Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ইংল্যান্ড থেকে ফেরার পরই স্বপ্ন পূরণ, আকাশ দীপের বাড়িতে এল নতুন অতিথি

ইংল্যান্ড থেকে ফিরেই আকাশ দীপ তাঁর স্বপ্নের গাড়ি কালো রংয়ের টয়োটা ফরচুনা কিনেছেন। তিনি ইনস্টাগ্রামে গাড়িটির ছবি শেয়ার করেছেন। ছবিতে তাঁর সঙ্গে দেখা গিয়েছে পরিবারের সদস্যদেরও।

ইংল্যান্ড থেকে ফেরার পরই স্বপ্ন পূরণ, আকাশ দীপের বাড়িতে এল নতুন অতিথি

আকাশদীপ

সৌম্য বাগচী

শেষ আপডেট: 9 August 2025 13:10

দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ড সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন টিম ইন্ডিয়ার সদস্যরা। ভারত ও ইংল্যান্ডের মধ্যে ৫টি টেস্ট ম্যাচের সিরিজ শেষ ২-২ সমতায়। সিরিজ জিততে না পারলেও বীরের সম্মান পাচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। রোহিত-বিরাট উত্তর যুগে নতুন অধিনায়ক শুভমান গিলের অধীনে তরুণ ক্রিকেটাররা যে পারফরম্যান্স দেখিয়েছেন তা বাস্তবিকই প্রশংসার যোগ্য।

এবারের ইংল্যান্ড সফরে ব্যাট ও বল হাতে নজর কেড়েছেন আকাশ দীপ (Akash Deep)। বাংলার হয়ে খেললেও আদতে তিনি বিহারের সাসারামের বাসিন্দা। ইংল্যান্ড থেকে ফিরে আকাশ দীপ তাঁর স্বপ্নের গাড়ি (Dream Car) কালো রংয়ের টয়োটা ফরচুনা কিনেছেন। তিনি ইনস্টাগ্রামে গাড়িটির ছবি শেয়ার করেছেন। ছবিতে তাঁর সঙ্গে দেখা গিয়েছে পরিবারের সদস্যদেরও।

আকাশের শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, শো-রুমের বাইরে গাড়ির সঙ্গে পরিবারের সদস্যদের নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তিনি। গাড়িটির সামনে একটি পাত্রে রয়েছে ফুল, পুজোর সরঞ্জাম-সহ আকাশের ছবি। ক্যাপশনে আকাশ লিখেছেন, 'স্বপ্ন সত্যি হয়েছে। চাবি পেয়েছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে

আকাশ দীপ ইংল্যান্ডে ৩টি ম্যাচ খেলেছেন। সিরিজের প্রথম টেস্টটি লিডসে অনুষ্ঠিত হয়েছিল। আকাশ তাতে জায়গা পাননি। এর পর বার্মিংহামে জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়া হলে আকাশ দীপ জায়গা পান। এই ম্যাচে আকাশ জ্বলে ঠে মোট ১০টি উইকেট নেন। তবে, লর্ডসে মাত্র ১টি উইকেট নেন। চোটের জন্য ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টে আকাশ ছিলেন না। তবে, ওভালে পঞ্চম তথা শেষ টেস্টে তিনি দুর্দান্ত প্রত্যাবর্তন করেন। আকাশ কেবল বল হাতেই নয়, ব্যাট হাতেও অবদান রাখেন। তিনি ২ উইকেট নেন এবং ৬৬ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংসও খেলেন। এর ফলে ভারত বড় স্কোরে পৌঁছায় এবং ম্যাচটি ড্র হ

আকাশ দীপ তাঁর কেরিয়ারে এখন পর্যন্ত ১০টি টেস্ট ম্যাচ খেলেছেন। ১৮ ইনিংসে ৩৫.৭৮ গড়ে এবং ৩.৯১ ইকোনমিতে ২৮টি উইকেট নিয়েছেন বাংলার এই পেসার। ১০/১৮৭ টেস্টে তাঁর সেরা বোলিং পারফরম্যান্স। তিনি একবার ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্বও অর্জন করেছেন।


```