Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

লম্বা চুল, বেপরোয়া ব্যাটিং—সেই ধোনিকেই বেশি ভালোবাসেন সৌরভ! জানালেন সেরা অধিনায়কের নামও

২০০৪ সালে সৌরভের অধিনায়কত্বেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ধোনির। সেই বারো ম্যাচে ১০৭.৪৫ স্ট্রাইক রেটে ৪১৮ রান। 

লম্বা চুল, বেপরোয়া ব্যাটিং—সেই ধোনিকেই বেশি ভালোবাসেন সৌরভ! জানালেন সেরা অধিনায়কের নামও

সৌরভ ও ধোনি

রূপক মিশ্র

শেষ আপডেট: 26 March 2026 10:30

দ্য ওয়াল ব্যুরো: ভারতের সেরা সাদা বলের অধিনায়ক কে? প্রশ্নটা পুরনো। এই নিয়ে এবার জবাব দিলেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সচেতনভাবে সরিয়ে রাখলেন নিজেকে। ‘টিভি৯ উইট সামিটে’ সোজাসুজি জানালেন—মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) সবার চাইতে এগিয়ে। এ বিষয়ে তর্কের অবকাশ নেই।

ট্রফিই শেষ কথা বলে

সৌরভের যুক্তি সহজ। বললেন, ‘ধোনি বিশ্বকাপ জিতেছে। আমি ফাইনালে হেরেছি!’ ২০০৩ সালে অস্ট্রেলিয়ার হাতে স্বপ্নভঙ্গের স্মৃতি উঠে এল। যার রেশ ধরেই জুড়ে দিলেন, ‘তিনটি বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দিয়েছে ধোনি। আমাদের সময়ে টি-২০ ছিল না। শুধু চ্যাম্পিয়নস ট্রফি আর বিশ্বকাপ। কিন্তু ধোনি সেটা জিতেছে। তাই বলব, ও সাদা বলের সেরা অধিনায়ক!’

মাহির কেরিয়ারের দিকে তাকালে পরিসংখ্যান নিজেই কথা বলে। ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup), ২০১১-তে ওয়ানডে বিশ্বকাপ (ODI World Cup) ও ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফি (Champions Trophy)—জিতেছেন তিন-তিনটি বড় শিরোপা। এই নজির বিশ্বের আর কোনও অধিনায়কের নেই।

তরুণ ধোনিকেই বেশি ভালোবাসেন

‘ক্যাপ্টেন কুল’-কে সবাই চেনে। কিন্তু সৌরভের পছন্দ অন্য ধোনি। সেই লম্বা চুলের, বেপরোয়া তরুণ, যিনি চাপের মুখে অনায়াসে ছক্কা হাঁকাতেন! প্রাক্তন অধিনায়কের কথায়, ‘আমি পরিণত ধোনির চেয়ে তরুণ ধোনিকে বেশি পছন্দ করতাম। এত অনায়াসে ছয় মারতে পারে, এমন ব্যাটার খুব কম দেখেছি। চাপের মধ্যে বাউন্ডারির বাইরে বল পাঠানো—সহজ কথা নয়!’

২০০৪ সালে সৌরভের অধিনায়কত্বেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ধোনির। সেই বারো ম্যাচে ১০৭.৪৫ স্ট্রাইক রেটে ৪১৮ রান। এরপর দুজনের ভূমিকা পালটে গিয়েছে। একসময় ধোনির অধিনায়কত্বেও খেলেছেন সৌরভ। ১২ ম্যাচে ৪০.৭৬ গড়ে ৫৩০ রান—রেকর্ড বেশ উজ্জ্বল।

ঝাড়খণ্ডের গর্ব, বাংলার আবেগ

ধোনির সাফল্যে ব্যক্তিগতভাবে গর্বিত সৌরভ। বললেন, ‘আমি বাংলার, ধোনি ঝাড়খণ্ডের। এই অঞ্চলগুলো থেকে মুম্বই, দিল্লি বা বেঙ্গালুরুর মতো এত ক্রিকেটার উঠে আসেনি। তাই ধোনির সাফল্যে আলাদা গর্ব রয়েছে!’ মাহির প্রভাব পরের প্রজন্মেও ছড়িয়েছে বলে মনে করেন। তাঁর নজরে, ঈশান কিষাণ (Ishan Kishan) থেকে শুরু করে কিশোর বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)—সবার মধ্যে দৃঢ়মূল একটাই বিশ্বাস: ধোনি পারলে আমিও পারব।

আপাতত ৪৪। তবু মাঠ ছাড়েননি ধোনি। আইপিএলে (IPL 2026) চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে নামবেন। ৩০ মার্চ গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্রথম ম্যাচ। তার আগে পূর্বজ দলনেতার এই প্রশস্তি একটু হলেও কি আত্মবিশ্বাস বাড়াবে না?


```