Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

ব্রঙ্কো টেস্ট ভুলে যান! পাকিস্তানকে ধরাশায়ী করতে টিম ইন্ডিয়ায় চালু আরও কড়া ট্রেনিং

আপাতত ‘নামহীন’ হলেও ধরন অনেকটা গোলকিপারের ট্রেনিংয়ের মতো। দূরে রাখা গোলপোস্ট-সাইজের সেফটি নেট, নতুন বল ছোড়া হচ্ছে বিদ্যুৎগতিতে আর ফিল্ডারের লক্ষ্য—নিজের পোস্ট আগলে কমপ্লিট করতে হবে টানা দুই সেট, প্রতি দফায় পাঁচটি ক্যাচ!

ব্রঙ্কো টেস্ট ভুলে যান! পাকিস্তানকে ধরাশায়ী করতে টিম ইন্ডিয়ায় চালু আরও কড়া ট্রেনিং

রিঙ্কু সিং

রূপক মিশ্র

শেষ আপডেট: 13 September 2025 12:08

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে এশিয়া কাপের (Asia Cup 2025) হাইভোল্টেজ ম্যাচ ঘিরে ভারতীয় শিবিরের প্রস্তুতি তুঙ্গে। এবার খেলোয়াড়দের ঝালাই করতে চালু হল এক অভিনব ফিল্ডিং ড্রিল। আপাতত ‘নামহীন’ হলেও ধরন অনেকটা গোলকিপারের ট্রেনিংয়ের মতো। দূরে রাখা গোলপোস্ট-সাইজের সেফটি নেট, নতুন বল ছোড়া হচ্ছে বিদ্যুৎগতিতে আর ফিল্ডারের লক্ষ্য—নিজের পোস্ট আগলে কমপ্লিট করতে হবে টানা দুই সেট, প্রতি দফায় পাঁচটি ক্যাচ!

শুরুটা করেছিলেন হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। প্রথমেই ফস্কে গেলেও পরের ক্যাচে তাক লাগানো ঝাঁপ, যা দেখে বিস্মিত শিবম দুবেও (Shivam Dube) হাততালি দিয়ে উঠলেন! এরপর শুভমন গিল (Shubman Gill) আর রিঙ্কু সিং (Rinku Singh)। চারটে ক্যাচ ধরে প্রশংসা কুড়োলেন গিল, ফিল্ডিং কোচ টি দিলীপ (T Dilip) জোর গলায় সাবাশি জানালেন। রিঙ্কু প্রথম সেটে ধুঁকলেও দ্বিতীয় সেটে গিলের পিঠচাপড়ানিতে দারুণ কামব্যাক! অভিষেক শর্মা (Abhishek Sharma) ও তিলক বর্মাও (Tilak Varma) পিছিয়ে থাকেননি। দু’জনেই দেখালেন রিফ্লেক্সের ঝলক।

এর আগে দলকে কয়েকটি গ্রুপে ভাগ করে টার্গেট হিটিং সেশন চলে। শিবম প্রথমে সঠিক নিশানায় আঘাত করেন। শেষ পর্যন্ত জয়ী হন রিঙ্কুই। সেই জন্য মাঠেই তাঁর গলায় পরানো হয় ‘মেডেল’!

প্রসঙ্গত, দিনকয়েক আগে আলোচনায় ছিল ব্রঙ্কো টেস্ট (Bronco Test)। শক্তি ও কন্ডিশনিং কোচ আদ্রিয়ান লে রু (Adrian Le Roux) জানিয়েছিলেন, এতে খেলোয়াড়দের ‘অ্যারোবিক ফিটনেসে’র যাচাই চলে। যেখানেই যাওয়া হোক, যে কোনও মাঠে খেলা হোক না কেন—এই পরীক্ষা কাজে লাগানো সম্ভব। কিন্তু সেটা যে যথেষ্ট নয়, তা বোঝা গেল এবার। একধাপ এগিয়ে ফিল্ডিং ঝালাইয়ের কঠিনতম ড্রিল চালু করল গৌতম গম্ভীরের ম্যানেজমেন্ট। পাখির চোখ, স্পষ্টতই পাকিস্তান ম্যাচ এবং চলতি এশিয়া কাপ! রবিবার দুবাইয়ের বাইশ গজে এই বাড়তি মেহনত ফল দেবে কি না, তার উত্তর মিলবে মেগা দ্বৈরথ শেষে।


```