্যাচের নায়ক মাহেদি হাসান (Mahedi Hasan)। চার ওভারে ১ মেডেন, ১১ রান, ৪ উইকেট। এই দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে প্রেমদাসায় (Premadasa Stadium) হরভজন সিংয়ের (Harbhajan Singh) ১৩ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন বাংলাদেশি অফস্পিনার।

মাহেদির এমন চোখধাঁধানো বোলিং স্পেল চলতি সিরিজে আগে দেখা যায়নি। তার কারণ, আগের কোনও ম্যাচে সুযোগই পাননি তিনি। টেস্ট, ওয়ান ডে, টি২০—সব মিলে ছ’টি ম্যাচ ড্রেসিংরুমে বসেছেন। প্রেমদাসায় প্রথম একাদশে জায়গা মেলে। আর এক সুযোগেই বাজিমাত!

মিডল ওভার নয়, ম্যাচের শুরুতেই হাতে বল তুলে নেন মাহেদি। দ্বিতীয় ওভারে ফেরান কুশল পেরেরাকে। গোল্ডেন ডাক! এরপর একে একে আউট করেন দীনেশ চান্ডিমাল, অধিনায়ক চারিথ আসালঙ্কা এবং ওপেনার পাথুম নিসাঙ্কাকে। যিনি অর্ধশতরানের মাথায়, ৪৬ রানে ড্রেসিং রুমে ফেরেন মাহেদির ডেলিভারিতে তাঁরই হাতে ক্যাচ তুলে। তাঁর একাহাতের দাপটে শ্রীলঙ্কার স্কোর দাঁড়ায় মাত্র ১৩২/৭। টপ অর্ডারের পাঁচ জন ব্যাটসম্যানের মধ্যে চারজনকেই আউট করেন মাহেদি।

প্রসঙ্গত, এই মাঠেই ২০১২ সালে টি২০ বিশ্বকাপে ইংল্যান্ডকে চেপে ধরেছিলেন হরভজন। ৪ উইকেট তুলে নিয়েছিলেন মাত্র ১২ রানে। সেটাই ছিল প্রেমদাসায় কোনও বিদেশি বোলারের সেরা বোলিং ফিগার। মাঝে অনেক চেষ্টা হয়েছিল—হ্যাজলউডের ৪-১৬, মুস্তাফিজের ৪-২১। কিন্তু কেউ ভাজ্জির সাফল্যে থাবা বসাতে পারেননি। শেষমেশ যা করে দেখালেন বাংলাদেশের স্পিনার।

তবে এই ম্যাচে শুধু মাহেদি নন, জ্বলে উঠলেন তানজিদ হাসানও। ওপেন করতে নেমে অপরাজিত ৭৩ রান। মাত্র ৪৭ বলে। ছয়টি ছক্কা। তাঁর দৌলতেই ১৩৩ রানের টার্গেট তাড়া করে ফেলল বাংলাদেশ, মাত্র ২ উইকেট হারিয়ে। হাতে রইল ২১ বল।

কোনও টানটান নাটক নয়। কোনও হাড্ডাহাড্ডি লড়াইও নয়। বরং একতরফা আধিপত্য। প্রেমদাসায় মাহেদি হাসান বাংলাদেশ ক্রিকেটের নাম লিখে দিলেন ইতিহাসের পাতায়।


```