Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

পহেলগাম জঙ্গিহানায় ছেলেকে হারান! সেই সঞ্জয় দ্বিবেদী রবিবারের ভারত–পাক ম্যাচ নিয়ে কী বললেন?

এশিয়া কাপের সূচি মেনে মাঠে নামছে দুই দল। প্রশ্ন একটাই—এই ম্যাচকে নিছক ক্রিকেট-দ্বৈরথ হিসেবে দেখা সম্ভব হবে? নাকি শহিদদের পরিবারের ক্ষোভে আরও গাঢ় হয়ে উঠবে বিরোধিতার আঁচ?

পহেলগাম জঙ্গিহানায় ছেলেকে হারান! সেই সঞ্জয় দ্বিবেদী রবিবারের ভারত–পাক ম্যাচ নিয়ে কী বললেন?

সঞ্জয় দ্বিবেদী

রূপক মিশ্র

শেষ আপডেট: 13 September 2025 13:24

দ্য ওয়াল ব্যুরো: উপত্যকার পহেলগামে (Pahalgam) ২২ এপ্রিলের জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ জন নিরপরাধ পর্যটক। নিহতদের মধ্যে ছিলেন যুবক শুভম দ্বিবেদী (Shubham Dwivedi)।

এশিয়া কাপের (Asia Cup 2025) আসন্ন ভারত–পাকিস্তান ম্যাচ ঘিরে যখন ‘বয়কট-বিতর্ক’ তুঙ্গে, ক্রিকেট-রাজনীতি মিলেমিশে একাকার, তখন হট্টরোলের আবহে মুখ খুললেন প্রয়াত শুভমের বাবা সঞ্জয় দ্বিবেদী (Sanjay Dwivedi)। নিলেন কড়া অবস্থান। সাফ জানালেন, এই মহারণ নিয়ে সঙ্গত কারণে গোটা দেশ আপত্তি তুলেছে। আর তিনিও ব্যক্তিগতভাবে বয়কটেরই পক্ষে। পাকিস্তানের সঙ্গে এই মুহূর্তে খেলাধুলার কোনও সম্পর্কই চলতে পারে না!

সংবাদসংস্থা এএনআই–কে (ANI) দেওয়া সাক্ষাৎকারে দ্বিবেদী বলেন, ‘২২ এপ্রিল পাকিস্তান আমাদের দেশের ২৬ সাধারণ মানুষকে খুন করেছে। ভারত সরকার তখনই জানিয়েছিল—ওদের সঙ্গে কোনও সম্পর্ক থাকবে না। রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না। যেদিন শুনলাম ভারত–পাক ম্যাচ হতে চলেছে, সেদিন থেকে শুধু আমি নই, পুরো দেশ এর বিরোধিতা করছে। পাকিস্তানের সঙ্গে কোনও সম্পর্ক থাকা উচিত নয়—না রাজনীতিতে, না খেলাধুলায়। আমি এর প্রতিবাদ করছি এবং সরকারের কাছে অনুরোধ রাখছি, জনমতের কথা মাথায় রেখে ব্যবস্থা নেওয়া হোক!’

প্রসঙ্গত, আগামিকাল সলমন আঘার (Salman Ali Agha) পাকিস্তানের মুখোমুখি হতে চলেছে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) ভারত। মঞ্চ: এশিয়া কাপ। ভেন্যু: দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। দু’দেশের রাজনৈতিক সম্পর্ক কার্যত তলানিতে গড়িয়েছে পহেলগামের হামলার পর। হামলার দায় স্বীকার করে পাকিস্তান-পুষ্ট জঙ্গি সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (TRF)। তার জবাবেই ভারতীয় সেনা চালায় ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)। নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানের ঘাঁটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

এতকিছুর পরে এশিয়া কাপের সূচি মেনে মাঠে নামছে দুই দল। প্রশ্ন একটাই—এই ম্যাচকে নিছক ক্রিকেট-দ্বৈরথ হিসেবে দেখা সম্ভব হবে? নাকি শহিদদের পরিবারের ক্ষোভে আরও গাঢ় হয়ে উঠবে বিরোধিতার আঁচ?


```