Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

আকাশ দীপকে নিষিদ্ধ ঘোষণা করা হোক, আইসিসির কাছে আবেদন করলেন বেন ডাকেটের কোচ

আকাশ দীপের মতো তরুণ ক্রিকেটার যেটা করেছে, তা কখনওই কাম্য নয়। আইসিসির উচিত ওর ওপর নিষেধাজ্ঞা জারি করা।

আকাশ দীপকে নিষিদ্ধ ঘোষণা করা হোক, আইসিসির কাছে আবেদন করলেন বেন ডাকেটের কোচ

আকাশ দীপ ও বেন ডাকেট

সৌম্য বাগচী

শেষ আপডেট: 9 August 2025 12:28

দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ড-ভারত পাঁচ টেস্টের সিরিজ (England vs India Test Series) ২-২ ব্যবধানে শেষ হয়েছে। গোটা সিরিজ জুড়েই দেখা গিয়েছ তুল্যমূল্য লড়াই। দুই দলই কেউ কাউকে এক ইঞ্চি জমি ছেড়ে দেয়নি। এই সিরিজে অনেক রেকর্ড ভেঙে দিয়েছেন ভারত ও ইংল্যান্ডের ক্রিকেটাররা। সেই সঙ্গে চোট-আঘাতও ভুগিয়েছে দুই দলকেই। 

গোটা সিরিজই ছিল উত্তেজনায় ভরপুর। প্রচুর স্লেজিং দেখা গিয়েছে। দুই দলের ক্রিকেটাররাই বাদানুবাদে জড়িয়ে পড়েছেন। লর্ডস টেস্টের তৃতীয় দিন ভারত অধিনায়ক শুভমান গিল ইংল্যান্ডের জ্যাক ক্রলি ও বেন ডাকেটের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন। ওল্ড ট্র্যাফোর্ডের হ্যান্ডশেক বিতর্ক নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। বেন স্টোকস ম্যাচ শেষের নির্ধারিত সময়ের কিছুটা আগেই রবীন্দ্র জাদেজার সঙ্গে হ্যান্ডশেক করতে গিয়ে বলেন, আর নয়, এখানেই খেলা শেষ হোক। জাদেজা ও ওয়াশিংটন সুন্দর সেসময় ছিলেন শতরানের দোরগোড়ায়। স্টোকসের প্রস্তাব তৎক্ষণাৎ নাকচ করে দেন জাদেজা। এর পাশাপাশি আকাশ দীপ ও বেন ডাকেট (Akash Deep, Ben Duckett) বিতর্ক তো রয়েছেই।

পঞ্চম টেস্টের প্রথম ইনিংসে বেন ডাকেটকে আউট করার পর আকাশদীপ তাঁর কাঁধে হাত রাখেন। এরপর দুজনকে কথা বলতেও দেখা যায়। ডাকেট সেরকম কোনও প্রতিক্রিয়া পরবর্তীতে না দিলেও বোঝা গিয়েছিল তিন ক্ষুব্ধ হয়েছেন। বেশির ভাগ প্রাক্তন ক্রিকেটারদের মতে, আকাশ এটা না করলেও পারতেন। কারণ কোনও ব্যাটারই চাইবেন না, তাঁকে আউট করা বোলার তাঁর কাঁধে হাত রাখুক। অজি কিংবদন্তি রিকি পন্টিং বলেছেন, তিনি ডাকেটের জায়গায় থাকলে ঘুঁসি মেরে দিতেন। সেই সঙ্গে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক পরিস্থিতি শান্তভাবে সামলে দেওয়ার জন্য ডাকেটের প্রশংসাও করেছেন।

এবার ইংল্যান্ডের ওপেনিং ব্যাটার বেন ডাকেটের কোচ (Ben Duckett’s Coach) দাবি তুললেন, আকাশদীপকে নিষিদ্ধ করা হোক। আকাশ দীপের আচরণ একদমই পছন্দ হয়নি ডাকেটের কোচের। তিনি আইসিসিকে (ICC) এই বিষয়ে হস্তক্ষেপ করার জন্য অনুরোধ করেছেন।

বেন ডাকেটের কোচ জেমস নট টাইমস অফ ইন্ডিয়াকে বলেছেন, "এটি একটি অত্যন্ত প্রতিযোগিতামূলক সিরিজ ছিল। কিন্তু আকাশ দীপের মতো তরুণ ক্রিকেটার যেটা করেছে, তা কখনওই কাম্য নয়। আইসিসির উচিত ওর ওপর নিষেধাজ্ঞা জারি করা। তবে, ব্যক্তিগতভাবে এটি আমার কাছে বড় কোনও ব্যাপার নয়।"

সিরিজে ৫১.৩৩ গড়ে ডাকেট করেছেন ৪৬২ রান। পুরো সিরিজ জুড়ে ধারাবাহিকতা দেখিয়েছেন এই ওপেনার। ডাকেটের প্রশংসা করে নট বলেনওর উচ্চতা খাটো হতে পারেতবুও সে খুব অল্প বয়সেই দ্রুত বাউন্ডারি মারতে শিখেছে। তিনি বলেন, "আমি যখন ডাকেটকে প্রথম দেখিতখন সে রিভার্স সুইপ এবং সুইচ হিট মারতে শিখে গিয়েছিল। নিজের বয়সীদের তুলনায় খাটো হলেও বল খুব জোরে মারতে পারে ডাকেট। অনূর্ধ্ব-১৪ এবং অনূর্ধ্ব-১৬-এর সময় থেকে সে যে সবচেয়ে বড় জিনিসটি শিখেছে, তা হল বাউন্ডারি মারার জন্য শক্তি প্রয়োগ করে না।"


```