Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

নিয়ম না মেনে নতুন গাড়ি রাস্তায় বেরল কেন? আকাশ দীপকে নোটিস লখনউ পরিবহন দফতরের

নোটিসে স্পষ্ট লেখা—এই অবস্থায় গাড়ি চালানো মোটরযান আইন ১৯২ ধারা অনুযায়ী অপরাধ। এমনকি ধারা ২০৭–এর অধীনে কর্তৃপক্ষের হাতে গাড়ি আটক করার ক্ষমতা রয়েছে।

নিয়ম না মেনে নতুন গাড়ি রাস্তায় বেরল কেন? আকাশ দীপকে নোটিস লখনউ পরিবহন দফতরের

সপরিবারে আকাশ

রূপক মিশ্র

শেষ আপডেট: 13 August 2025 11:54

দ্য ওয়াল ব্যুরো: রেজিস্ট্রেশন প্রক্রিয়া সেরে ফেলার আগে এবং বাধ্যতামূলক হাই সিকিওরিটি রেজস্ট্রেশন প্লেট (HSRP) না লাগিয়ে নতুন গাড়ি (SUV) নিয়ে রাস্তায় নেমে বিপাকে পড়লেন ক্রিকেটার আকাশ দীপ (Akash Deep)। সোমবার লখনউ আঞ্চলিক পরিবহন দফতর (RTO) তাঁকে নোটিস দিয়ে জানিয়েছে—কাগজে-কলমে যাবতীয় কাজ শেষ না হওয়া পর্যন্ত গাড়িটি আর রাস্তায় বের করা যাবে না।

সরকারি নথি অনুযায়ী, হালফ্যাশনের চারচাকাটি বিক্রি হয়েছে ৭ আগস্ট ২০২৫। বিমা ৮ অগস্ট। পরদিন গাড়ির জন্য বরাদ্দ হয়েছে ‘ফ্যান্সি’রেজিস্ট্রেশন নম্বর—UP32 QW 0041। কিন্তু RTO–র পর্যবেক্ষণে অনুযায়ী, পোর্টালে এখনও TR/RC প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। তা ছাড়া গাড়িতে নেই বাধ্যতামূলক হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট (HSRP) ও থার্ড রেজিস্ট্রেশন মার্ক (TRM)। যা মোটরযান আইন, ১৯৮৮–র ৩৯ ও ৪১(৬) ধারা এবং কেন্দ্রীয় মোটরযান বিধি, ১৯৮৯–এর ৫০ নম্বর নিয়মভঙ্গের শামিল।

নোটিসে স্পষ্ট লেখা—এই অবস্থায় গাড়ি চালানো মোটরযান আইন ১৯২ ধারা অনুযায়ী অপরাধ। এমনকি ধারা ২০৭–এর অধীনে কর্তৃপক্ষের হাতে গাড়ি আটক করার ক্ষমতা রয়েছে। আকাশ দীপকে ৭২ ঘণ্টার মধ্যে ব্যক্তিগতভাবে বা অনুমোদিত প্রতিনিধি পাঠিয়ে সমস্ত নথি—রেজিস্ট্রেশনের প্রমাণ, বিমা, কর প্রদান সংক্রান্ত কাগজ পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।

শুধু টিম ইন্ডিয়ার পেসারকে নয়, চিঁহাট এলাকার যে অটোমোবাইল ডিলারশিপ গাড়িটি সরবরাহ করেছে, তার বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছে RTO। কারণ, HSRP ও TRM ছাড়া গাড়ি ক্রেতার হাতে তুলে দেওয়া নিয়মবিরুদ্ধ। ডিলারশিপকেও ধরানো হয়েছে শোকজ নোটিস। সেখানে সতর্ক করে বলা হয়েছে, ‘প্রয়োজনে মোটরযান আইন ১৯২ ও ২০৭ ধারায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’


```