Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

‘ধোনি যুবরাজকে বাদ দেয়নি!’ যোগরাজের তত্ত্ব উড়িয়ে দিলেন প্রাক্তন নির্বাচক প্রধান

আসন্ন আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে নামতে চলেছেন ধোনি। পাঁচবার দলকে শিরোপা এনে দিয়েছেন। আপাতত মাঠে ও মাঠের বাইরে—দু’জায়গাতেই পরিষ্কার রায় পেলেন ‘ক্যাপ্টেন কুল’।

‘ধোনি যুবরাজকে বাদ দেয়নি!’ যোগরাজের তত্ত্ব উড়িয়ে দিলেন প্রাক্তন নির্বাচক প্রধান

ছবি: গুগল

রূপক মিশ্র

শেষ আপডেট: 12 March 2026 17:47

দ্য ওয়াল ব্যুরো: বছরের পর বছর ধরে একই অভিযোগ করে আসছেন যোগরাজ সিং—ছেলে যুবরাজের কেরিয়ার নষ্ট করেছেন যিনি, তিনি আর কেউ নন মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় দলে জায়গা হারানোর পিছনে প্রাক্তন অধিনায়কের হাত আছে বলে একাধিক সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছেন তিনি। কিন্তু সেই তত্ত্বে এবার জল ঢাললেন বিসিসিআইয়ের প্রাক্তন নির্বাচক প্রধান সন্দীপ পাটিল (Sandeep Patil)। যিনি যুবির টিম ইন্ডিয়ায় জায়গা হারানোয় মাহির কোনও ভূমিকা নেই বলে দাবি করেছেন।

‘একবারও বলেনি বাদ দাও’

ইউটিউব চ্যানেল ‘দ্য ভিকি লালওয়ানি শো’-তে সন্দীপ স্পষ্ট সুরে বললেন, ‘একবারও না—নির্বাচন বৈঠকে না, সফরে না, ম্যাচ চলাকালীন না—মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) কোনওদিন বলেননি যুবরাজ সিংকে বাদ দিতে। আমি এটা অন রেকর্ড বলছি!’ পাশাপাশি যোগ করেন, ‘নির্বাচন কমিটির উপর ওঁর পূর্ণ আস্থা ছিল। কখনও কোনও হস্তক্ষেপ করেননি!’

তবু বাবার আবেগ বোঝা যায়…

কথাপ্রসঙ্গে যোগরাজ সিংয়ের বারবার ধোনিকে আক্রমণ নিয়েও মুখ খোলেন পাটিল। তাঁর বক্তব্য, ‘বাবা ছেলের জন্য আবেগপ্রবণ হবেন, এটা স্বাভাবিক। কিন্তু দোষটা ভুল জায়গায় দেওয়া হচ্ছে!’ অর্থাৎ, ঠারেঠোরে সন্দীপ বুঝিয়ে দেন, যুবরাজ সিংকে (Yuvraj Singh) দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ছিল নির্বাচন কমিটির, ধোনির নয়।

স্বার্থসংঘাতের অভিযোগও খারিজ

এই বিতর্কের মধ্যে সামনে এসেছে বড় খবর। বিসিসিআইয়ের এথিক্স অফিসার, অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণ মিশ্র ধোনির বিরুদ্ধে দায়ের করা স্বার্থসংঘাতের অভিযোগ খারিজ করে দিয়েছেন। দাবি উঠেছিল, আইপিএল খেলোয়াড় থাকার পাশাপাশি ক্রিকেট অ্যাকাডেমির মালিক মহেন্দ্র সিং ধোনি। যা বিসিসিআইয়ের নিয়মের পরিপন্থী।

যদিও এথিক্স অফিসার জানিয়েছেন, অ্যাকাডেমি চুক্তি হয়েছিল ২০১৭ সালে। আর বোর্ডের স্বার্থসংঘাত-সংক্রান্ত নিয়ম কার্যকর হয়েছে ২০১৮-র সেপ্টেম্বরে। অর্থাৎ, সময়ের বিচারে অভিযোগ ধোপে টেকে না। রায়ে আরও বলা হয়েছে, ধোনি আইপিএল খেলোয়াড় হিসেবে কোনও প্রশাসনিক ক্ষমতা বা সিদ্ধান্ত নেওয়ার অধিকারে ছিলেন না। পক্ষপাত বা অনিয়মের কোনো প্রমাণ পাওয়া যায়নি। ফলে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণত ভিত্তিহীন।

আসন্ন আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে নামতে চলেছেন ধোনি। পাঁচবার দলকে শিরোপা এনে দিয়েছেন। আপাতত মাঠে ও মাঠের বাইরে—দু’জায়গাতেই পরিষ্কার রায় পেলেন ‘ক্যাপ্টেন কুল’।


```