Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘দেখে মনে হচ্ছিল যেন নেট প্র্যাকটিস করছে!’ অভিষেকের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পাক অধিনায়ক

শুধু বেপরোয়া কিংবা মারকাটারি ধরন নয়, অভিষেকের ব্যাটিংয়ের পেছনে ছিল বিচক্ষণতা, সচেতনতা। এ কথাও মেনে নিয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। 

‘দেখে মনে হচ্ছিল যেন নেট প্র্যাকটিস করছে!’ অভিষেকের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পাক অধিনায়ক

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস

রূপক মিশ্র

শেষ আপডেট: 22 September 2025 14:59

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরে মাঠে নেমে ঝড় তুললেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। ৩৯ বলে ৭৪ রানের ইনিংস। ছক্কা-চারের ফুলঝুরি ছড়ালেন শাহিন আফ্রিদি (Shaheen Afridi), হ্যারিস রউফ (Haris Rauf), আবরার আহমেদদের (Abrar Ahmed) বিরুদ্ধে। আর সেই দাপুটে ইনিংসের সুবাদে ১৭২ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলল ভারত। ছয় উইকেট হাতে রেখে জয় এল সহজেই।

এই ব্যাটিংয়ের পর ভারতের পাশাপাশি পাকিস্তানি শিবির থেকেও ভেসে এল প্রশংসার সুর। প্রাক্তন অধিনায়ক মিসবাহ-উল-হক (Misbah-ul-Haq) তাঁদেরই একজন। অভিষেকের খেলাটা দেখে যাঁর মনেই হয়নি তিনি চাপে রয়েছেন, খেলছেন পাকিস্তানের বিরুদ্ধে! বলেছেন, ‘ওর স্কিল আর টেম্পারামেন্ট দুটোই অবিশ্বাস্য। প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে নামল। অথচ মনে হচ্ছিল যেন নেটে ব্যাট করছে। বল যখন সঠিক জায়গায় পড়ছে, তখন শান্তভাবে গ্যাপ খুঁজে পাঠিয়ে দিচ্ছে!’

মিসবাহ আরও যোগ করেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ, ও সবসময় আমাদের মূল বোলারদের টার্গেট করার চেষ্টা চালায়। ফলে চাপটা উলটে পাকিস্তানের দিকেই চলে আসছে। এতে টিমের রণকৌশল পুরোপুরি গন্ডগোল হয়ে যাচ্ছে!’

শুধু বেপরোয়া কিংবা মারকাটারি ধরন নয়, অভিষেকের ব্যাটিংয়ের পেছনে ছিল বিচক্ষণতা, সচেতনতা। এ কথাও মেনে নিয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। বলেছেন, ‘ভালো বলকে ও সম্মান দেখাচ্ছে। কিন্তু সামান্য হাল্কা বল পেলেই নির্মম শাস্তি। শাহিন হার্ড লেন্থে (Hard Length) আঘাত করছিল। ওগুলো অভিষেক সামলেছে। কিন্তু একবার শর্ট বা ফুল হলে, সঙ্গে সঙ্গে জায়গা বানিয়ে শট খেলেছে!’


```